…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › খেলা › খবর
খেলা

দীপুর সেঞ্চুরিতেও ফাইনালে ওঠা হলো না বাংলাদেশের, পাকিস্তানের প্রতিপক্ষ শ্রীলঙ্কা

নিজস্ব প্রতিবেদক

কাতারে এশিয়া কাপ রাইজিং স্টারসের সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে হেরে ফাইনালে ওঠার স্বপ্ন ভেঙেছে বাংলাদেশ এ দলের। শাহাদাত হোসেন দীপুর সেঞ্চুরিতে লড়াইয়ের পুঁজি পেলেও বোলাররা লড়াই জমাতে পারেননি। সাবলীল ব্যাটিংয়ে ৫ উইকেটে জয় তুলে নিয়েছে পাকিস্তান এ দল।

দোহার ওয়েস্ট এন্ড পার্ক আন্তর্জাতিক স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটে নামে বাংলাদেশ এ দল। ৫০ ওভারে ৮ উইকেটে ২৩২ রান করে সাইফ হাসানের দল। জবাবে ৪৫.২ ওভারে জয়ের বন্দরে পৌঁছে যায় আব্দুল সামাদের দল। শিরোপার মঞ্চে শ্রীলঙ্কার মুখোমুখি হবে গত আসরের চ্যাম্পিয়ন পাকিস্তান। টুর্নামেন্টের সব খেলা দেখাচ্ছে ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিন।

ব্যাটে নেমে বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। ১৫ রানে ফিরে যান দুই ওপেনার সাইফ হাসান ও মাহমুদুল হাসান জয়। তৃতীয় উইকেটে হাল ধরেন মাহিদুল ইসলাম অঙ্কন ও শাহাদাত হোসেন দীপু। দুজনে গড়েন ৯৫ রানের জুটি।

২৭.১ ওভারে দলীয় ১১০ রানে অঙ্কন আউট হলে জুটি ভাঙে। ৪ চারে ৭৮ বলে ৪২ রান করেন তিনি। এরপর আট রান যোগ করতেই আরও দুই ব্যাটারকে হারায় বাংলাদেশ। আফিফ হোসেন ৫ ও সাব্বির রহমান শূন্য রানে আউট হন।

ষষ্ঠ উইকেটে এসএম মেহেরব হোসেনকে নিয়ে ৫২ রান যোগ করেন দীপু। ৪০.২ ওভারে মেহেরব আউট হন ৩৬ বলে ২৮ রান করে। একই ওভারের চতুর্থ বলে রুবেল আউট হন খালি হাতে। অষ্টম উইকেটে রাকিবুল হাসানকে নিয়ে দীপু যোগ করেন ২২ রান। ৪৫.৫ ওভারে রাকিবুল আউট হন ২০ বলে ১০ রান করে।

এরপর রিপন মণ্ডলকে নিয়ে ইনিংস শেষ করেন দীপু। নবম উইকেটে যোগ করেন ৪০ রান। তার আগেই সেঞ্চুরি পূর্ণ করেন দীপু। ৭ চার ও ৩ ছক্কায় ১১৮ বলে ১০৩ রানে অপরাজিত থাকেন তিনি। রিপন অপরাজিত থাকেন ১২ বলে ১৯ রানে। পাকিস্তান বোলারদের মধ্যে সুফিয়ান মুকিম ৩ উইকেট নেন। আলি রেজা ও হাসান নাওয়াজ নেন ২টি করে উইকেট।

রানতাড়ায় শুরুটা ভালো হয়নি পাকিস্তানেরও। ২১ রানে দুই ওপেনারকে হারায় তারা। শামিল হুসাইন ১৪ ও মাজ সাদাকাত ৬ রান করে ফিরে যান।

