…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › বিনোদন › খবর
বিনোদন

‘ডিভোর্স হয়নি, আলাদা থাকছি’—স্বামী মহসিন মেহেদীর সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন ন্যান্সি

নিজস্ব প্রতিবেদক
‘ডিভোর্স হয়নি, আলাদা থাকছি’—স্বামী মহসিন মেহেদীর সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন ন্যান্সি
ছবি: সংগৃহীত

বুধবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে স্বামী গীতিকার মহসিন মেহেদীর সঙ্গে আলাদা হওয়ার কথা জানান সংগীতশিল্পী ন্যান্সি। মুহূর্তেই ছড়িয়ে পড়ে তাঁদের বিচ্ছেদের খবর। তবে আজকের পত্রিকাকে ন্যান্সি জানিয়েছেন, ডিভোর্স হয়নি; তাঁরা আলাদা থাকছেন।

ন্যান্সির বিচ্ছেদের কথা মূলত ছড়িয়েছে তাঁর ফেসবুক পোস্টটিকে কেন্দ্র করে। ফেসবুকে তিনি লেখেন, ‘মেহেদী এবং আমি আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। একসময় যে পথচলা আমাদের কাছে সবকিছু ছিল, তার সমাপ্তি ঘটল। বছরের পর বছর একসঙ্গে কাটানো স্মৃতি ও অভিজ্ঞতার পর আমরা আলাদা পথে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

সবার কাছে ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার অনুরোধও জানান তিনি। এরপর সংবাদমাধ্যমে ন্যান্সির বিচ্ছেদের খবর প্রকাশিত হয়। আজ সন্ধ্যায় এ নিয়ে জানতে চাইলে ন্যান্সি বলেন, ‘আমাদের ডিভোর্স তো হয়নি, জোর করে ডিভোর্স কেন লেখা হচ্ছে?’

ন্যান্সি জানান, বিচ্ছেদ নয়, মহসিন মেহেদীর সঙ্গে কিছুদিন ধরে আলাদা থাকছেন তিনি। ন্যান্সি বলেন, ‘আমি ফেসবুক স্ট্যাটাসে আমাদের আলাদা হওয়ার কথা বলেছি। সেটা যে কারণেই হোক, আমি লিখেছি। কিন্তু সেই শব্দটিকে ভিন্নভাবে উপস্থাপন করা হবে, তা বুঝতে পারিনি। আমারও ভুল হতে পারে, হয়তো বিষয়টি সেভাবে বোঝাতে পারিনি। আলাদা হওয়া আর ডিভোর্স এক নয়। আমি আপাতত তাঁর থেকে আলাদা থাকছি। মানুষ তো মান-অভিমান করেও আলাদা থাকে। আমাদের মধ্যকার বিষয়টি ঠিক এতটুকুই।’

বিচ্ছেদের ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের কটাক্ষের মুখে পড়েন ন্যান্সি। বৃহস্পতিবার সকালে ফেসবুক থেকে তাঁর পোস্ট সরিয়ে নেন তিনি। একপর্যায়ে ফেসবুক পেজ বন্ধ করে রাখেন ন্যান্সি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এ নিয়ে আর বিভ্রান্তি যাতে না ছড়ায়, তাই স্ট্যাটাসটি সরিয়ে নিয়েছি। বিভ্রান্তি ছড়ানো কমাতে স্ট্যাটাস মুছে ফেললেও দেখি, কিছু মানুষ নানা ধরনের নেতিবাচক কথা বলছে। এ কারণে ফেসবুক ডিঅ্যাকটিভেট করে রেখেছিলাম।’

গানের সূত্র ধরেই ন্যান্সি ও মহসিন মেহেদীর পরিচয় ও বন্ধুত্ব। পরে ২০২১ সালের আগস্টে পারিবারিকভাবে আংটিবদল ও বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তাঁরা। এই দম্পতির সংসারে একটি কন্যাসন্তান রয়েছে।

এর আগে ২০০৬ সালে ভালোবেসে ব্যবসায়ী আবু সাঈদ সৌরভকে বিয়ে করেছিলেন ন্যান্সি। ছয় বছর পর ২০১২ সালের ২৪ মে সেই দাম্পত্যের ইতি ঘটে; ওই সংসারে তাঁদের মেয়ে রোদেলা। এরপর ২০১৩ সালে নাজিমুজ্জামান জায়েদের সঙ্গে দ্বিতীয়বার বিবাহবন্ধনে আবদ্ধ হন ন্যান্সি। ২০২১ সালে তাঁদের বিচ্ছেদ হয়। ওই সংসারেও একটি কন্যাসন্তান রয়েছে এই সংগীতশিল্পীর।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

বিনোদন বিভাগের আরও খবর

বিনোদন

প্রেক্ষাগৃহে ব্লকবাস্টারের পর শুক্রবার থেকে নেটফ্লিক্সে দেখা যাবে ‘দৃশ্যম ৩’

নাচ-গান বা চোখধাঁধানো মারপিট নয়, কেবল গল্প আর অভিনয়ের গুণে দর্শকের মন জয় করা ‘দৃশ্যম’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় তথা শেষ কিস্তি ‘দৃশ্যম ৩’ প্রেক্ষাগৃহে …

বিনোদন

‘পঞ্চায়েত’-এর বিনোদ বদলে দিয়েছে জীবন, একই ধরনের চরিত্রে আটকে থাকতে চান না অশোক পাঠক

ভারতীয় ওয়েব সিরিজ ‘পঞ্চায়েত’-এর বিনোদ চরিত্রে অভিনয় করে পরিচিতি পেয়েছেন অভিনেতা অশোক পাঠক। অভিনেতার ভাষায়, এই একটি চরিত্রই বদলে দিয়েছে তাঁর জীব…

দিল্লি থেকে ঢাকার ক্যাফেতে দর্শক টানছে পাকিস্তানি ধারাবাহিক ‘দার-ই-নিজাত’
বিনোদন

দিল্লি থেকে ঢাকার ক্যাফেতে দর্শক টানছে পাকিস্তানি ধারাবাহিক ‘দার-ই-নিজাত’

ভারতের রাজধানী নয়াদিল্লির একটি ক্যাফেতে গত সপ্তাহান্তে পাকিস্তানি টেলিভিশন ধারাবাহিক ‘দার-ই-নিজাত’-এর একটি পর্ব একসঙ্গে বসে দেখেছেন দর্শকেরা। আয়োজনট…

ঈদের সিনেমা ‘যাত্রাবিরতি’তে মোশাররফ করিম, শিমু ও দীঘি
বিনোদন

ঈদের সিনেমা ‘যাত্রাবিরতি’তে মোশাররফ করিম, শিমু ও দীঘি

ঢাকাই সিনেমা এখন ঈদকেন্দ্রিক; ঈদকে ঘিরেই সারা বছর চলে নির্মাতাদের প্রস্তুতি। ইতিমধ্যে ঘোষণা এসেছে প্রায় হাফ ডজন ঈদের সিনেমার। সেই তালিকায় এবার যুক্ত…