…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › শিক্ষা › খবর
শিক্ষা

চুয়েটে মধ্যরাতে শিক্ষার্থীদের দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, আহত ৫

নিজস্ব প্রতিবেদক
চুয়েটে মধ্যরাতে শিক্ষার্থীদের দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, আহত ৫
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) মধ্যরাতে শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। গত শুক্রবার দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সংঘর্ষের সূত্রপাত হয়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনেও দুই পক্ষের মধ্যে আরেক দফা সংঘর্ষ হয়। এ ঘটনায় পাঁচ শিক্ষার্থী আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, ঘটনার সূত্রপাত প্রায় এক সপ্তাহ আগে। বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের শিক্ষার্থী ভৈরব বর্মণ ২০২৫-২৬ শিক্ষাবর্ষের কয়েকজন জুনিয়র শিক্ষার্থীর সঙ্গে বসেছিলেন। এ সময় একই শিক্ষাবর্ষের মো. রাকিন নামের এক শিক্ষার্থী ওই জুনিয়রদের একজনকে ডাকেন। তবে ভৈরব বর্মণ জুনিয়র শিক্ষার্থীদের তাঁর কাছে না যাওয়ার পরামর্শ দেন। এ নিয়ে ভৈরবের সঙ্গে মো. রাকিনসহ কয়েকজনের কথা-কাটাকাটি হয়।

এ ঘটনার মীমাংসার জন্য গত শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা একটি সভায় বসেন। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত ওই সভায় দুই পক্ষের শিক্ষার্থীরাই উপস্থিত ছিলেন।

সভার একপর্যায়ে কথা-কাটাকাটির জেরে প্রথম দফায় সংঘর্ষ শুরু হয়। এতে তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের মো. বায়েজিদ, যন্ত্রকৌশল বিভাগের তুলন ও নাইমুলসহ ওই শিক্ষাবর্ষের কয়েকজন শিক্ষার্থী জড়িয়ে পড়েন। পরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনেও দুই পক্ষের মধ্যে আরেক দফা সংঘর্ষ হয়।

সংঘর্ষের বিষয়ে ভৈরব বর্মণ বলেন, ‘আমার সঙ্গে পাঁচজন ঝামেলা করেছিলেন। শুরুতে আমরা সবাই মিলে ব্যাচের আলোচনায় বসছিলাম। আলোচনা সুন্দর চলছিল। একপর্যায়ে তাঁরা আমার বন্ধুদের মারেন। এমন পরিস্থিতিতে তো কেউ চুপ থাকবে না। এ পরিস্থিতিতেই মারামারি শুরু হয়।’

এ বিষয়ে জানতে শিক্ষার্থীদের আরেক পক্ষের রাকিন ও মো. আবদুল্লাহর সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হয়। তবে তাঁরা ফোন রিসিভ করেননি। ফলে তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।

বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে যোগাযোগ করে জানা যায়, দুই পক্ষের সংঘর্ষে পাঁচ শিক্ষার্থী আহত হয়েছেন। তাঁদের মধ্যে তিনজন বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্র থেকে চিকিৎসা নিয়েছেন। বাকি দুই শিক্ষার্থী বাইরে থেকে চিকিৎসা নিয়েছেন।

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক মো. সাইফুল ইসলাম বলেন, ‘সাধারণত দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটলে আমরা তাঁদের উভয় পক্ষের সঙ্গে কথা বলি। সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়। কেউ অভিযোগ দিলেও ব্যবস্থা নেওয়া হয়। তবে গতকালকের ঘটনায় আমাদের কাছে এখনো কোনো অভিযোগ আসেনি। অভিযোগ এলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

শিক্ষা বিভাগের আরও খবর

চুয়েট সংকটে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের, নিজেদের শিক্ষকদের মধ্য থেকে উপাচার্য চায় শিক্ষক সমিতি
শিক্ষা

চুয়েট সংকটে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের, নিজেদের শিক্ষকদের মধ্য থেকে উপাচার্য চায় শিক্ষক সমিতি

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) চলমান অচলাবস্থা নিরসনে প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ চেয়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন …

উপাচার্য বদলের দাবিতে চট্টগ্রাম-কাপ্তাই সড়ক অবরোধ চুয়েট শিক্ষার্থীদের, প্রায় ৭০ দিন ধরে অচলাবস্থা
শিক্ষা

উপাচার্য বদলের দাবিতে চট্টগ্রাম-কাপ্তাই সড়ক অবরোধ চুয়েট শিক্ষার্থীদের, প্রায় ৭০ দিন ধরে অচলাবস্থা

চলমান অচলাবস্থা নিরসনের দাবিতে চট্টগ্রাম-কাপ্তাই সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীরা। শ…

আন্দোলনের ৬৬তম দিনে চুয়েটে ফের কমপ্লিট শাটডাউন, চট্টগ্রাম নগরেও বিক্ষোভ শিক্ষার্থীদের
শিক্ষা

আন্দোলনের ৬৬তম দিনে চুয়েটে ফের কমপ্লিট শাটডাউন, চট্টগ্রাম নগরেও বিক্ষোভ শিক্ষার্থীদের

উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে চলমান আন্দোলনের ৬৬তম দিনে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ফের ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা করেছেন শিক্…

শিক্ষা

ভিকারুননিসায় প্রথম শ্রেণিতে ভর্তির আবেদন শুরু ১ ডিসেম্বর, মোট আসন ১ হাজার ৫৪৫

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে ২০২৭ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে ভর্তির আবেদন শুরু হচ্ছে আগামী ১ ডিসেম্বর। বাংলা ও ইংরেজি ভার্সনে মোট ১ হাজার ৫৪৫টি…