…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা লাব্বাইক বাসে আগুন, প্রায় পুরোটাই পুড়ে গেছে

নিজস্ব প্রতিবেদক
সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা লাব্বাইক বাসে আগুন, প্রায় পুরোটাই পুড়ে গেছে
ছবি: সংগৃহীত

ঢাকার সাভারে লাব্বাইক পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাসটি প্রায় সম্পূর্ণ পুড়ে গেছে।

শুক্রবার (২৭ নভেম্বর) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের জোরপোল বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও সাভার থানা-পুলিশ সূত্রে জানা গেছে, লাব্বাইক পরিবহনের বাসটি দুই দিন ধরে জোরপোল বাসস্ট্যান্ডে দাঁড় করানো ছিল।

আজ বেলা পৌনে দুইটার দিকে দুর্বৃত্তরা বাসটিতে আগুন ধরিয়ে দেয়।

খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এর আগেই বাসটি পুড়ে যায়।

সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, নাশকতা এড়ানো ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা-আরিচা মহাসড়কে পুলিশের ১০টি টহল দল সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে। তিনি নিজেও ওই সড়কে দায়িত্ব পালন করছিলেন।

ওসি সাইফুল আলম বলেন, এর মধ্যেই দুর্বৃত্তরা সবার চোখ এড়িয়ে বাসটিতে আগুন ধরিয়ে দেয়।

ওসি আরও বলেন, বাসটি দুই দিন ধরে জোরপোল বাসস্ট্যান্ডে দাঁড় করানো ছিল। বাসসহ কোনো যানবাহন যাতে বাসস্ট্যান্ড বা নির্জন স্থানে দীর্ঘ সময় ফেলে রাখা না হয়, সে বিষয়ে মালিক ও শ্রমিকদের সচেতন করা হচ্ছে। এরপরও কিছু স্থানে যানবাহন দাঁড় করিয়ে রাখা হচ্ছে। দুর্বৃত্তরা সুযোগ বুঝে এসব যানবাহনে আগুন দিচ্ছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

জাতীয় বিভাগের আরও খবর

জাতীয়

ঢাকার আবাসনের চাপ কমাতে কেরানীগঞ্জে তিন হাজার একরে সেকেন্ডারি সিটি গড়ার পরিকল্পনা সরকারের

রাজধানীতে জনসংখ্যা ও আবাসনের চাপ কমাতে কেরানীগঞ্জে তিন হাজার একর জমিতে সেকেন্ডারি সিটি গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। রাজধানীর পাশে নাগরিক সু…

দুই জাপানি শিশুর হেফাজত: এক মেয়ে জাপানে মায়ের কাছে, অন্যজন ঢাকায় বাবার কাছে, আপিল নিষ্পত্তির অপেক্ষায়
জাতীয়

দুই জাপানি শিশুর হেফাজত: এক মেয়ে জাপানে মায়ের কাছে, অন্যজন ঢাকায় বাবার কাছে, আপিল নিষ্পত্তির অপেক্ষায়

পাঁচ বছরের বেশি সময় আগে বাবার সঙ্গে জাপান থেকে বাংলাদেশে এসেছিল দুই শিশু। তাদের হেফাজত নিয়ে মা-বাবার আইনি লড়াই পেরিয়েছে নানা ধাপ। দুই বোনের মধ্যে …

জাতীয়

ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন, গোপালগঞ্জেই ৫৬ প্লাটুন

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিত করা এবং সম্ভাব্য সহিংসতা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় রাজধানী ঢাকাসহ দেশের ছয় জেলায় ১১৩ …

জাতীয়

বাংলাদেশ–ডেনমার্ক অংশীদারিত্ব আরও গভীর করার প্রতিশ্রুতি, ঢাকায় বৈঠকে বাণিজ্য-জলবায়ু-রোহিঙ্গা আলোচনা

ডেনমার্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক অংশীদারিত্ব বিষয়ক স্টেট সেক্রেটারি এলসেবেথ সন্ডারগার্ড ক্রোন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ…