…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

বায়তুল মোকাররমে সংঘর্ষের মামলায় সাবেক খতিব মুফতি রুহুল আমিন কারাগারে

নিজস্ব প্রতিবেদক
বায়তুল মোকাররমে সংঘর্ষের মামলায় সাবেক খতিব মুফতি রুহুল আমিন কারাগারে
ছবি: সংগৃহীত

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার নামাজকে কেন্দ্র করে সংঘর্ষ, হামলা, মারধর, ভাঙচুর ও হত্যাচেষ্টার ঘটনায় দায়ের করা মামলায় মসজিদের সাবেক খতিব মাওলানা মুফতি রুহুল আমিনকে কারাগারে পাঠানো হয়েছে।

আজ শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পাঁচ দিনের রিমান্ড শেষে তাঁকে আদালতে হাজির করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সিরিয়াস ক্রাইম (টিএইচবি) শাখার পুলিশ পরিদর্শক মো. হাবিবুর রহমান তাঁকে কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেন।

মুফতি রুহুল আমিনকে রাজধানীর পল্টন থানায় দায়ের করা মামলায় গত ১৯ নভেম্বর পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়। এর আগে ১৮ নভেম্বর জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে তাঁকে আটক করে ভাটারা থানা-পুলিশের হেফাজতে নেওয়া হয়।

মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ২০ সেপ্টেম্বর বাদী এক ব্যবসায়ী জুমার নামাজ আদায়ের জন্য বায়তুল মোকাররম মসজিদের নিচতলায় উপস্থিত হন। দুপুর সাড়ে ১২টার দিকে ইসলামী ফাউন্ডেশন কর্তৃক নির্ধারিত দায়িত্বপ্রাপ্ত ইমাম ড. মুফতি আবু সালেহ পাটোয়ারী খুতবা পাঠ করছিলেন।

এ সময় মুফতি রুহুল আমিন অন্যান্য আসামিদের নিয়ে মসজিদে প্রবেশ করে দায়িত্বপ্রাপ্ত ইমামকে মিম্বার থেকে টেনে-হিঁচড়ে আঘাত করে নিচে নামান এবং হাত থেকে মাইক কেড়ে নেন বলে অভিযোগে বলা হয়।

উপস্থিত মুসল্লিরা বাধা দিলে রুহুল আমিনের নির্দেশে আরেক আসামি হত্যার উদ্দেশ্যে লোহার রড দিয়ে বাদীর ডান চোখে আঘাত করেন বলে মামলায় উল্লেখ করা হয়। এতে তাঁর চোখের নিচে গুরুতর রক্তাক্ত জখম হয় এবং তিনি ডান চোখের দৃষ্টিশক্তি হারান।

এ ছাড়া আসামিরা বাদীর শরীরের বিভিন্ন স্থানে পিটিয়ে জখম করে এবং পকেটে থাকা ৩০ হাজার টাকা নিয়ে যায় বলে অভিযোগ করা হয়। ওই ঘটনায় বাদীসহ ৫০ থেকে ৬০ জন মুসল্লি গুরুতর আহত হন এবং মসজিদের প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয় বলে মামলায় উল্লেখ করা হয়।

কারাগারে আটক রাখার আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেছেন, জিজ্ঞাসাবাদে মুফতি রুহুল আমিন জানিয়েছেন, বায়তুল মোকাররম মসজিদে জুমার নামাজের সময় সংঘর্ষের সময় তিনি সেখানে উপস্থিত ছিলেন। তিনি আরও কিছু তথ্য দিয়েছেন, যা যাচাই-বাছাই করা হচ্ছে।

তদন্ত কর্মকর্তার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, রিমান্ডে জিজ্ঞাসাবাদকালে মুফতি রুহুল আমিন বুকে ব্যথা অনুভব করেন। তাঁকে পুলিশ হাসপাতালে নিয়ে চিকিৎসা করানো হয়। পরে শেরেবাংলা নগর জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা শেষে সুস্থ হওয়ার পর চিকিৎসা সনদসহ তাঁকে আদালতে পাঠানো হয়।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার গহরডাঙ্গা এলাকার বাসিন্দা মুফতি রুহুল আমিন ২০২২ সালের ৩১ মার্চ থেকে ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর পর্যন্ত বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করেন।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি আত্মগোপনে চলে যান। এর প্রায় ছয় সপ্তাহ পর ২০ সেপ্টেম্বর অনুসারীদের নিয়ে বায়তুল মোকাররমে গেলে ওই সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার দুই দিন পর, ২২ সেপ্টেম্বর ধর্মবিষয়ক মন্ত্রণালয় তাঁকে খতিবের পদ থেকে অপসারণ করে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫০ জন, নিষিদ্ধ আওয়ামী লীগের ৫২ জনসহ
আইন ও অপরাধ

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫০ জন, নিষিদ্ধ আওয়ামী লীগের ৫২ জনসহ

রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৫৫০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ড…

গোপালগঞ্জে হামলা হলে বিদ্যুৎ বন্ধের সতর্কতা, টুঙ্গিপাড়ায় বিজিবির ওপর হামলার মামলায় আসামি পাঁচ হাজারের বেশি
আইন ও অপরাধ

গোপালগঞ্জে হামলা হলে বিদ্যুৎ বন্ধের সতর্কতা, টুঙ্গিপাড়ায় বিজিবির ওপর হামলার মামলায় আসামি পাঁচ হাজারের বেশি

রাজনৈতিক কারণে বিদ্যুৎ স্থাপনা, উপকেন্দ্র কিংবা রক্ষণাবেক্ষণের কাজে নিয়োজিত যানবাহন ও জনবলের ওপর হামলা হলে গোপালগঞ্জের সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ…

সাভারে নকল হানিফ পরিবহনের বাসে আগুন দেওয়ার চেষ্টা, শ্রমিক লীগের ৬ নেতাকর্মী আটক
আইন ও অপরাধ

সাভারে নকল হানিফ পরিবহনের বাসে আগুন দেওয়ার চেষ্টা, শ্রমিক লীগের ৬ নেতাকর্মী আটক

ঢাকার সাভারে একটি নকল হানিফ পরিবহনের বাস ব্যবহার করে অগ্নিসংযোগ ও নাশকতার চেষ্টার অভিযোগে শ্রমিক লীগের ছয় নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।…

মেট্রোরেলে নাশকতা ঠেকাতে বাড়তি ৪০০ পুলিশ চেয়েছে ডিএমটিসিএল, স্টেশনে স্টেশনে নজরদারি বাড়ানো হয়েছে
আইন ও অপরাধ

মেট্রোরেলে নাশকতা ঠেকাতে বাড়তি ৪০০ পুলিশ চেয়েছে ডিএমটিসিএল, স্টেশনে স্টেশনে নজরদারি বাড়ানো হয়েছে

ঢাকায় মেট্রোরেলের যাত্রীদের নিরাপত্তা ও মেট্রোরেল স্থাপনায় নাশকতা ঠেকাতে বাড়তি ৪০০ পুলিশ চেয়েছে কর্তৃপক্ষ। এর বাইরে স্টেশনগুলোতে নজরদারি বাড়াতে এ…