…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

পঞ্চগড় সীমান্তে ড্রোন ও সিসিটিভিতে বিজিবির বিশেষ নজরদারি, টহলে অল-টেরেইন যান

নিজস্ব প্রতিবেদক

পঞ্চগড় সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, পুশইন ও চোরাচালান প্রতিরোধে নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তের দুর্গম ও ঝুঁকিপূর্ণ এলাকায় দিন-রাত টহলের পাশাপাশি ব্যবহার করা হচ্ছে ড্রোন, সিসিটিভি ক্যামেরা এবং বিশেষ যান অল-টেরেইন ভেহিকল (এটিভি)।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) থেকে পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের উদ্যোগে সীমান্তের ১৩৬ কিলোমিটার এলাকায় দিন-রাত এই বিশেষ নজরদারি কার্যক্রম শুরু হয়েছে।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং স্থানীয় বাসিন্দাদের জানমাল রক্ষায় নিয়মিত টহলের পাশাপাশি প্রযুক্তির ব্যবহার বাড়ানো হয়েছে। সিসিটিভি ক্যামেরায় সীমান্ত এলাকার গতিবিধি পর্যবেক্ষণের পাশাপাশি ড্রোনের মাধ্যমে আকাশপথে নজরদারি করা হচ্ছে, আর দুর্গম এলাকায় টহল দিতে ব্যবহার করা হচ্ছে এটিভি।

একই সঙ্গে সীমান্ত অপরাধ প্রতিরোধে স্থানীয় বাসিন্দাদের সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় মাইকিং ও সচেতনতামূলক সভা করছে বিজিবি। এসব কার্যক্রমে অবৈধ অনুপ্রবেশ, পুশইন ও চোরাচালান সম্পর্কে সতর্ক থাকার পাশাপাশি এ ধরনের অপরাধ প্রতিরোধে সহযোগিতার আহ্বান জানানো হচ্ছে।

পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস বলেন, সীমান্ত সুরক্ষা ও সীমান্তবর্তী এলাকার মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সব সময় সতর্ক রয়েছে। অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে নজরদারি, টহল ও জনসচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

জাতীয় বিভাগের আরও খবর

জাতীয়

দেবীগঞ্জের দেবদারুতলা হাটে জমে উঠেছে জলপাইয়ের মৌসুম: দিনে বেচাকেনা ২০০ টন পর্যন্ত, মূল্য অর্ধকোটি টাকা

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার দেবদারুতলা জলপাইয়ের হাট এখন ক্রেতা-বিক্রেতার পদচারণায় মুখর। মৌসুমের শুরুতেই জমে উঠেছে উত্তরবঙ্গের অন্যতম বৃহৎ এই পাইকারি …

জাতীয়

‘শূন্য খরচে’ মালয়েশিয়ায় কর্মী পাঠানোকে স্বাগত জানাল মাইগ্রেন্ট ওয়েলফেয়ার নেটওয়ার্ক

বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগের ক্ষেত্রে শূন্য খরচের কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করায় সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি অংশীজনদের অভিনন্দন জানিয…

ঢাকায় নৌবাহিনীর কেন্দ্রীয় মসজিদে জুমার পর শিশুদের ব্যাডমিন্টন সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জাতীয়

ঢাকায় নৌবাহিনীর কেন্দ্রীয় মসজিদে জুমার পর শিশুদের ব্যাডমিন্টন সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজধানী ঢাকায় নৌবাহিনী সদর দপ্তরের কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজের পর শিশু-কিশোরদের সঙ্গে সময় কাটিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নামাজ শেষে …

সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা লাব্বাইক বাসে আগুন, প্রায় পুরোটাই পুড়ে গেছে
জাতীয়

সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা লাব্বাইক বাসে আগুন, প্রায় পুরোটাই পুড়ে গেছে

ঢাকার সাভারে লাব্বাইক পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাসটি প্রায় সম্পূর্ণ পুড়ে গেছে।…