…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › স্বাস্থ্য › খবর
স্বাস্থ্য

গুজরাটে প্রজননক্ষম নারীদের দুই-তৃতীয়াংশ রক্তশূন্যতায়, শিশুদের হার দেশে সর্বোচ্চ: আইসিএমআর জরিপ

নিজস্ব প্রতিবেদক
গুজরাটে প্রজননক্ষম নারীদের দুই-তৃতীয়াংশ রক্তশূন্যতায়, শিশুদের হার দেশে সর্বোচ্চ: আইসিএমআর জরিপ
ছবি: সংগৃহীত

ভারতের গুজরাট রাজ্যে ১৫ থেকে ৪৯ বছর বয়সী প্রজননক্ষম নারীদের মধ্যে ৬৬ দশমিক ২ শতাংশ রক্তশূন্যতায় (অ্যানিমিয়া) ভুগছেন। ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চের (আইসিএমআর) সাম্প্রতিক এক জাতীয় জরিপে এই চিত্র উঠে এসেছে।

একই জরিপে দেখা গেছে, গুজরাটে ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ৫৬ দশমিক ৫ শতাংশ রক্তশূন্যতায় আক্রান্ত, যা ভারতের সব রাজ্যের মধ্যে সর্বোচ্চ হার।

২০ থেকে ৫৯ বছর বয়সী প্রাপ্তবয়স্ক নারীদের ক্ষেত্রে গুজরাটে এই হার ৬৩ দশমিক ৮ শতাংশ বলে জরিপে উল্লেখ করা হয়েছে।

আইসিএমআরের অধীন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউট্রিশন ২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে এই জরিপ পরিচালনা করে। ‘সম্পদ’ (SAMPADA) শীর্ষক জরিপটি চালানো হয় ভারতের ৩৫টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে।

জরিপে দুই লক্ষাধিক মানুষকে অন্তর্ভুক্ত করা হয় এবং এক লাখ ৭০ হাজারের বেশি মানুষের রক্তের নমুনা বিশ্লেষণ করা হয়।

পরিসংখ্যানটি সামনে আসার পর প্রধান বিরোধী দল কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা জয়রাম রমেশ কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রকাশিত প্রতিবেদনটি শেয়ার করে তিনি গুজরাটকে ‘মডেল রাজ্য’ হিসেবে তুলে ধরার প্রচারণাকে প্রশ্নবিদ্ধ করেন।

জয়রাম রমেশ লিখেছেন, নারী ও কিশোরীদের রক্তশূন্যতার দিক থেকে কেবল ছত্তিশগড়ের পরিস্থিতি গুজরাটের চেয়ে খারাপ।

কেরালার সঙ্গে তুলনা টেনে তিনি উল্লেখ করেন, কেরালায় কিশোরীদের মধ্যে রক্তশূন্যতার হার ২১ দশমিক ৪ শতাংশ, প্রাপ্তবয়স্ক নারীদের মধ্যে ২৮ শতাংশ এবং প্রজননক্ষম নারীদের মধ্যে ২৯ দশমিক ১ শতাংশ — গুজরাটের তুলনায় অনেক কম।

শিশুদের ক্ষেত্রেও একই পার্থক্য দেখা গেছে। গুজরাটে ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের রক্তশূন্যতার হার দেশে সর্বোচ্চ ৫৬ দশমিক ৫ শতাংশ হলেও কেরালায় তা সর্বনিম্ন, ১৪ দশমিক ৫ শতাংশ।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিজ রাজ্য গুজরাট নিয়ে এই সমালোচনার মধ্যে জয়রাম রমেশ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের বিষয়টি ইঙ্গিত করেও প্রশ্ন তোলেন।

প্রতিবেদনটি প্রকাশের সময় কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, জরিপে শনাক্ত হওয়া রক্তশূন্যতার অধিকাংশ ঘটনাই ‘মৃদু’ পর্যায়ের। মন্ত্রণালয়ের দাবি, দেশজুড়ে প্রায় সব বয়সীর ক্ষেত্রেই ‘গুরুতর’ রক্তশূন্যতায় আক্রান্তের হার ২ শতাংশের নিচে রয়েছে।

