…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

ঢাকাসহ সাত জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন, গোপালগঞ্জেই ৫৬ প্লাটুন

নিজস্ব প্রতিবেদক

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, গোপালগঞ্জ, চট্টগ্রাম ও কক্সবাজারে ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

মোতায়েনের হিসাব অনুযায়ী, ঢাকার সাভার ও আশুলিয়ায় ১৮ প্লাটুন, নারায়ণগঞ্জে ৭ প্লাটুন, গাজীপুরে ১৮ প্লাটুন, ময়মনসিংহের ভালুকায় ২ প্লাটুন, গোপালগঞ্জে ৫৬ প্লাটুন, চট্টগ্রামে ৩ প্লাটুন এবং কক্সবাজারে ১ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন রয়েছে। এ ছাড়া ৪ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েনের জন্য প্রস্তুত রয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশক্রমে মোতায়েন করা বিজিবি সদস্যরা সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করছেন।

সংশ্লিষ্ট জেলাগুলোর গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ও নজরদারি জোরদার করা হয়েছে। যেকোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা এবং জননিরাপত্তার জন্য হুমকি — এমন কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি সদস্যরা সচেষ্ট রয়েছেন বলে জানানো হয়েছে।

মাঠপর্যায়ের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও সমন্বয়ের লক্ষ্যে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি অব্যাহত রয়েছে। এ লক্ষ্যে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং অন্যান্য আধুনিক প্রযুক্তির মাধ্যমে পাওয়া লাইভ ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

বিজিবি সদস্যরা সীমান্তে নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায় পেশাদারিত্ব, শৃঙ্খলা ও ধৈর্যের সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করে যাচ্ছেন বলে জানানো হয়েছে।

সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, স্বাভাবিক চলাচল ও দৈনন্দিন কার্যক্রম নির্বিঘ্ন রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নিতে বিজিবি বদ্ধপরিকর বলেও জানানো হয়েছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

জাতীয় বিভাগের আরও খবর

জাতীয়

গাজীপুরে ফের দুই মহাসড়ক অবরোধ শ্রমিকদের, নতুন ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ

পোশাকশ্রমিকদের ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরে আবারও উত্তেজনা ছড়িয়েছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল থেকে গাজীপুরের বিভিন্ন এলাকায়…

জাতীয়

নতুন উপজেলায় অন্তর্ভুক্তির প্রস্তাবের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় রেলপথ অবরোধ, এক ঘণ্টা বন্ধ ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট যোগাযোগ

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নকে প্রস্তাবিত নতুন আরেকটি উপজেলায় অন্তর্ভুক্ত করার প্রস্তাবের প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপ…

জাতীয়

মজুরি বাড়িয়েও থামেনি অসন্তোষ: গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৫০ কারখানায় ছুটি ও ৩৫টি অনির্দিষ্টকালের জন্য বন্ধ

মজুরি বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণের পরও শ্রমিক অসন্তোষ থামেনি গাজীপুরে। ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে ২৭ দিন ধরে চলা আন্দোলনের মধ্যে বৃহস্পত…

গাজীপুরে কাজে ফিরছেন পোশাকশ্রমিকেরা, শিল্পাঞ্চলে মোতায়েন ৩২ প্লাটুন আইনশৃঙ্খলা বাহিনী
জাতীয়

গাজীপুরে কাজে ফিরছেন পোশাকশ্রমিকেরা, শিল্পাঞ্চলে মোতায়েন ৩২ প্লাটুন আইনশৃঙ্খলা বাহিনী

ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক অসন্তোষের মধ্যে গাজীপুরের শিল্পাঞ্চলে আজ সকালে বিভিন্ন পোশাক কারখানায় শ্রমিকদের কাজে যোগ দিতে দেখা গেছে। সকাল সাড়ে ৮টা …