…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

পাইপ ফুটো হয়ে পানির চাপে দেবে গেল চট্টগ্রামের পিসি সড়কের দুই অংশ

নিজস্ব প্রতিবেদক
পাইপ ফুটো হয়ে পানির চাপে দেবে গেল চট্টগ্রামের পিসি সড়কের দুই অংশ
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরের ব্যস্ততম পোর্ট কানেকটিং (পিসি) সড়কের হালিশহর নয়াবাজার গোলচত্বরের দুই পাশের পৃথক অংশ দেবে গেছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সড়কের এক পাশ এবং বুধবার (২৫ নভেম্বর) সকালে অপর পাশে এই ঘটনা ঘটে।

সরেজমিনে দেখা গেছে, সড়কের দেবে যাওয়া অংশ বাঁশ দিয়ে ঘিরে রাখা হয়েছে। পাইপ ফুটো হয়ে পানির চাপে মাটি সরে গিয়ে সড়কের ওই অংশ দেবে গেছে বলে জানা গেছে।

ঘটনার পর চট্টগ্রাম ওয়াসা পানির সরবরাহ বন্ধ করেছে। ফুটো পাইপের অবস্থান শনাক্ত করে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। এরপর চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) সড়কটি মেরামত করবে।

চসিকের প্রধান প্রকৌশলী আনিসুর রহমান জানান, সড়কের ওই অংশে কিছুদিন আগে ওয়াসা পাইপ বসানোর কাজ করেছে। পানির কারণে মাটি নরম হয়ে যাওয়ায় সড়ক দেবে যেতে পারে। এ ছাড়া ওই এলাকায় বিটিসিএলও পাইপ বসানোর কাজ করছে, এ কারণেও সমস্যা হয়ে থাকতে পারে।

তবে ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী আরিফুল ইসলাম বলেন, ওয়াসার কাজের কারণে সড়ক দেবে যাওয়ার বিষয়টি সঠিক নয়। ওই এলাকায় ওয়াসার পাইপ বসানোর কাজ প্রায় পাঁচ মাস আগে শেষ হয়েছে। তারপরও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

সড়কটি প্রশস্ত হওয়ায় আপাতত যান চলাচলে বড় ধরনের সমস্যা হচ্ছে না। তবে দ্রুত সংস্কার করা না হলে দুর্ঘটনার ঝুঁকি রয়েছে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

জাতীয় বিভাগের আরও খবর

চট্টগ্রামের হালিশহরে বাসায় বিস্ফোরণ: স্বামী-স্ত্রী ও তিন বছরের মেয়ে দগ্ধ, দুজনের অবস্থা আশঙ্কাজনক
জাতীয়

চট্টগ্রামের হালিশহরে বাসায় বিস্ফোরণ: স্বামী-স্ত্রী ও তিন বছরের মেয়ে দগ্ধ, দুজনের অবস্থা আশঙ্কাজনক

চট্টগ্রাম নগরের হালিশহরের নিউমুরিং আবাসিক এলাকার একটি বাসায় বিস্ফোরণে স্বামী-স্ত্রী ও তাঁদের তিন বছর বয়সী মেয়ে দগ্ধ হয়েছে। তাদের শরীরের বিভিন্ন অং…

জাতীয়

চট্টগ্রামে নকশা না মেনে ভবন নির্মাণ: চার মালিককে ৪৬ লাখ টাকা জরিমানা, সিলগালা ১০ ভবন

চট্টগ্রাম নগরীর অক্সিজেন-কুয়াইশ সংযোগ সড়ক এলাকায় অনুমোদিত নকশার ব্যত্যয় ঘটিয়ে ও সড়কের জায়গা না ছেড়ে ভবন নির্মাণসহ বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে অভ…

আট জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন, গোপালগঞ্জেই ৫৬ প্লাটুন
জাতীয়

আট জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন, গোপালগঞ্জেই ৫৬ প্লাটুন

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, গোপা…

কক্সবাজারের ঈদগাঁওয়ে হানিফ পরিবহনের বাসচাপায় অটোরিকশার ৫ যাত্রী নিহত
জাতীয়

কক্সবাজারের ঈদগাঁওয়ে হানিফ পরিবহনের বাসচাপায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

কক্সবাজারের ঈদগাঁওয়ে হানিফ পরিবহনের বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছেন। আহত এক নারীকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা…