…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫০ জন, নিষিদ্ধ আওয়ামী লীগের ৫২ জনসহ

নিজস্ব প্রতিবেদক
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫০ জন, নিষিদ্ধ আওয়ামী লীগের ৫২ জনসহ
ছবি: সংগৃহীত

রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৫৫০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে ৫২ জন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মী রয়েছেন।

আজ শনিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৫২ জনসহ সর্বমোট ৫৫০ জনকে গ্রেপ্তার করেছে ডিএমপি।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এই অভিযানের সময়কালের মধ্যেই রাজধানীর চারটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। হাতিরপুল, ওয়ারী, মিরপুর ও ধানমন্ডির চার স্থানে এসব বিস্ফোরণ ঘটে।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল থেকে রাতের মধ্যে এসব বিস্ফোরণ ঘটে। এতে কেউ হতাহত হয়নি।

তবে হাতিরপুলে বিস্ফোরণের ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

গোপালগঞ্জে হামলা হলে বিদ্যুৎ বন্ধের সতর্কতা, টুঙ্গিপাড়ায় বিজিবির ওপর হামলার মামলায় আসামি পাঁচ হাজারের বেশি
আইন ও অপরাধ

গোপালগঞ্জে হামলা হলে বিদ্যুৎ বন্ধের সতর্কতা, টুঙ্গিপাড়ায় বিজিবির ওপর হামলার মামলায় আসামি পাঁচ হাজারের বেশি

রাজনৈতিক কারণে বিদ্যুৎ স্থাপনা, উপকেন্দ্র কিংবা রক্ষণাবেক্ষণের কাজে নিয়োজিত যানবাহন ও জনবলের ওপর হামলা হলে গোপালগঞ্জের সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ…

সাভারে নকল হানিফ পরিবহনের বাসে আগুন দেওয়ার চেষ্টা, শ্রমিক লীগের ৬ নেতাকর্মী আটক
আইন ও অপরাধ

সাভারে নকল হানিফ পরিবহনের বাসে আগুন দেওয়ার চেষ্টা, শ্রমিক লীগের ৬ নেতাকর্মী আটক

ঢাকার সাভারে একটি নকল হানিফ পরিবহনের বাস ব্যবহার করে অগ্নিসংযোগ ও নাশকতার চেষ্টার অভিযোগে শ্রমিক লীগের ছয় নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।…

মেট্রোরেলে নাশকতা ঠেকাতে বাড়তি ৪০০ পুলিশ চেয়েছে ডিএমটিসিএল, স্টেশনে স্টেশনে নজরদারি বাড়ানো হয়েছে
আইন ও অপরাধ

মেট্রোরেলে নাশকতা ঠেকাতে বাড়তি ৪০০ পুলিশ চেয়েছে ডিএমটিসিএল, স্টেশনে স্টেশনে নজরদারি বাড়ানো হয়েছে

ঢাকায় মেট্রোরেলের যাত্রীদের নিরাপত্তা ও মেট্রোরেল স্থাপনায় নাশকতা ঠেকাতে বাড়তি ৪০০ পুলিশ চেয়েছে কর্তৃপক্ষ। এর বাইরে স্টেশনগুলোতে নজরদারি বাড়াতে এ…

বায়তুল মোকাররমে সংঘর্ষের মামলায় সাবেক খতিব মুফতি রুহুল আমিন কারাগারে
আইন ও অপরাধ

বায়তুল মোকাররমে সংঘর্ষের মামলায় সাবেক খতিব মুফতি রুহুল আমিন কারাগারে

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার নামাজকে কেন্দ্র করে সংঘর্ষ, হামলা, মারধর, ভাঙচুর ও হত্যাচেষ্টার ঘটনায় দায়ের করা মামলায় মসজিদের সাবেক খতিব মাওলা…