…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

বাংলাদেশ–ডেনমার্ক অংশীদারিত্ব আরও গভীর করার প্রতিশ্রুতি, ঢাকায় বৈঠকে বাণিজ্য-জলবায়ু-রোহিঙ্গা আলোচনা

নিজস্ব প্রতিবেদক

ডেনমার্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক অংশীদারিত্ব বিষয়ক স্টেট সেক্রেটারি এলসেবেথ সন্ডারগার্ড ক্রোন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

প্রতিমন্ত্রী বাংলাদেশে স্টেট সেক্রেটারির প্রথম সফরের জন্য তাকে স্বাগত জানান এবং বাংলাদেশের আর্থ-সামাজিক ও অবকাঠামোগত উন্নয়নে ডেনমার্কের দীর্ঘদিনের বন্ধুত্ব ও অব্যাহত সমর্থনের প্রশংসা করেন।

উভয় পক্ষই ক্রমবর্ধমান দ্বিপাক্ষিক অংশীদারিত্ব নিয়ে সন্তোষ প্রকাশ করে এবং অনুষ্ঠিত বাংলাদেশ-ডেনমার্ক রাজনৈতিক পরামর্শসভার চতুর্থ পর্বের ফলাফল পর্যালোচনা করে।

বাণিজ্য ও বিনিয়োগ, অবকাঠামো, নবায়নযোগ্য জ্বালানি, জলবায়ু অভিযোজন, পানি ব্যবস্থাপনা, সামুদ্রিক বিষয়াবলি, শিক্ষা এবং দক্ষতা উন্নয়নের ক্ষেত্রে সহযোগিতা আরও সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়েছে।

প্রতিমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে প্রযুক্তি হস্তান্তর, জ্ঞান বিনিময় ও সক্ষমতা উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন; পাশাপাশি সহযোগিতাকে আরও এগিয়ে নিতে উচ্চপর্যায়ের নিয়মিত যোগাযোগের ওপরও জোর দেন। তিনি বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি বিষয়ক আলোচনা শুরুর লক্ষ্যে ডেনমার্কের সমর্থন কামনা করেন।

এলসেবেথ সন্ডারগার্ড ক্রোন বাংলাদেশে ডেনমার্কের বিনিয়োগ ও উদ্যোগগুলোর ওপর আলোকপাত করেন; যার মধ্যে রয়েছে লালদিয়া কন্টেইনার টার্মিনাল প্রকল্প, সায়েদাবাদ পানি শোধনাগার প্রকল্প এবং প্রস্তাবিত অফশোর বায়ুবিদ্যুৎ প্রকল্প। জলবায়ু পরিবর্তন ও অভিযোজন বিষয়ে আরও সহযোগিতার ক্ষেত্রে ডেনমার্কের আগ্রহের বিষয়টি তিনি পুনর্ব্যক্ত করেন।

রোহিঙ্গা সংকট নিয়েও উভয় পক্ষ আলোচনা করে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী রোহিঙ্গা সংকটে ডেনমার্কের অব্যাহত মানবিক সহায়তার প্রশংসা করেন এবং ভবিষ্যতে প্রয়োজনীয় ও টেকসই মানবিক সহায়তা নিশ্চিত করার ক্ষেত্রে দেশটির সমর্থন কামনা করেন।

রোহিঙ্গাদের মিয়ানমারে নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের লক্ষ্যে জবাবদিহিতা নিশ্চিত করা এবং আন্তর্জাতিক সম্পৃক্ততা বজায় রাখার ওপর উভয় পক্ষই গুরুত্বারোপ করে।

উভয় পক্ষই বাংলাদেশ-ডেনমার্ক সম্পর্ককে আরও জোরদার করতে এবং পারস্পরিকভাবে লাভজনক সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণে তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

জাতীয় বিভাগের আরও খবর

জাতীয়

ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন, গোপালগঞ্জেই ৫৬ প্লাটুন

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিত করা এবং সম্ভাব্য সহিংসতা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় রাজধানী ঢাকাসহ দেশের ছয় জেলায় ১১৩ …

জাতীয়

চট্টগ্রামে কোস্ট গার্ড–যুক্তরাষ্ট্রের যৌথ প্রশিক্ষণ ‘গার্ডিয়ান শার্ক-১’ সম্পন্ন, অংশ নিলেন ১৪ প্রশিক্ষণার্থী

বাংলাদেশ কোস্ট গার্ডের অপারেশনাল সক্ষমতা বৃদ্ধি এবং দুর্যোগকালীন জরুরি উদ্ধার কার্যক্রমে দক্ষতা উন্নয়নের লক্ষ্যে চট্টগ্রামে ‘এক্সারসাইজ গার্ডিয়ান শা…

ট্রেনের ছাদে ঢাকায় যাওয়ার পথে রাজবাড়ীর রেলসেতুতে ধাক্কা লেগে প্রাণ গেল ১২ বছরের রিশাদের
জাতীয়

ট্রেনের ছাদে ঢাকায় যাওয়ার পথে রাজবাড়ীর রেলসেতুতে ধাক্কা লেগে প্রাণ গেল ১২ বছরের রিশাদের

রাজশাহী থেকে ঢাকাগামী মধুমতী এক্সপ্রেস ট্রেনের ছাদে বসে যাওয়ার সময় রেলসেতুর সঙ্গে ধাক্কা লেগে নিচে পড়ে রিশাদ (১২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।…

পাঁচ দিনের সফর শেষে ঢাকা ছাড়লেন ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্ট ভাইস অ্যাডমিরাল সার্জিও লিয়ার্দো
জাতীয়

পাঁচ দিনের সফর শেষে ঢাকা ছাড়লেন ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্ট ভাইস অ্যাডমিরাল সার্জিও লিয়ার্দো

বাংলাদেশ সফর করেছেন ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্ট ভাইস অ্যাডমিরাল সার্জিও লিয়ার্দো। বাংলাদেশ ও ইতালির মধ্যে সামুদ্রিক নিরাপত্তা, অপারেশনাল সক্ষমতা …