…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

চাঁপাইনবাবগঞ্জে বিস্ফোরণে আহত যুবক রাজশাহীতে গোপনে চিকিৎসা নিতে গিয়ে আটক

নিজস্ব প্রতিবেদক
চাঁপাইনবাবগঞ্জে বিস্ফোরণে আহত যুবক রাজশাহীতে গোপনে চিকিৎসা নিতে গিয়ে আটক
ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে গুরুতর আহত এক যুবক রাজশাহী নগরের একটি ভাড়া বাসায় গোপনে চিকিৎসা নিচ্ছিলেন। খবর পেয়ে বৃহস্পতিবার রাতে নগরের তেরোখাদিয়া পশ্চিমপাড়া এলাকা থেকে তাঁকে আটক করেছে এসআরবি-৫-এর একটি দল। পরে চিকিৎসার জন্য তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।

আটক যুবকের নাম নাজমুল করিম ওরফে নুরুল। তাঁর বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পারচৌকা এলাকায়। সেখানে তাঁর একটি চায়ের দোকান রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি, নাজমুল 'ককটেল তৈরির কারিগর' হিসেবে পরিচিত এবং নিষিদ্ধঘোষিত একটি সংগঠনের সঙ্গে জড়িত।

এসআরবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে তেরোখাদিয়া পশ্চিমপাড়া এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে নাজমুলকে আটক করা হয়। এ সময় তাঁর শরীরে স্যালাইন চলছিল। পরে এসআরবির অ্যাম্বুলেন্সে স্যালাইনসহ তাঁকে হাসপাতালে নেওয়া হয়। এ সময় ওই বাসার ভাড়াটিয়া নারী ও নাজমুলের স্ত্রীকেও হাসপাতালে নেওয়া হয়।

এর আগে বুধবার দুপুরে শিবগঞ্জ উপজেলার পারচৌকা এলাকায় ককটেল তৈরির সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই কৃষক লীগ নেতা টমাস আলী নিহত হন। তিনি চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের আওয়ামী লীগের সাবেক এমপি ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুলের ব্যক্তিগত সহকারী ছিলেন। বিস্ফোরণে আহত আরও তিনজন ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তাঁদের একজন এই নাজমুল করিম।

ঘটনার পর নাজমুল রাজশাহী নগরের একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসা নেন। পরে পূর্বপরিচিত এক নারীর তেরোখাদিয়া পশ্চিমপাড়ার ভাড়া বাসায় আশ্রয় নেন। সেখানে গোপনে তাঁর চিকিৎসা চলছিল।

ওই বাসার ভাড়াটিয়া নারী জানান, নাজমুল তাঁদের পূর্বপরিচিত। বুধবার একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসা নেওয়ার পর তাঁর স্ত্রী তাঁকে ওই বাসায় নিয়ে আসেন। বৃহস্পতিবার ড্রেসিং করানোর কথা জানিয়ে তাঁরা সেখানে অবস্থান করছিলেন। ড্রেসিং শেষে গ্রামের বাড়িতে ফিরে যাওয়ার পরিকল্পনা ছিল তাঁদের।

আশ্রয়দাতা নারী আরও জানান, বৃহস্পতিবার দুপুরে এক অজ্ঞাত ব্যক্তি এসে নাজমুলকে স্যালাইন দিয়ে যান। সন্ধ্যার পর এসআরবি সদস্যরা এসে বাড়িটি ঘিরে ফেলেন। তবে নাজমুল কীভাবে আহত হয়েছেন, সে বিষয়ে তিনি কিছু জানেন না বলে দাবি করেন। ওই বাসায় অবস্থানকালে নাজমুল স্বীকার করেন, বিস্ফোরণের সময় তিনি ঘটনাস্থলে ছিলেন। তাঁকে মোটরসাইকেলে করে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছিল বলেও জানান তিনি।

এসআরবি-৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়সল ইসতিয়াক বলেন, ওই বাসা থেকে শুধু নাজমুলকেই আটক করা হয়েছে। তাঁর চিকিৎসা প্রয়োজন হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। পুলিশের হেফাজতে তাঁর চিকিৎসা চলবে। বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হবে। সুস্থ হলে আদালতে হাজির করা হবে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

আইন ও অপরাধ

রাজশাহীতে ছাত্রলীগ নেতাকে পুলিশে দেওয়া নিয়ে ছাত্রদলের দুই পক্ষের দুই ঘণ্টার সংঘর্ষ

রাজশাহী নগরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়াকে কেন্দ্র করে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। প্রায় দুই ঘণ…

রাজশাহীর বাঘায় বিএনপি কার্যালয়ের সামনে পেট্রলসদৃশ তরলভর্তি দুটি বোতল উদ্ধার
আইন ও অপরাধ

রাজশাহীর বাঘায় বিএনপি কার্যালয়ের সামনে পেট্রলসদৃশ তরলভর্তি দুটি বোতল উদ্ধার

রাজশাহীর বাঘা উপজেলায় ওয়ার্ড বিএনপির কার্যালয়ের সামনে থেকে পেট্রলসদৃশ তরল পদার্থভর্তি দুটি কাচের বোতল উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (২৫ নভেম্বর) সক…

আইন ও অপরাধ

রাজশাহীর পুঠিয়ায় সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুস সামাদের বাড়িতে হামলা, লুটপাট ও আগুন

রাজশাহীর পুঠিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদের বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট…

টুঙ্গিপাড়ায় বিজিবির টহলদলে হামলার ঘটনায় মামলা, প্রধান আসামিসহ আসামি ৫ হাজার
আইন ও অপরাধ

টুঙ্গিপাড়ায় বিজিবির টহলদলে হামলার ঘটনায় মামলা, প্রধান আসামিসহ আসামি ৫ হাজার

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিজিবির (বর্ডার গার্ড বাংলাদেশ) টহলদলের ওপর হামলা, সরকারি যানবাহনে অগ্নিসংযোগ, গোলাবারুদ ধ্বংস ও সরঞ্জাম লুটের অভিযোগে মামলা…