রক্তশূন্যতার এই তথ্যের পাশাপাশি চলতি বছরের মার্চে গুজরাট রাজ্য সরকারের দেওয়া পরিসংখ্যানেও শিশু অপুষ্টির চিত্র উঠে এসেছিল। বিধানসভায় কংগ্রেস বিধায়কদের প্রশ্নের জবাবে রাজ্যের নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী মনীষা ভকিল জানিয়েছিলেন, ২০২৬ সালের জানুয়ারি পর্যন্ত রাজ্যের ৩৪টি জেলার মধ্যে ২০টি জেলায় দুই লাখ পাঁচ হাজার শিশুকে অপুষ্টিতে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে।

সরকারি তথ্য অনুযায়ী, এই শিশুদের মধ্যে প্রায় এক লাখ ৬৯ হাজার শিশু ‘কম ওজনের’ এবং ৩৬ হাজার ৮০৫ জন ‘গুরুতর কম ওজনের’ শ্রেণিভুক্ত। অপুষ্টিতে আক্রান্ত শিশুদের বড় অংশই রাজ্যের আদিবাসী ও গ্রামীণ জেলাগুলোর বাসিন্দা। এর মধ্যে পঞ্চমহল জেলায় সর্বোচ্চ ২০ হাজার ৭৬২ জন, বনাসকাঁথায় ১৯ হাজার ৩৯১ জন এবং খেদা জেলায় ১৮ হাজার ৫৯০ জন অপুষ্টিতে ভোগা শিশু শনাক্ত হয়েছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

স্বাস্থ্য বিভাগের আরও খবর

জরায়ুমুখ ক্যানসার ঠেকাতে এইচপিভি টিকা: ৯০ শতাংশ লক্ষ্য অর্জনের কথা জানালেন স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্য

জরায়ুমুখ ক্যানসার ঠেকাতে এইচপিভি টিকা: ৯০ শতাংশ লক্ষ্য অর্জনের কথা জানালেন স্বাস্থ্যমন্ত্রী

জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) আওতায় এখন ১০ বছর বয়সী কিশোরীদের হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকা দেওয়া …

সদরঘাটে অলস পড়ে থাকা বিআইডব্লিউটিসির চার জাহাজের তিনটিকে করা হবে ভাসমান হাসপাতাল
স্বাস্থ্য

সদরঘাটে অলস পড়ে থাকা বিআইডব্লিউটিসির চার জাহাজের তিনটিকে করা হবে ভাসমান হাসপাতাল

ঢাকা-বরিশাল নৌপথের জন্য কেনা দুটি নতুন যাত্রীবাহী জাহাজ ৯ মাস ধরে ঢাকার সদরঘাটের বাদামতলী ঘাটে অলস পড়ে আছে। এই চারটি জাহাজের মধ্যে তিনটিকে ভাসমান হাস…

সন্তানের কঠিন প্রশ্নের উত্তর না জানলে ধমক নয়, সততার সঙ্গে স্বীকার করুন: মনোবিদ ডা. রাহেনুল ইসলাম
স্বাস্থ্য

সন্তানের কঠিন প্রশ্নের উত্তর না জানলে ধমক নয়, সততার সঙ্গে স্বীকার করুন: মনোবিদ ডা. রাহেনুল ইসলাম

সন্তানেরা নানা ধরনের মানসিক চাপ বা দ্বন্দ্বের মধ্য দিয়ে যায়। অনেক সময় অভিভাবক হিসেবে বাবা-মায়ের কাছেও সবকিছুর উত্তর থাকে না। সে ক্ষেত্রে করণীয় কী…

বরিশাল শেবাচিম হাসপাতালের নতুন ভবনে আগুন, রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক
স্বাস্থ্য

বরিশাল শেবাচিম হাসপাতালের নতুন ভবনে আগুন, রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের নতুন ভবনে বৃহস্পতিবার রাতে হঠাৎ আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন আর ধোঁয়ায় রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয…