…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আন্তর্জাতিক › খবর
আন্তর্জাতিক

পারমাণবিক মর্যাদা অস্বীকার মানেই ‘প্রকাশ্য যুদ্ধ ঘোষণা’: হুঁশিয়ারি কিম জং উনের

নিজস্ব প্রতিবেদক

উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন দেশের কৌশলগত পারমাণবিক অস্ত্রের ব্যবহার ও মোতায়েন আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন। আধুনিক যুদ্ধের প্রয়োজনীয়তা মাথায় রেখে বিভিন্ন ক্ষেত্রে ও ভিন্ন ভিন্ন কার্যক্রমে এসব অস্ত্র ব্যবহারের সক্ষমতা গড়ে তোলার ওপর বিশেষ জোর দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ-এর বরাত দিয়ে এই তথ্য জানানো হয়েছে।

সম্প্রতি দেশের পারমাণবিক উপাদান উৎপাদনকেন্দ্র ও অস্ত্র গবেষণাকেন্দ্র পরিদর্শনে গিয়ে কিম জং উন এই নির্দেশ দেন। পরিদর্শনকালে তিনি জানান, উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা অত্যন্ত পরিকল্পিতভাবে ধাপে ধাপে বাড়ানো হচ্ছে।

ভবিষ্যতে যেকোনো সামরিক ও কৌশলগত পরিস্থিতি মোকাবিলায় পারমাণবিক শক্তিকে আরও কার্যকরভাবে ব্যবহারের প্রস্তুতি নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন এই শীর্ষ নেতা।

পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে উত্তর কোরিয়ার অবস্থান নিয়ে কিম জং উন কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি জানিয়ে দিয়েছেন, বিশ্বমঞ্চে উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তিধর রাষ্ট্রের মর্যাদা অস্বীকার করার যেকোনো অপচেষ্টা চালানো হলে সেটিকে পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে সরাসরি ‘প্রকাশ্য যুদ্ধ ঘোষণা’ হিসেবে বিবেচনা করা হবে।

কিম জং উনের এই কঠোর বার্তা এমন এক সময়ে প্রকাশ্যে এল, যখন প্রতিবেশী দক্ষিণ কোরিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার সীমান্ত উত্তেজনা নতুন করে বৃদ্ধি পেয়েছে। সম্প্রতি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে দক্ষিণ কোরিয়ার তিন সেনা সদস্য আহত হওয়ার ঘটনায় উত্তর কোরিয়াকে দায়ী করেছে সিউল, তবে পিয়ংইয়ং এই অভিযোগ সরাসরি অস্বীকার করেছে।

দক্ষিণ কোরিয়ার সামরিক ও গোয়েন্দা সংস্থাগুলোর ধারণা অনুযায়ী, উত্তর কোরিয়ার হাতে বর্তমানে অন্তত ৮০ থেকে ১২০টি পারমাণবিক ওয়ারহেড মজুত রয়েছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আন্তর্জাতিক বিভাগের আরও খবর

আগামী ছয় মাসে ১৬ দেশে আরও তীব্র হবে ক্ষুধা, সর্বোচ্চ ঝুঁকিতে সুদান ও ইয়েমেন: জাতিসংঘ
আন্তর্জাতিক

আগামী ছয় মাসে ১৬ দেশে আরও তীব্র হবে ক্ষুধা, সর্বোচ্চ ঝুঁকিতে সুদান ও ইয়েমেন: জাতিসংঘ

আগামী ছয় মাসে ১৬টি দেশে ক্ষুধা আরও খারাপের দিকে যাবে বলে সতর্ক করেছে জাতিসংঘের খাদ্য সংস্থাগুলো। যুদ্ধবিধ্বস্ত সুদান ও ইয়েমেনসহ পাঁচটি দেশ সবচেয়ে গ…

আন্তর্জাতিক

মাদুরোর পতনের পর নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফেরার ঘোষণা উরুতিয়ার

ভেনেজুয়েলার ২০২৪ সালের নির্বাচনে অনেকের চোখে বৈধ বিজয়ী হিসেবে বিবেচিত সাবেক প্রেসিডেন্ট পদপ্রার্থী এডমুন্ডো গঞ্জালেজ উরুতিয়া দীর্ঘ নির্বাসন কাটিয়ে…

আন্তর্জাতিক

গাজায় নারী ও মেয়েদের লক্ষ্যবস্তু করে ‘জন্ম ঠেকাতে’ চেয়েছে ইসরায়েল: অ্যামনেস্টির প্রতিবেদন

আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় নারী ও মেয়েদের বারবার লক্ষ্যবস্তু করে ইসরায়েল ‘জন্ম ঠেকাত…

আন্তর্জাতিক

কুয়েতে ড্রোন হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার ইরানের, যৌথ তদন্তের প্রস্তাব

কুয়েতে সংঘটিত ড্রোন হামলার ঘটনায় নিজেদের জড়িত থাকার অভিযোগ সরাসরি ও দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এই অভিয…