…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

সীতাকুণ্ডে বোরকা পরে গ্যাস কারখানায় ঢুকে ডাকাতি, আড়াই টন তামার তার লুটের দাবি

নিজস্ব প্রতিবেদক
সীতাকুণ্ডে বোরকা পরে গ্যাস কারখানায় ঢুকে ডাকাতি, আড়াই টন তামার তার লুটের দাবি
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি গ্যাস কারখানায় ডাকাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের মান্দারীটোলা এলাকায় বেড়িবাঁধসংলগ্ন ইউরো গ্যাস কারখানায় এই ঘটনা ঘটে।

সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, রাত ২টা ৫৬ মিনিটে ছয় ব্যক্তি গ্রিল কাটার যন্ত্রপাতি নিয়ে কারখানায় প্রবেশ করেন। তাঁদের মধ্যে তিন থেকে চারজনের পরনে সাদা বোরকা ছিল। ফুটেজে ডাকাত দলের কয়েকজন সদস্যকে বোরকা পরে কারখানার কার্যালয়ে ঢুকতেও দেখা গেছে।

কারখানা কর্তৃপক্ষের দাবি, ডাকাতেরা টাকা ও প্রায় আড়াই টন তামার তার লুট করে নিয়ে গেছেন।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম বলেন, কারখানা কর্তৃপক্ষ মৌখিকভাবে জানিয়েছে, ডাকাতেরা চার থেকে পাঁচ লাখ টাকা ও ১ হাজার ২০০ মিটার তামার তার লুট করে নিয়ে গেছেন। এসব তারের ওজন প্রায় আড়াই টন। তবে কারখানা কর্তৃপক্ষ এখনো লিখিত অভিযোগ দেয়নি; এ ঘটনায় মামলা করার প্রক্রিয়া চলছে।

ওসি আরও বলেন, অন্য ডাকাতির ঘটনার মতো ইউরো গ্যাস কারখানার এই ডাকাতির ঘটনাটিকে স্বাভাবিক মনে হচ্ছে না। সিসিটিভি ফুটেজে কার্যালয়ে ঢোকা ছয় ব্যক্তির মধ্যে তিন থেকে চারজনকে বোরকা পরা অবস্থায় দেখা গেছে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।

শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে শিল্প পুলিশ ও সীতাকুণ্ড থানা-পুলিশ।

কারখানার দায়িত্বপ্রাপ্ত ব্যবস্থাপক মো. তৌহিদুল মান্নান বলেন, এই ঘটনায় তাঁরা থানায় মামলা করবেন। ডাকাতেরা কী পরিমাণ মালামাল নিয়ে গেছেন, তা হিসাব করা হচ্ছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

স্ত্রী হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত রবিন ১৮ বছর পলাতক থাকার পর চট্টগ্রামে গ্রেপ্তার, সকালে মানিকগঞ্জ আদালতে সোপর্দ
আইন ও অপরাধ

স্ত্রী হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত রবিন ১৮ বছর পলাতক থাকার পর চট্টগ্রামে গ্রেপ্তার, সকালে মানিকগঞ্জ আদালতে সোপর্দ

মানিকগঞ্জের সাটুরিয়ায় স্ত্রী হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি একরামুল হক রবিনকে ১৮ বছর পর চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহ…

দেশজুড়ে বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৩৮, ছয় স্থানে আগুন, সাত জেলায় ১০৯ প্লাটুন বিজিবি
আইন ও অপরাধ

দেশজুড়ে বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৩৮, ছয় স্থানে আগুন, সাত জেলায় ১০৯ প্লাটুন বিজিবি

নাশকতার অভিযোগে গত ২৪ ঘণ্টায় ঢাকাসহ সারা দেশে বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৩৩৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে…

চট্টগ্রামে শাহ আমানত মাজারের উঠান থেকে ককটেলসহ দুজন আটক
আইন ও অপরাধ

চট্টগ্রামে শাহ আমানত মাজারের উঠান থেকে ককটেলসহ দুজন আটক

চট্টগ্রামের শাহ আমানত (রহ.) মাজার থেকে একটি অবিস্ফোরিত ককটেলসহ দুজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ১০টার দিকে নগরের জেল রোড এলাকায় মাজারের সামনের…

আইন ও অপরাধ

চকরিয়ার বরইতলী থেকে ডাকাত দলের সর্দার তৌহিদ গ্রেপ্তার, তিন জেলায় ২৫টির বেশি মামলা

কক্সবাজারের চকরিয়ায় দক্ষিণ চট্টগ্রামের ডাকাত দলের সর্দার তৌহিদুল ইসলাম প্রকাশ তৌহিদ ডাকাতকে (৩৪) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি চাঞ্চল্যকর গিয়াস উদ্দি…