…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

পাঁচ দিনের সফর শেষে ঢাকা ছাড়লেন ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্ট ভাইস অ্যাডমিরাল সার্জিও লিয়ার্দো

নিজস্ব প্রতিবেদক
পাঁচ দিনের সফর শেষে ঢাকা ছাড়লেন ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্ট ভাইস অ্যাডমিরাল সার্জিও লিয়ার্দো
ছবি: সংগৃহীত

বাংলাদেশ সফর করেছেন ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্ট ভাইস অ্যাডমিরাল সার্জিও লিয়ার্দো। বাংলাদেশ ও ইতালির মধ্যে সামুদ্রিক নিরাপত্তা, অপারেশনাল সক্ষমতা বৃদ্ধি এবং পেশাগত দক্ষতা উন্নয়নে পারস্পরিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে গত শনিবার থেকে গতকাল বুধবার পর্যন্ত তিনি এই সফর করেন।

বুধবার বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সফরের অংশ হিসেবে গত রোববার বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরে পৌঁছান ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্ট। এ সময় তাঁকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানানো হয় এবং গার্ড অব অনার প্রদান করা হয়।

সফরকালে তিনি বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বাংলাদেশ নৌবাহিনীর প্রধান এবং কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলের (কমচিট) সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এসব বৈঠকে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং বাংলাদেশ কোস্ট গার্ডের অপারেশনাল সক্ষমতা বৃদ্ধিতে পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

সফরের তৃতীয় দিনে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্ট চট্টগ্রামে বাংলাদেশ কোস্ট গার্ডের পূর্ব জোনের বিভিন্ন অপারেশনাল সক্ষমতা ও বোট ওয়ার্কশপ পরিদর্শন করেন। এ সময় তিনি পূর্ব জোনের জোনাল কমান্ডারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং জোনের সামগ্রিক কার্যক্রম সম্পর্কে ব্রিফিং নেন।

এ ছাড়া বাংলাদেশের গভীর সমুদ্রে টহল সক্ষমতা বৃদ্ধি, প্রশিক্ষণ ও যৌথ মহড়ার বিষয়ে আলোচনা হয়। ভাইস অ্যাডমিরাল সার্জিও লিয়ার্দো বাংলাদেশ কোস্ট গার্ডের পেশাদারিত্বের প্রশংসা করেন। পাশাপাশি তিনি সামুদ্রিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ (এমডিএ), মহাকাশ ও আকাশ প্রযুক্তি, অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম (এসএআর) এবং জলদস্যুতা দমনে ইতালির অভিজ্ঞতা ও কারিগরি সহযোগিতা দেওয়ার আগ্রহ প্রকাশ করেন।

পাঁচ দিনের সফর শেষে বুধবার তিনি বাংলাদেশ ত্যাগ করেন। কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা সুমন আল মুকিত বলেন, এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও ইতালির কোস্ট গার্ডের মধ্যে প্রাতিষ্ঠানিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি পেশাগত দক্ষতা ও অপারেশনাল সক্ষমতা বৃদ্ধি, প্রশিক্ষণ ও প্রযুক্তিগত অভিজ্ঞতা বিনিময় এবং সামুদ্রিক নিরাপত্তা ও অপরাধ দমনে পারস্পরিক সহযোগিতার নতুন সুযোগ সৃষ্টি হবে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

জাতীয় বিভাগের আরও খবর

ট্রেনের ছাদে ঢাকায় যাওয়ার পথে রাজবাড়ীর রেলসেতুতে ধাক্কা লেগে প্রাণ গেল ১২ বছরের রিশাদের
জাতীয়

ট্রেনের ছাদে ঢাকায় যাওয়ার পথে রাজবাড়ীর রেলসেতুতে ধাক্কা লেগে প্রাণ গেল ১২ বছরের রিশাদের

রাজশাহী থেকে ঢাকাগামী মধুমতী এক্সপ্রেস ট্রেনের ছাদে বসে যাওয়ার সময় রেলসেতুর সঙ্গে ধাক্কা লেগে নিচে পড়ে রিশাদ (১২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।…

জাতীয়

ঢাকাসহ সাত জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন, গোপালগঞ্জেই ৫৬ প্লাটুন

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, গোপ…

হাজীগঞ্জে আগুনে দগ্ধ ছোট ভাইয়ের পর মারা গেল তিন বছরের বড় বোন মরিয়মও
জাতীয়

হাজীগঞ্জে আগুনে দগ্ধ ছোট ভাইয়ের পর মারা গেল তিন বছরের বড় বোন মরিয়মও

চাঁদপুরের হাজীগঞ্জে বসতঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে ছোট ভাই আনাছের মৃত্যুর তিন দিন পর মারা গেছে বড় বোন মরিয়মও (৩)। মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত …