…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › শিক্ষা › খবর
শিক্ষা

চুয়েট সংকটে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের, নিজেদের শিক্ষকদের মধ্য থেকে উপাচার্য চায় শিক্ষক সমিতি

নিজস্ব প্রতিবেদক
চুয়েট সংকটে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের, নিজেদের শিক্ষকদের মধ্য থেকে উপাচার্য চায় শিক্ষক সমিতি
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) চলমান অচলাবস্থা নিরসনে প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ চেয়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। একই দিন চুয়েট শিক্ষক সমিতি দাবি জানিয়েছে, বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষকদের মধ্য থেকে একজন উপযুক্ত প্রকৌশল শিক্ষাবিদকে উপাচার্য নিয়োগ দিতে হবে।

শুক্রবার বিকেল সোয়া চারটার দিকে শিক্ষার্থীরা চট্টগ্রাম-কাপ্তাই মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এ সময় চুয়েটের চলমান সংকট নিরসনে প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ দাবি করেন তাঁরা।

অবরোধে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। জনসাধারণের দুর্ভোগের কথা বিবেচনা করে প্রায় আধা ঘণ্টা পর অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা।

এরপর বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি শিক্ষকদের আবাসিক এলাকায় গিয়ে শেষ হয়।

এদিকে শুক্রবার সকালে অনুষ্ঠিত জরুরি সভায় উপাচার্য নিয়োগের বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করে শিক্ষক সমিতি। সকাল সাড়ে ১০টায় শিক্ষক সমিতির কার্যকরী পরিষদের জরুরি সভায় সর্বসম্মতিক্রমে বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষকদের মধ্য থেকে একজন উপযুক্ত প্রকৌশল শিক্ষাবিদকে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়ার দাবি জানানোর সিদ্ধান্ত হয়।

চুয়েট শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আহসান উল্লাহ জানান, এই দাবিতে আগামী রোববার সকাল ১১টায় প্রশাসনিক ভবন-২-এর সামনে থেকে মৌন মিছিল করবেন শিক্ষকরা।

সর্বশেষ সিদ্ধান্তে শিক্ষক সমিতি সাবেক উপাচার্যকে পুনর্বহালের দাবি থেকে সরে এসে বিশ্ববিদ্যালয়ের ৯৫ জন অধ্যাপকের মধ্য থেকে একজনকে উপাচার্য নিয়োগের প্রস্তাব সামনে এনেছে।

চুয়েটে অচলাবস্থার সূত্রপাত গত ২১ সেপ্টেম্বর। ওই দিন মাত্র ৫৬ দিন দায়িত্ব পালনের পর চুয়েটের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেয় শিক্ষা মন্ত্রণালয়।

ওই সিদ্ধান্তের প্রতিবাদে পরদিন ২২ সেপ্টেম্বর থেকে সাবেক উপাচার্যকে পুনর্বহালের দাবিতে কমপ্লিট শাটডাউন কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। পরে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের একাংশও আন্দোলনে যুক্ত হন। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম কার্যত অচল হয়ে পড়ে।

গত ১২ অক্টোবর নতুন উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম ক্যাম্পাসে গিয়ে প্রশাসনিক ভবনে প্রবেশ করলে পরিস্থিতির আরও অবনতি ঘটে। আন্দোলনরত শিক্ষার্থীরা উপাচার্যকে তাঁর কার্যালয়ে অবরুদ্ধ করে রাখেন।

পরে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপে তাঁকে সেখান থেকে বের করে আনা হয়। এ ঘটনার পর সংকট নিরসনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ছয় সদস্যের একটি পরামর্শক কমিটি গঠন করে। তবে কমিটিতে চুয়েটের কোনো প্রতিনিধি না থাকায় শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়।

টানা ৩৬ দিনের অচলাবস্থার পর গত ২৮ অক্টোবর থেকে ক্লাসে ফেরেন শিক্ষার্থীরা। তবে উপাচার্যের নিয়োগ বাতিল ও সাবেক উপাচার্যকে পুনর্বহালের দাবিতে আন্দোলন অব্যাহত থাকে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

শিক্ষা বিভাগের আরও খবর

চুয়েটে মধ্যরাতে শিক্ষার্থীদের দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, আহত ৫
শিক্ষা

চুয়েটে মধ্যরাতে শিক্ষার্থীদের দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, আহত ৫

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) মধ্যরাতে শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। গত শুক্রবার দিবাগত রাত…

উপাচার্য বদলের দাবিতে চট্টগ্রাম-কাপ্তাই সড়ক অবরোধ চুয়েট শিক্ষার্থীদের, প্রায় ৭০ দিন ধরে অচলাবস্থা
শিক্ষা

উপাচার্য বদলের দাবিতে চট্টগ্রাম-কাপ্তাই সড়ক অবরোধ চুয়েট শিক্ষার্থীদের, প্রায় ৭০ দিন ধরে অচলাবস্থা

চলমান অচলাবস্থা নিরসনের দাবিতে চট্টগ্রাম-কাপ্তাই সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীরা। শ…

আন্দোলনের ৬৬তম দিনে চুয়েটে ফের কমপ্লিট শাটডাউন, চট্টগ্রাম নগরেও বিক্ষোভ শিক্ষার্থীদের
শিক্ষা

আন্দোলনের ৬৬তম দিনে চুয়েটে ফের কমপ্লিট শাটডাউন, চট্টগ্রাম নগরেও বিক্ষোভ শিক্ষার্থীদের

উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে চলমান আন্দোলনের ৬৬তম দিনে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ফের ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা করেছেন শিক্…

শিক্ষা

ভিকারুননিসায় প্রথম শ্রেণিতে ভর্তির আবেদন শুরু ১ ডিসেম্বর, মোট আসন ১ হাজার ৫৪৫

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে ২০২৭ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে ভর্তির আবেদন শুরু হচ্ছে আগামী ১ ডিসেম্বর। বাংলা ও ইংরেজি ভার্সনে মোট ১ হাজার ৫৪৫টি…