…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

রোকেয়া বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের কক্ষে মারামারি: সিন্ডিকেটের সিদ্ধান্তে চার কর্মকর্তা সাময়িক বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক
রোকেয়া বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের কক্ষে মারামারি: সিন্ডিকেটের সিদ্ধান্তে চার কর্মকর্তা সাময়িক বরখাস্ত
ছবি: সংগৃহীত

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কক্ষে কর্মকর্তাদের মধ্যে মারামারির ঘটনায় চার কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ১২৪তম সিন্ডিকেট সভায় তাঁদের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।

সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন বিশ্ববিদ্যালয়ের সংস্থাপন শাখার কর্মকর্তা জিয়াউল হক, রিসার্চ ইনস্টিটিউটের কর্মকর্তা রোকনুজ্জামান, কেন্দ্রীয় লাইব্রেরির উপগ্রন্থাগারিক মামদুদুর রহমান এবং সংস্থাপন শাখার কর্মকর্তা তারিকুল ইসলাম।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ৪ নভেম্বর রাতে উপাচার্য অধ্যাপক শওকাত আলীর কক্ষে দুই শিক্ষকের মধ্যে অভ্যন্তরীণ চিঠি আদান-প্রদান নিয়ে আলোচনার একপর্যায়ে কর্মকর্তাদের মধ্যে কথা-কাটাকাটি ও মারামারির ঘটনা ঘটে।

ওই ঘটনায় বাংলা বিভাগের ডেপুটি রেজিস্ট্রার রফিকুল ইসলাম আহত হন। তাঁর বাঁ চোখের নিচে আঘাত লাগে। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হয়।

ঘটনার পর রফিকুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে লিখিত অভিযোগ দেন। তদন্ত শেষে অভিযুক্ত চার কর্মকর্তার বিরুদ্ধে সিন্ডিকেট সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে আরও জানা গেছে, সাময়িক বরখাস্ত হওয়া চার কর্মকর্তা বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরামের সঙ্গে যুক্ত। তাঁদের মধ্যে রোকনুজ্জামান ফোরামের সভাপতি, জিয়াউল হক সহসভাপতি, মামদুদুর রহমান সাধারণ সম্পাদক এবং তারিকুল ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদক। এ তথ্য নিশ্চিত করেছেন ফোরামের সভাপতি রোকনুজ্জামান নিজেই।

সাময়িক বরখাস্তের সিদ্ধান্তের বিষয়ে রোকনুজ্জামান শুক্রবার দুপুরে মুঠোফোনে বলেন, ‘গত ৪ নভেম্বর সন্ধ্যায় উপাচার্যের কক্ষে তাঁর উপস্থিতিতে আমরা কয়েকজন বসে দুই শিক্ষকের সঙ্গে কথা বলছিলাম। এমন সময় আওয়ামীপন্থী স্বাধীনতা পরিষদের নেতা ডেপুটি রেজিস্ট্রার রফিকুল ইসলাম আমাদের কথার মধ্যে কথা বলতে শুরু করেন। একে কেন্দ্র করে কথা-কাটাকাটির একপর্যায়ে রফিকুলসহ কয়েকজন উপাচার্যের সামনেই তেড়ে আসেন। পরে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়।’

রোকনুজ্জামান আরও বলেন, ‘এ ঘটনায় সিন্ডিকেট সভায় শুধু আমাদের চার কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত পক্ষপাতিত্ব ও নীতিমালাপরিপন্থী। কারণ, অপরাধ হলে দুই পক্ষেরই হয়েছে। এক পক্ষ শাস্তি পাবে কেন?’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শওকাত আলী শুক্রবার মুঠোফোনে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে শৃঙ্খলাপরিপন্থী কাজে জড়িত থাকার অভিযোগে সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত নিয়ে ওই চার কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।’

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

জাতীয় বিভাগের আরও খবর

১৮ বছর পর রাজশাহীর হাসপাতালে মাকে ফিরে পেলেন নিয়ামুল, বরিশালের বাড়ি ফিরছেন মিনারা বেগম
জাতীয়

১৮ বছর পর রাজশাহীর হাসপাতালে মাকে ফিরে পেলেন নিয়ামুল, বরিশালের বাড়ি ফিরছেন মিনারা বেগম

চার বছর বয়সে মাকে হারিয়েছিলেন নিয়ামুল। মা কোথায় গেছেন বা কেন গেছেন, তা বোঝার বয়স তখন তাঁর ছিল না। এরপর কেটে গেছে ১৮ বছর। শুক্রবার সকালে রাজশাহী মেডিকে…

৩১ দিন পর নিয়ন্ত্রণে ইনানীর গ্যাসের আগুন, সকাল সাড়ে ৯টায় চূড়ান্ত অভিযানে সফল বাপেক্স
জাতীয়

৩১ দিন পর নিয়ন্ত্রণে ইনানীর গ্যাসের আগুন, সকাল সাড়ে ৯টায় চূড়ান্ত অভিযানে সফল বাপেক্স

অবশেষে দীর্ঘ ৩১ দিন পর নিয়ন্ত্রণে এসেছে কক্সবাজারের উখিয়ার ইনানীতে গভীর নলকূপ থেকে নির্গত প্রাকৃতিক গ্যাসের আগুন। শুক্রবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ৯…

বরিশালের মুলাদীতে নিজ বাড়ি থেকে ক্রোকারিজ ব্যবসায়ী খোরশেদ হাওলাদারের মরদেহ উদ্ধার, ঘরে মিলল চিরকুট
জাতীয়

বরিশালের মুলাদীতে নিজ বাড়ি থেকে ক্রোকারিজ ব্যবসায়ী খোরশেদ হাওলাদারের মরদেহ উদ্ধার, ঘরে মিলল চিরকুট

বরিশালের মুলাদী উপজেলায় খোরশেদ হাওলাদার (২৫) নামে এক ক্রোকারিজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার…

শরীয়তপুরে নামজারিতে সরকারি ফি ১,১৭০ টাকা, দিতে হয় ১০,৫০০: ১০ ভূমি কার্যালয়ে বাড়তি টাকার অভিযোগ, অভিযানে দুদক
জাতীয়

শরীয়তপুরে নামজারিতে সরকারি ফি ১,১৭০ টাকা, দিতে হয় ১০,৫০০: ১০ ভূমি কার্যালয়ে বাড়তি টাকার অভিযোগ, অভিযানে দুদক

শরীয়তপুরের বিভিন্ন ইউনিয়ন ভূমি কার্যালয়ে সেবা নিতে গিয়ে সরকারি ফির বাইরে অতিরিক্ত টাকা দেওয়ার অভিযোগ করেছেন সেবাগ্রহীতারা। টাকা না দিলে ফাইল আটকে…