…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

ভারতীয় মন্ত্রীর হুমকির প্রতিবাদে যাত্রাবাড়ীতে হেফাজতের বিক্ষোভ, ক্ষমা চাওয়ার দাবি

নিজস্ব প্রতিবেদক

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পরিবহন ও শ্রমমন্ত্রী অর্জুন সিংয়ের বাংলাদেশ দখল এবং এ দেশের মানুষের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার হুমকির প্রতিবাদে রাজধানীর যাত্রাবাড়ীতে বিক্ষোভ সমাবেশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল ৩টায় রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তায় হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর যাত্রাবাড়ী জোন এই সমাবেশের আয়োজন করে।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ভারতীয় সাম্রাজ্যবাদী শক্তি বাংলাদেশে আগ্রাসন চালালে ভারতের নিরাপত্তা বলতে কিছুই থাকবে না।

তিনি বলেছেন, ‘ভারত বাংলাদেশে আগ্রাসন চালালে দেশটি টুকরো টুকরো হয়ে যাবে। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ববিরোধী যেকোনো আগ্রাসী শক্তিকে প্রতিহত করতে দেশপ্রেমিক জনগণই যথেষ্ট।’

মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী ক্ষোভ প্রকাশ করে বলেন, বাংলাদেশের মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বরকে সামনে রেখে প্রতিবেশী রাষ্ট্রের একজন মন্ত্রীর এমন ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য শুধু কূটনৈতিক শিষ্টাচারের পরিপন্থি নয়, বরং বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি চরম হুমকি।

তিনি অবিলম্বে ওই ভারতীয় মন্ত্রীর বাংলাদেশবিরোধী বক্তব্য প্রত্যাহার এবং প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানান। একই সঙ্গে ভারতীয় হাইকমিশনারকে ডেকে এনে বাংলাদেশ সম্পর্কে ওই মন্ত্রীর ঔদ্ধত্যপূর্ণ ও উসকানিমূলক বক্তব্যের প্রতিবাদ জানানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

যাত্রাবাড়ী জোনের সভাপতি মুফতি আজহারুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি মুফতি শরীফ উল্লাহর সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন মাওলানা মুরশিদ আলম, মাওলানা আজহারুল ইসলাম আজমী, মুফতি মুহাম্মাদুল্লাহ, মাওলানা আনোয়ার হামিদী, মুফতি শফিক সাদী, মুফতি ইমামুদ্দীন, মুফতি নাঈমুল ইসলাম সাজ্জাদ, মাওলানা দেলাওয়ার হোসাইন, মাওলানা মাহফুজ মুসলেহ, মাওলানা কবীর আহমদ, মো. আল আমিন ও মাওলানা আনিসুর রহমান জাফরী।

সমাবেশে বক্তারা ভারতীয় মন্ত্রীর বাংলাদেশ দখলের হুমকি এবং দেশের অভ্যন্তরে আওয়ামী লীগের জ্বালাও-পোড়াও ও নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানান। তারা দেশবিরোধী যেকোনো ষড়যন্ত্র ও আগ্রাসন রুখে দেওয়ার হুঁশিয়ারি দেন।

সমাবেশের পর যাত্রাবাড়ী চৌরাস্তা থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কাজলায় গিয়ে শেষ হয়।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

জাতীয় বিভাগের আরও খবর

সাভার ও আশুলিয়ায় এক রাতে দাঁড়িয়ে থাকা তিন বাসে আগুন দিল দুর্বৃত্তরা
জাতীয়

সাভার ও আশুলিয়ায় এক রাতে দাঁড়িয়ে থাকা তিন বাসে আগুন দিল দুর্বৃত্তরা

ঢাকার সাভার ও আশুলিয়ায় এক রাতে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা তিনটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৭ নভেম্বর) দিবাগত রাতের বিভিন্ন সময়ে এসব …

জাতীয়

জুন থেকে রাজধানীর ১৩ এলাকায় গন্ধর্বপুর প্ল্যান্টের বিশুদ্ধ পানি পৌঁছাবে

আগামী বছরের জুন মাস থেকে রাজধানীর ১৩টি অঞ্চলে নিরাপদ ও বিশুদ্ধ পানি সরবরাহ করবে গন্ধর্বপুর পানি শোধনাগার প্ল্যান্ট। ঢাকা এনভায়রনমেন্টালি সাসটেইনেবল ও…

ঢাকাসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন, গোপালগঞ্জেই ৫৬ প্লাটুন
জাতীয়

ঢাকাসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন, গোপালগঞ্জেই ৫৬ প্লাটুন

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় আজ শনিবার ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ময়ম…

সেপটিক ট্যাংকের অদৃশ্য গ্যাসে বারবার প্রাণহানি: কোন গ্যাস কতটা বিপজ্জনক, বাঁচার উপায় কী
জাতীয়

সেপটিক ট্যাংকের অদৃশ্য গ্যাসে বারবার প্রাণহানি: কোন গ্যাস কতটা বিপজ্জনক, বাঁচার উপায় কী

মুঠোফোনটা হঠাৎ সেপটিক ট্যাংকে পড়ে গেছে। সেটি তুলতে একজন নিচে নামলেন। কিছুক্ষণ পর তাঁর কোনো সাড়া নেই। তাঁকে উদ্ধার করতে আরেকজন নামলেন। তিনিও অচেতন। এ…