…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

চট্টগ্রামের হালিশহরে বাসায় বিস্ফোরণ: স্বামী-স্ত্রী ও তিন বছরের মেয়ে দগ্ধ, দুজনের অবস্থা আশঙ্কাজনক

নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের হালিশহরে বাসায় বিস্ফোরণ: স্বামী-স্ত্রী ও তিন বছরের মেয়ে দগ্ধ, দুজনের অবস্থা আশঙ্কাজনক
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরের হালিশহরের নিউমুরিং আবাসিক এলাকার একটি বাসায় বিস্ফোরণে স্বামী-স্ত্রী ও তাঁদের তিন বছর বয়সী মেয়ে দগ্ধ হয়েছে। তাদের শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে। দগ্ধদের মধ্যে স্বামী-স্ত্রীর অবস্থা আশঙ্কাজনক।

গতকাল মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে নগরের বন্দর থানার নিউমুরিং আবাসিক এলাকার ৭ নম্বর সড়কের আজিজ ভবনের নিচতলার একটি বাসায় এ ঘটনা ঘটে।

দগ্ধ ব্যক্তিরা হলেন মো. আরিফ, তাঁর স্ত্রী রাশেদা বেগম ও তাঁদের তিন বছর বয়সী মেয়ে আরিফা। তাদের মধ্যে আরিফের শরীরের ৮৫ শতাংশ, রাশেদার ৫৫ শতাংশ এবং শিশুটির ৩৫ শতাংশ পুড়ে গেছে।

আরিফ ও রাশেদাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে। তাঁদের মেয়েও হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ জানায়, বিস্ফোরণের খবর পেয়ে আজ বুধবার সকালে বন্দর থানা-পুলিশ ও গোয়েন্দা পুলিশের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে বাসাটি ঘিরে রাখা হয়। বিস্ফোরণে বাসার দরজা ও জানালা ক্ষতিগ্রস্ত হয়েছে।

তবে কী কারণে বিস্ফোরণ ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ভবনমালিকের দাবি, ওই বাসায় গ্যাসের সরবরাহ লাইন কিংবা গ্যাসের সিলিন্ডার ছিল না।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম বলেন, গ্যাসের কারণে বিস্ফোরণ ঘটেছে নাকি অন্য কোনো কারণে—তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে বোমা বিস্ফোরণের কোনো আলামত পাওয়া যায়নি। তদন্ত ও পরীক্ষা-নিরীক্ষার পর বিস্ফোরণের প্রকৃত কারণ জানা যাবে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

জাতীয় বিভাগের আরও খবর

পাইপ ফুটো হয়ে পানির চাপে দেবে গেল চট্টগ্রামের পিসি সড়কের দুই অংশ
জাতীয়

পাইপ ফুটো হয়ে পানির চাপে দেবে গেল চট্টগ্রামের পিসি সড়কের দুই অংশ

চট্টগ্রাম নগরের ব্যস্ততম পোর্ট কানেকটিং (পিসি) সড়কের হালিশহর নয়াবাজার গোলচত্বরের দুই পাশের পৃথক অংশ দেবে গেছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সড়কের এক পাশ এ…

জাতীয়

চট্টগ্রামে নকশা না মেনে ভবন নির্মাণ: চার মালিককে ৪৬ লাখ টাকা জরিমানা, সিলগালা ১০ ভবন

চট্টগ্রাম নগরীর অক্সিজেন-কুয়াইশ সংযোগ সড়ক এলাকায় অনুমোদিত নকশার ব্যত্যয় ঘটিয়ে ও সড়কের জায়গা না ছেড়ে ভবন নির্মাণসহ বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে অভ…

আট জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন, গোপালগঞ্জেই ৫৬ প্লাটুন
জাতীয়

আট জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন, গোপালগঞ্জেই ৫৬ প্লাটুন

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, গোপা…

কক্সবাজারের ঈদগাঁওয়ে হানিফ পরিবহনের বাসচাপায় অটোরিকশার ৫ যাত্রী নিহত
জাতীয়

কক্সবাজারের ঈদগাঁওয়ে হানিফ পরিবহনের বাসচাপায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

কক্সবাজারের ঈদগাঁওয়ে হানিফ পরিবহনের বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছেন। আহত এক নারীকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা…