…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › খেলা › খবর
খেলা

দীপুর অপরাজিত সেঞ্চুরিতে পাকিস্তানকে ২৩৩ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
দীপুর অপরাজিত সেঞ্চুরিতে পাকিস্তানকে ২৩৩ রানের লক্ষ্য দিল বাংলাদেশ
ছবি: সংগৃহীত

কাতারে এশিয়া কাপ রাইজিং স্টার্সের সেমিফাইনালে ব্যাটিং ধসের মুখে একপ্রান্ত আগলে রেখে লড়াই করেছেন শাহাদাত হোসেন দীপু। তাঁর অপ্রতিরোধ্য সেঞ্চুরিতে লড়াকু পুঁজি পেয়েছে বাংলাদেশ এ দল।

দোহার ওয়েস্ট এন্ড পার্ক আন্তর্জাতিক স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটে নামে বাংলাদেশ এ দল। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৩২ রান করে সাইফ হাসানের দল। ফাইনালে উঠতে পাকিস্তানের লক্ষ্য ২৩৩ রান।

বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। দলীয় ১৫ রানেই ফিরে যান দুই ওপেনার সাইফ হাসান ও মাহমুদুল হাসান জয়।

তৃতীয় উইকেটে হাল ধরেন মাহিদুল ইসলাম অঙ্কন ও শাহাদাত হোসেন দীপু। ৯৫ রানের জুটি গড়েন দুজনে। ২৭.১ ওভারে দলীয় ১১০ রানে অঙ্কন আউট হলে জুটি ভাঙে। ৪ চারে ৭৮ বলে ৪২ রান করেন অঙ্কন।

এরপর মাত্র আট রান যোগ করতেই আরও দুই ব্যাটারকে হারায় বাংলাদেশ। আফিফ হোসেন (৫) ও সাব্বির রহমান (০) আউট হন। তাতে অল্প রানেই গুটিয়ে যাওয়ার শঙ্কা জেগেছিল।

ষষ্ঠ উইকেটে এসএম মেহেরব হোসেনকে নিয়ে ৫২ রান যোগ করেন দীপু। ৪০.২ ওভারে মেহেরব আউট হন ৩৬ বলে ২৮ রান করে। একই ওভারের চতুর্থ বলে রুবেল আউট হন খালি হাতে।

অষ্টম উইকেটে রাকিবুল হাসানকে নিয়ে দীপু যোগ করেন ২২ রান। ৪৫.৫ ওভারে রাকিবুল আউট হন ২০ বলে ১০ রান করে। পরে রিপন মণ্ডলকে নিয়ে ইনিংস শেষ করেন দীপু। নবম উইকেটে তাঁরা যোগ করেন ৪০ রান।

তার আগে সেঞ্চুরি পূর্ণ করেন দীপু। ৭ চার ও ৩ ছক্কায় ১১৮ বলে ১০৩ রানে অপরাজিত থাকেন তিনি। রিপন অপরাজিত থাকেন ১২ বলে ১৯ রানে।

ফিফটির পরই ক্লান্ত দেখা যাচ্ছিল দীপুকে। কাতারের প্রচণ্ড গরমে বারবার হাঁপাতে দেখা যাচ্ছিল তাঁকে। তবে দলের বিপদের দিনে ঠিকই মাথা ঠান্ডা রেখে ব্যাট চালিয়েছেন তিনি।

পাকিস্তান বোলারদের মধ্যে সুফিয়ান মুকিম ৩ উইকেট নেন। আলি রেজা ও হাসান নাওয়াজ নেন ২টি করে উইকেট।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

খেলা বিভাগের আরও খবর

১৫ বছর পর টেস্ট দল থেকে বাদ নাথান লায়ন, নিউজিল্যান্ড সিরিজের অস্ট্রেলিয়া দলে দুই নতুন মুখ
খেলা

১৫ বছর পর টেস্ট দল থেকে বাদ নাথান লায়ন, নিউজিল্যান্ড সিরিজের অস্ট্রেলিয়া দলে দুই নতুন মুখ

২০১১ সালে টেস্ট অভিষেকের পর অস্ট্রেলিয়া দলে এক রকম ‘অটো চয়েস’ হয়ে গিয়েছিলেন নাথান লায়ন। এবার প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার টেস্ট দল থেকে বাদ পড়লে…

খেলা

ক্রাইস্টচার্চ টেস্টে আকাশ দ্বীপের ৫ উইকেট, তারপর ১১৬ রানেই ৬ উইকেট হারিয়ে চাপে ভারত

ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই টেস্টের সিরিজের দ্বিতীয় ম্যাচে দ্বিতীয় দিন শেষে চাপে রয়েছে ভারত। স্বাগতিকদের ৩৫৬ রানের জবা…

ক্রাইস্টচার্চে দ্বিতীয় দিনে ১১৬ রানে ৬ উইকেট হারিয়ে বিপর্যয়ে ভারত, ২৪০ রানে এগিয়ে নিউজিল্যান্ড
খেলা

ক্রাইস্টচার্চে দ্বিতীয় দিনে ১১৬ রানে ৬ উইকেট হারিয়ে বিপর্যয়ে ভারত, ২৪০ রানে এগিয়ে নিউজিল্যান্ড

ক্রাইস্টচার্চের হেগলি ওভালে নিউজিল্যান্ডের ৩৫৬ রানের জবাবে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে ভারত। দ্বিতীয় দিন শেষে সফরকারীরা ১১৬ রানে ৬ উইকেট হারিয়েছে, আর ২…

ইউরোপা লিগের দুই ম্যাচে সমর্থকদের সংঘর্ষ, ১১ বুলগেরিয়ান আহত, তদন্তে উয়েফা
খেলা

ইউরোপা লিগের দুই ম্যাচে সমর্থকদের সংঘর্ষ, ১১ বুলগেরিয়ান আহত, তদন্তে উয়েফা

উয়েফা ইউরোপা লিগের দুটি ম্যাচে সমর্থকদের সংঘর্ষের ঘটনায় তদন্ত শুরু করেছে উয়েফা। মার্সেই ও লেভস্কি সোফিয়ার ম্যাচে সহিংসতায় ১১ জন বুলগেরিয়ান সমর্থ…