…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে ট্রেইলারের চাপায় কর্মচারী শহিদুল আজম নিহত

নিজস্ব প্রতিবেদক
সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে ট্রেইলারের চাপায় কর্মচারী শহিদুল আজম নিহত
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে ট্রেইলারের নিচে চাপা পড়ে শহিদুল আজম চৌধুরী (৫৫) নামে এক কর্মচারী মারা গেছেন।

আজ বৃহস্পতিবার বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে ডিপোর ভেতরে এ দুর্ঘটনা ঘটে। নিহত শহিদুল আজম ডিপোর স্কেল এক্সিকিউটিভ পদে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গুনাগরী গ্রামে।

দুর্ঘটনার পর তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন বলেন, বিকেল সাড়ে ৫টার দিকে তাঁকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার পর চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

চট্টগ্রাম শিল্প পুলিশের পুলিশ সুপার মাহমুদা বেগম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শিল্প পুলিশ ও স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এ বিষয়ে জানতে বিএম কনটেইনার ডিপো কর্তৃপক্ষের পরিচালক ক্যাপ্টেন মঈনুল ইসামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি।

উল্লেখ্য, ২০২২ সালের ৪ জুন রাতে সীতাকুণ্ডের এই বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে অন্তত ৫১ জন নিহত হন। তাঁদের মধ্যে ১৩ জন ছিলেন ফায়ার সার্ভিসের কর্মী।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

জাতীয় বিভাগের আরও খবর

জাতীয়

ঢাকাসহ সাত জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন, গোপালগঞ্জেই ৫৬ প্লাটুন

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, গোপ…

চট্টগ্রামে পারমিটের কয়েক গুণ গাড়ি, রুটে রুটে চাঁদা: ১৫০ টাকার বিরোধে প্রাণও গেছে
জাতীয়

চট্টগ্রামে পারমিটের কয়েক গুণ গাড়ি, রুটে রুটে চাঁদা: ১৫০ টাকার বিরোধে প্রাণও গেছে

চট্টগ্রাম নগরে হিউম্যান হলার ও অটোটেম্পো রুটে নির্ধারিত পারমিটের কয়েক গুণ বেশি গাড়ি চলাচলের অভিযোগ উঠেছে। এতে চালকদের আয় কমলেও রুট ও স্ট্যান্ড নিয়…

চট্টগ্রামের হালিশহরে বাসায় বিস্ফোরণ: স্বামী-স্ত্রী ও তিন বছরের মেয়ে দগ্ধ, দুজনের অবস্থা আশঙ্কাজনক
জাতীয়

চট্টগ্রামের হালিশহরে বাসায় বিস্ফোরণ: স্বামী-স্ত্রী ও তিন বছরের মেয়ে দগ্ধ, দুজনের অবস্থা আশঙ্কাজনক

চট্টগ্রাম নগরের হালিশহরের নিউমুরিং আবাসিক এলাকার একটি বাসায় বিস্ফোরণে স্বামী-স্ত্রী ও তাঁদের তিন বছর বয়সী মেয়ে দগ্ধ হয়েছে। তাদের শরীরের বিভিন্ন অং…

পাইপ ফুটো হয়ে পানির চাপে দেবে গেল চট্টগ্রামের পিসি সড়কের দুই অংশ
জাতীয়

পাইপ ফুটো হয়ে পানির চাপে দেবে গেল চট্টগ্রামের পিসি সড়কের দুই অংশ

চট্টগ্রাম নগরের ব্যস্ততম পোর্ট কানেকটিং (পিসি) সড়কের হালিশহর নয়াবাজার গোলচত্বরের দুই পাশের পৃথক অংশ দেবে গেছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সড়কের এক পাশ এ…