…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

ট্রেনের ছাদে ঢাকায় যাওয়ার পথে রাজবাড়ীর রেলসেতুতে ধাক্কা লেগে প্রাণ গেল ১২ বছরের রিশাদের

নিজস্ব প্রতিবেদক
ট্রেনের ছাদে ঢাকায় যাওয়ার পথে রাজবাড়ীর রেলসেতুতে ধাক্কা লেগে প্রাণ গেল ১২ বছরের রিশাদের
ছবি: সংগৃহীত

রাজশাহী থেকে ঢাকাগামী মধুমতী এক্সপ্রেস ট্রেনের ছাদে বসে যাওয়ার সময় রেলসেতুর সঙ্গে ধাক্কা লেগে নিচে পড়ে রিশাদ (১২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে রাজবাড়ীর কালুখালী ও পাংশা উপজেলার সীমান্তবর্তী কালীকাপুর রেলসেতু অতিক্রম করার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিশাদ খুলনার বটিয়াঘাটা থানার বাসিন্দা। সে ও তার বন্ধু ইয়াসিন (১৩) বিভিন্ন ট্রেন ও রেলস্টেশনে বাদাম-বুট বিক্রি করত।

রিশাদের সঙ্গে থাকা বন্ধু ইয়াসিন জানায়, আজ সকালে বাদাম-বুট আনার উদ্দেশ্যে তারা মধুমতী এক্সপ্রেস ট্রেনে ঢাকার দিকে যাচ্ছিল। এ সময় দুজনই ট্রেনের ছাদে অবস্থান করছিল।

ট্রেনটি কালীকাপুর রেলসেতু অতিক্রম করার সময় রিশাদ সেতুর সঙ্গে ধাক্কা লেগে নিচে পড়ে যায়। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বেলা ১১টার দিকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা দেড়টার দিকে তার মৃত্যু হয়।

পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সিফাত জান্নাত স্পর্শ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বেলা ১১টার দিকে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত রিশাদ নামের এক শিশুকে হাসপাতালে আনা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় বেলা দেড়টার দিকে তার মৃত্যু হয়।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

জাতীয় বিভাগের আরও খবর

জাতীয়

লাহিড়ী মোহনপুরে ট্রেনের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন, বনলতা ও সিল্কসিটি থামালেন এলাকাবাসী

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার লাহিড়ী মোহনপুর রেলস্টেশনে পাবনা এক্সপ্রেস ও সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। …

পাঁচ দিনের সফর শেষে ঢাকা ছাড়লেন ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্ট ভাইস অ্যাডমিরাল সার্জিও লিয়ার্দো
জাতীয়

পাঁচ দিনের সফর শেষে ঢাকা ছাড়লেন ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্ট ভাইস অ্যাডমিরাল সার্জিও লিয়ার্দো

বাংলাদেশ সফর করেছেন ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্ট ভাইস অ্যাডমিরাল সার্জিও লিয়ার্দো। বাংলাদেশ ও ইতালির মধ্যে সামুদ্রিক নিরাপত্তা, অপারেশনাল সক্ষমতা …

জাতীয়

ঢাকাসহ সাত জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন, গোপালগঞ্জেই ৫৬ প্লাটুন

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, গোপ…