হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি ১ হাজার ৩৫১ জন
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩৫১ জন। শুক্রবার (২৭ নভেম্বর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের হামসংক্রান্ত নিয়মিত বুলেটিনে এসব তথ্য জানানো হয়।
বুলেটিনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। তবে চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৭৮ জনে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছেন ১০৬ জন এবং হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ১ হাজার ২৭২ জন।
গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে ১ হাজার ২৭৩ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৬২ হাজার ৮০৮ জনে।
একই সময়ে ৭৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। ফলে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ হাজার ৫৫৪ জনে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ১৫ মার্চ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ৩৫ হাজার ৪৮২ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২ লাখ ২৬ হাজার ৪৪০ জন।