তৃতীয় উইকেট জুটিতে শাহজাইব খান ও হাসান নাওয়াজ মিলে ১১০ রানের জুটি গড়েন। ৩১তম ওভারের শেষ বলে নাওয়াজ আউট হলে জুটি ভাঙে। ৩টি করে চার ও ছক্কায় ৯১ বলে ৬২ রান করেন তিনি। ১৫০ রানে চতুর্থ উইকেট হারায় পাকিস্তান এ দল। ৩ চার ও ১ ছক্কায় ৮৫ বলে ৫০ রান করে আউট হন শাহজাইব।

এরপর আব্দুল সামাদ ও ফারহান ইউসেফের ৭৪ রানের জুটিতে জয়ের কাছাকাছি পৌঁছায় পাকিস্তান। জয় থেকে ৯ রান দূরে থাকতে আউট হন আব্দুল সামাদ। ২ চার ও ৪ ছক্কায় ৩৩ বলে ৪৪ রান করেন পাকিস্তান অধিনায়ক।

পরে রোহাইল নাজিরকে নিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেন ফারহান। ৪টি চার ও ২ ছক্কায় ৩৯ বলে ৪৬ রানে অপরাজিত থাকেন ফারহান। রোহাইল অপরাজিত থাকেন ২ রানে।

বাংলাদেশ বোলারদের মধ্যে রিপন মণ্ডল ও রাকিবুল হাসান ২টি করে উইকেট নেন। মোহাম্মদ রুবেল নেন এক উইকেট।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

খেলা বিভাগের আরও খবর

১৫ বছর পর টেস্ট দল থেকে বাদ নাথান লায়ন, নিউজিল্যান্ড সিরিজের অস্ট্রেলিয়া দলে দুই নতুন মুখ
খেলা

১৫ বছর পর টেস্ট দল থেকে বাদ নাথান লায়ন, নিউজিল্যান্ড সিরিজের অস্ট্রেলিয়া দলে দুই নতুন মুখ

২০১১ সালে টেস্ট অভিষেকের পর অস্ট্রেলিয়া দলে এক রকম ‘অটো চয়েস’ হয়ে গিয়েছিলেন নাথান লায়ন। এবার প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার টেস্ট দল থেকে বাদ পড়লে…

খেলা

ক্রাইস্টচার্চ টেস্টে আকাশ দ্বীপের ৫ উইকেট, তারপর ১১৬ রানেই ৬ উইকেট হারিয়ে চাপে ভারত

ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই টেস্টের সিরিজের দ্বিতীয় ম্যাচে দ্বিতীয় দিন শেষে চাপে রয়েছে ভারত। স্বাগতিকদের ৩৫৬ রানের জবা…

ক্রাইস্টচার্চে দ্বিতীয় দিনে ১১৬ রানে ৬ উইকেট হারিয়ে বিপর্যয়ে ভারত, ২৪০ রানে এগিয়ে নিউজিল্যান্ড
খেলা

ক্রাইস্টচার্চে দ্বিতীয় দিনে ১১৬ রানে ৬ উইকেট হারিয়ে বিপর্যয়ে ভারত, ২৪০ রানে এগিয়ে নিউজিল্যান্ড

ক্রাইস্টচার্চের হেগলি ওভালে নিউজিল্যান্ডের ৩৫৬ রানের জবাবে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে ভারত। দ্বিতীয় দিন শেষে সফরকারীরা ১১৬ রানে ৬ উইকেট হারিয়েছে, আর ২…

ইউরোপা লিগের দুই ম্যাচে সমর্থকদের সংঘর্ষ, ১১ বুলগেরিয়ান আহত, তদন্তে উয়েফা
খেলা

ইউরোপা লিগের দুই ম্যাচে সমর্থকদের সংঘর্ষ, ১১ বুলগেরিয়ান আহত, তদন্তে উয়েফা

উয়েফা ইউরোপা লিগের দুটি ম্যাচে সমর্থকদের সংঘর্ষের ঘটনায় তদন্ত শুরু করেছে উয়েফা। মার্সেই ও লেভস্কি সোফিয়ার ম্যাচে সহিংসতায় ১১ জন বুলগেরিয়ান সমর্থ…