…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

রংপুরে নিখোঁজ অটোচালকের গলাকাটা মরদেহ উদ্ধার, সেনাসদস্যসহ গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক

রংপুর নগরীতে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালক আরিফুল ইসলামের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সেনাসদস্য শাহীন শেখ ও রাশেদুল ইসলাম রাসেলকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) দুপুরে রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াদুদ আলম এসব তথ্য নিশ্চিত করেছেন।

ওসি জানান, বুধবার রাতে নগরীর ১৭ নম্বর ওয়ার্ডের সবুজবাগ এলাকায় রফিকুল ইসলামের বাড়ির ভাড়াটিয়া সেনাসদস্য শাহীন শেখের বাসায় তল্লাশি চালিয়ে আরিফুলের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহটি কম্বলে মোড়ানো অবস্থায় ছিল।

সুরতহাল প্রতিবেদনে মরদেহের মাথায় আঘাত ও গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পুলিশের প্রাথমিক ধারণা, প্রথমে মাথায় আঘাত করে এবং পরে গলা কেটে তাকে হত্যা করা হয়েছে।

নিহত আরিফুল ইসলাম রংপুর মহানগরীর ১৭ নম্বর ওয়ার্ডের ভগিবালাপাড়া এলাকার লিটন মিয়ার ছেলে। তিনি গত ২৩ নভেম্বর থেকে নিখোঁজ ছিলেন।

ছেলের সন্ধান না পেয়ে পরদিন ২৪ নভেম্বর তার বাবা কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। তদন্তের একপর্যায়ে পুলিশ আরিফুলের মোবাইল ফোনের সর্বশেষ অবস্থান শনাক্ত করে এবং সেই সূত্র ধরে সেনাসদস্য শাহীনের বাসায় অভিযান চালায়।

পুলিশ জানায়, হত্যাকাণ্ডের সঙ্গে শাহীনের সম্পৃক্ততার তথ্য পাওয়ার পর বিষয়টি সেনাবাহিনীকে অবহিত করা হয়। সেনাবাহিনী তাকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার সন্ধ্যায় কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

এর আগে সন্দেহভাজন রাশেদুল ইসলাম রাসেলকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে হত্যাকাণ্ডে শাহীনের জড়িত থাকার প্রমাণ মেলে বলে পুলিশ জানিয়েছে। শুক্রবার দুজনকেই হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

প্রাথমিক তদন্তে মাদক ও ক্যাসিনোতে জুয়া খেলা নিয়ে শাহীন ও আরিফুলের মধ্যে বিরোধ ছিল বলে ধারণা করছে পুলিশ। স্থানীয় বাসিন্দাদের দাবি, তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এবং মাদকসংক্রান্ত বিরোধ থেকেই ঘটনার সূত্রপাত হতে পারে।

অন্যদিকে গ্রেফতার সেনাসদস্য শাহীন শেখের দাবি, আরিফুল বিভিন্ন সময় তাকে ব্ল্যাকমেইল করত। নিহতের বাবা লিটন মিয়া অভিযোগ করেছেন, হত্যার পর পরিবারকে বিভ্রান্ত করতে শাহীন আরিফুলের মোবাইল ফোন থেকে বার্তা পাঠিয়েছিলেন এবং মরদেহ সরিয়ে ফেলার চেষ্টা করছিলেন।

ওসি ওয়াদুদ আলম বলেন, ‘আরিফুলের মরদেহ উদ্ধারের পর রাশেদুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। সেনাসদস্য শাহীনকে সেনা আইনে আটক করে নিয়ে যাওয়া হয়েছিল। বৃহস্পতিবার রাতে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় দুজনের বিরুদ্ধেই প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

পীরগঞ্জের মহেশপুরে গোপনে গৃহবধূর ভিডিও ধারণ করে টাকা দাবি: সৈকত আলী গ্রেপ্তার, কারাগারে
আইন ও অপরাধ

পীরগঞ্জের মহেশপুরে গোপনে গৃহবধূর ভিডিও ধারণ করে টাকা দাবি: সৈকত আলী গ্রেপ্তার, কারাগারে

রংপুরের পীরগঞ্জে গোপনে এক গৃহবধূর গোসলের দৃশ্য মুঠোফোনে ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে টাকা দাবির অভিযোগে সৈকত আলী (২২…

ঈশ্বরদীতে ছবি সরানোর অনুরোধ করায় যুবককে কুপিয়ে জখম, রাজশাহী মেডিকেলে ভর্তি
আইন ও অপরাধ

ঈশ্বরদীতে ছবি সরানোর অনুরোধ করায় যুবককে কুপিয়ে জখম, রাজশাহী মেডিকেলে ভর্তি

পাবনার ঈশ্বরদীতে মোবাইল ফোনের স্ক্রিনে রাখা এক স্কুলছাত্রীর ছবি সরিয়ে নেওয়ার অনুরোধ করায় ওই ছাত্রীর ভাইকে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। শুক…

ধানমন্ডিতে মোরগ পোলাও খাইয়ে অচেতন করে সোনার দোকানে চুরি, প্রায় দুই হাজার ভরি গয়না লুট
আইন ও অপরাধ

ধানমন্ডিতে মোরগ পোলাও খাইয়ে অচেতন করে সোনার দোকানে চুরি, প্রায় দুই হাজার ভরি গয়না লুট

রাজধানীর ধানমন্ডি ৬/এ এলাকার একটি শপিং মলে একটি গয়নার দোকানে চুরি হয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে আনাম র‍্যাংকস প্লাজার পূরবী …

মঠবাড়িয়ায় বাসস্ট্যান্ডে পার্কিং করা বাসে আগুন, পেছনের আসন পুড়ে গেছে
আইন ও অপরাধ

মঠবাড়িয়ায় বাসস্ট্যান্ডে পার্কিং করা বাসে আগুন, পেছনের আসন পুড়ে গেছে

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা বাসস্ট্যান্ডে পার্কিং করে রাখা ‘আরাফাত পরিবহন’ নামে একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে উপজ…