…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

চট্টগ্রামে কোস্ট গার্ড–যুক্তরাষ্ট্রের যৌথ প্রশিক্ষণ ‘গার্ডিয়ান শার্ক-১’ সম্পন্ন, অংশ নিলেন ১৪ প্রশিক্ষণার্থী

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ কোস্ট গার্ডের অপারেশনাল সক্ষমতা বৃদ্ধি এবং দুর্যোগকালীন জরুরি উদ্ধার কার্যক্রমে দক্ষতা উন্নয়নের লক্ষ্যে চট্টগ্রামে ‘এক্সারসাইজ গার্ডিয়ান শার্ক-১’ শীর্ষক যৌথ প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।

ঢাকার ইউএস ডিফেন্স অ্যাটাশে অফিসের উদ্যোগে এবং বাংলাদেশ কোস্ট গার্ডের ব্যবস্থাপনায় এই প্রশিক্ষণ আয়োজিত হয়।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, কোস্ট গার্ড বেইস চট্টগ্রামে গত ২ নভেম্বর থেকে শুরু হয়ে ২৫ নভেম্বর পর্যন্ত চলা এই প্রশিক্ষণে বাংলাদেশ কোস্ট গার্ডের ১৪ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণ শেষে কোর্সের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত ডেপুটি চিফ অব মিশন ত্রিশিতা মাওলা। অনুষ্ঠানে বাংলাদেশ কোস্ট গার্ডের ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা জোরদারের লক্ষ্যে এই যৌথ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। এটি পারস্পরিক আস্থা, পেশাগত দক্ষতা ও অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি দুর্যোগ মোকাবিলা, জরুরি উদ্ধার ও মানবিক সহায়তা কার্যক্রমে উভয় দেশের সক্ষমতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে।

প্রশিক্ষণ কার্যক্রমকে আন্তর্জাতিক মানে উন্নীত করা এবং আন্তর্জাতিক সহযোগিতা আরও সুদৃঢ় করার লক্ষ্যে ভবিষ্যতেও বাংলাদেশ কোস্ট গার্ডের এ ধরনের যৌথ প্রশিক্ষণ কোর্স আয়োজনের ধারা অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

জাতীয় বিভাগের আরও খবর

জাতীয়

ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন, গোপালগঞ্জেই ৫৬ প্লাটুন

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিত করা এবং সম্ভাব্য সহিংসতা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় রাজধানী ঢাকাসহ দেশের ছয় জেলায় ১১৩ …

জাতীয়

বাংলাদেশ–ডেনমার্ক অংশীদারিত্ব আরও গভীর করার প্রতিশ্রুতি, ঢাকায় বৈঠকে বাণিজ্য-জলবায়ু-রোহিঙ্গা আলোচনা

ডেনমার্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক অংশীদারিত্ব বিষয়ক স্টেট সেক্রেটারি এলসেবেথ সন্ডারগার্ড ক্রোন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ…

সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে ট্রেইলারের চাপায় কর্মচারী শহিদুল আজম নিহত
জাতীয়

সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে ট্রেইলারের চাপায় কর্মচারী শহিদুল আজম নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে ট্রেইলারের নিচে চাপা পড়ে শহিদুল আজম চৌধুরী (৫৫) নামে এক কর্মচারী মারা গেছেন।…

ট্রেনের ছাদে ঢাকায় যাওয়ার পথে রাজবাড়ীর রেলসেতুতে ধাক্কা লেগে প্রাণ গেল ১২ বছরের রিশাদের
জাতীয়

ট্রেনের ছাদে ঢাকায় যাওয়ার পথে রাজবাড়ীর রেলসেতুতে ধাক্কা লেগে প্রাণ গেল ১২ বছরের রিশাদের

রাজশাহী থেকে ঢাকাগামী মধুমতী এক্সপ্রেস ট্রেনের ছাদে বসে যাওয়ার সময় রেলসেতুর সঙ্গে ধাক্কা লেগে নিচে পড়ে রিশাদ (১২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।…