…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › সিলেট বিভাগ › খবর
সিলেট বিভাগ

কুলাউড়ার আলীনগর সীমান্তে বিজিবির অভিযানে আড়াই হাজার প্যাকেট ভারতীয় তামাকজাত দ্রব্য জব্দ

নিজস্ব প্রতিবেদক

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ১ লাখ ২৬ হাজার টাকা মূল্যের অবৈধ ভারতীয় তামাকজাত দ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (২৭ নভেম্বর) সকাল পৌনে ১১টার দিকে উপজেলার আলীনগর সীমান্ত এলাকা থেকে এসব পণ্য উদ্ধার করা হয়।

বিজিবি সূত্র জানায়, শ্রীমঙ্গল ব্যাটালিয়নের (৪৬ বিজিবি) অধীনস্থ আলীনগর বিওপির একটি বিশেষ টহল দল শুক্রবার সকাল ১০টা ৫০ মিনিটে সীমান্ত পিলার ১৮৪৯/১৮-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আলীনগর এলাকায় অভিযান পরিচালনা করে।

এ সময় চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেলে পরিত্যক্ত অবস্থায় ২ হাজার ৫২০ প্যাকেট ভারতীয় অবৈধ তামাকজাত দ্রব্য উদ্ধার করা হয়। জব্দকৃত এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ২৬ হাজার টাকা।

শ্রীমঙ্গল ব্যাটালিয়নের (৪৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জব্দকৃত তামাকজাত দ্রব্যের বিষয়ে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এ ছাড়া পলাতক চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত আছে বলে তিনি জানান।

তিনি আরও বলেন, দেশের সীমান্ত সুরক্ষা এবং চোরাচালানসহ সব ধরনের আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবির নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

সিলেট বিভাগ বিভাগের আরও খবর

কুলাউড়ায় শ্যালিকাকে হত্যার দায়ে দুলাভাই সালাহউদ্দিনের মৃত্যুদণ্ড
সিলেট বিভাগ

কুলাউড়ায় শ্যালিকাকে হত্যার দায়ে দুলাভাই সালাহউদ্দিনের মৃত্যুদণ্ড

মৌলভীবাজারের কুলাউড়ায় শ্যালিকাকে হত্যা এবং স্ত্রী ও শিশুসন্তানকে হত্যাচেষ্টার দায়ে সালাহউদ্দিন নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।…

শ্রীমঙ্গলের কামাসিদে রাস্তার পাশ থেকে আহত সোনালী হনুমান উদ্ধার, জানকীছড়া রেসকিউ সেন্টারে চিকিৎসা চলছে
সিলেট বিভাগ

শ্রীমঙ্গলের কামাসিদে রাস্তার পাশ থেকে আহত সোনালী হনুমান উদ্ধার, জানকীছড়া রেসকিউ সেন্টারে চিকিৎসা চলছে

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কামাসিদ এলাকায় রাস্তার পাশ থেকে আহত একটি সোনালী হনুমান উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। প্রাথমিক চিকিৎ…

সিলেট বিভাগ

সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৩ জন

সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। সিলেট থেকে পাওয়া প্রতিবেদনে এই তিন শিশুর মৃত্যুর খবর জানা গেছে।…