…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › শিক্ষা › খবর
শিক্ষা

৩৮ বছরের শিক্ষকতা শেষে অশ্রুসিক্ত বিদায় নিলেন কমলনগরের প্রধান শিক্ষক নুরুল আমিন

নিজস্ব প্রতিবেদক
৩৮ বছরের শিক্ষকতা শেষে অশ্রুসিক্ত বিদায় নিলেন কমলনগরের প্রধান শিক্ষক নুরুল আমিন
ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর জাঙ্গালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুল আমিন দীর্ঘ ৩৮ বছরের শিক্ষকতা জীবনের ইতি টেনে অশ্রুসিক্ত নয়নে বিদায় নিয়েছেন। তাঁর অবসরজনিত বিদায়কে ঘিরে বিদ্যালয়ের সহকর্মী শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে তাঁর অবসর উপলক্ষে বিদায়ী সংবর্ধনার আয়োজন করা হয়। এ সময় সহকর্মী শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা ফুলেল শুভেচ্ছা, ভালোবাসা ও অশ্রুসিক্ত নয়নে প্রিয় শিক্ষককে বিদায় জানান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুল আমিন ছিলেন একজন সৎ, আদর্শবান ও শিক্ষার্থীবান্ধব শিক্ষক। তিনি শুধু পাঠ্যবইয়ের শিক্ষাদানেই সীমাবদ্ধ ছিলেন না, বরং শিক্ষার্থীদের নৈতিকতা, মূল্যবোধ ও মানবিক গুণাবলিতে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

বক্তারা আরও বলেন, দীর্ঘদিনের নিষ্ঠা, আন্তরিকতা ও কর্মদক্ষতার মাধ্যমে তিনি বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁর বিদায়ে বিদ্যালয় পরিবার একজন অভিভাবকতুল্য শিক্ষককে হারাল।

বিদায়বেলায় আবেগাপ্লুত প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুল আমিন বলেন, ‘এই প্রতিষ্ঠানের প্রতিটি শিক্ষার্থী আমার সন্তানের মতো। দীর্ঘদিনের কর্মস্থল ও প্রিয় শিক্ষার্থীদের ছেড়ে যেতে খুবই কষ্ট হচ্ছে। এই বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী সবার প্রতি আমার ভালোবাসা ও দোয়া সব সময় থাকবে। তাঁদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সাফল্য কামনা করি।’

দীর্ঘ ৩৮ বছরের শিক্ষকতা জীবনে অসংখ্য শিক্ষার্থীর মাঝে শিক্ষার আলো ছড়িয়েছেন মোহাম্মদ নুরুল আমিন। তাঁর অবসর গ্রহণের মধ্য দিয়ে শিক্ষকতা জীবনের দীর্ঘ এক অধ্যায়ের সমাপ্তি ঘটল।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

শিক্ষা বিভাগের আরও খবর

শ্রবণপ্রতিবন্ধী শিশুদের শিক্ষায় সরকারি বিনিয়োগ বাড়ানোর আহ্বান ঢাকার সেমিনারে
শিক্ষা

শ্রবণপ্রতিবন্ধী শিশুদের শিক্ষায় সরকারি বিনিয়োগ বাড়ানোর আহ্বান ঢাকার সেমিনারে

বাংলাদেশে শ্রবণপ্রতিবন্ধী শিশুদের শিক্ষা ও সহায়তা সেবার ক্ষেত্রে নীতিগত অঙ্গীকারের সঙ্গে বাস্তবতার বড় ব্যবধান রয়ে গেছে বলে মত দিয়েছেন সমাজ উন্নয়ন…

আন্দোলনের ৬৬তম দিনে চুয়েটে ফের কমপ্লিট শাটডাউন, চট্টগ্রাম নগরেও বিক্ষোভ শিক্ষার্থীদের
শিক্ষা

আন্দোলনের ৬৬তম দিনে চুয়েটে ফের কমপ্লিট শাটডাউন, চট্টগ্রাম নগরেও বিক্ষোভ শিক্ষার্থীদের

উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে চলমান আন্দোলনের ৬৬তম দিনে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ফের ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা করেছেন শিক্…

শিক্ষা

বুটেক্সে পাঁচ বিষয়ে বিনা মূল্যে প্রশিক্ষণ: ১০০ আসন, আবেদন ২৭ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) পাঁচটি বিষয়ে বিনা মূল্যে অ্যাডভান্সড সার্টিফিকেট কোর্সে প্রশিক্ষণের সুযোগ পাচ্ছেন আগ্রহী প্রার্থীরা। পাঁ…

শিক্ষা

ঢাকায় পিয়ারসন প্রিন্সিপাল নেটওয়ার্ক মিট: যোগ দিলেন ২৫০-র বেশি স্কুলপ্রধান, পুরস্কার পেল ৩১ স্কুল

দেশের ইংরেজি মাধ্যমের বিভিন্ন স্কুলের ২৫০ জনের বেশি অধ্যক্ষ ও স্কুলপ্রধানের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে ‘পিয়ারসন প্রিন্সিপাল নেটওয়ার্ক মিট ২০২৬’। সম্প…