…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

পীরগঞ্জের মহেশপুরে গোপনে গৃহবধূর ভিডিও ধারণ করে টাকা দাবি: সৈকত আলী গ্রেপ্তার, কারাগারে

নিজস্ব প্রতিবেদক
পীরগঞ্জের মহেশপুরে গোপনে গৃহবধূর ভিডিও ধারণ করে টাকা দাবি: সৈকত আলী গ্রেপ্তার, কারাগারে
ছবি: সংগৃহীত

রংপুরের পীরগঞ্জে গোপনে এক গৃহবধূর গোসলের দৃশ্য মুঠোফোনে ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে টাকা দাবির অভিযোগে সৈকত আলী (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) উপজেলার ভেন্ডাবাড়ী ইউনিয়নের মহেশপুর গ্রামে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার সৈকত ওই গ্রামের আশিকুর রহমানের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী গৃহবধূর সঙ্গে সৈকতের পারিবারিক সম্পর্ক রয়েছে। প্রায় পাঁচ মাস আগে মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে তাঁদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।

অভিযোগে বলা হয়, ওই বিরোধের জেরে মঙ্গলবার দুপুরে গৃহবধূ বাড়ির ওয়াশরুমে গোসল করতে গেলে আগে থেকে সেখানে অবস্থান নিয়ে টিনের বেড়ার ফাঁক দিয়ে তাঁর গোসলের দৃশ্য মুঠোফোনে ধারণ করেন সৈকত।

একই দিন সন্ধ্যা ৭টার দিকে সৈকত ওই গৃহবধূর বাড়ির সামনে গিয়ে ধারণ করা ভিডিওটি তাঁকে দেখান। ভিডিও মুছে ফেলার বিনিময়ে টাকা দাবি করেন তিনি। টাকা না দিলে ভিডিওটি ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকিও দেন।

এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পীরগঞ্জ থানায় মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত সৈকত আলীকে গ্রেপ্তার করে।

ভেন্ডাবাড়ী পুলিশ তদন্তকেন্দ্রের পুলিশ পরিদর্শক খাইরুল ইসলাম বলেন, ‘ঘটনার সত্যতা পাওয়া গেছে। অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় অন্য কেউ জড়িত থাকলে তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

রংপুরে একই পরিবারের চার খুন: চুরি করতে গিয়ে দেখে ফেলায় হত্যা, অভিযোগপত্রে পুলিশ
আইন ও অপরাধ

রংপুরে একই পরিবারের চার খুন: চুরি করতে গিয়ে দেখে ফেলায় হত্যা, অভিযোগপত্রে পুলিশ

রংপুর মহানগরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চার সদস্যকে হত্যার পেছনে ছিল চুরির পরিকল্পনা। বাড়িতে টাকা ও স্বর্ণালং…

রংপুরে একই পরিবারের চারজনকে হত্যা: ডিএনএ মিলিয়ে দুই আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দিচ্ছে ডিবি
আইন ও অপরাধ

রংপুরে একই পরিবারের চারজনকে হত্যা: ডিএনএ মিলিয়ে দুই আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দিচ্ছে ডিবি

রংপুর মহানগরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চার সদস্যকে হত্যার ঘটনায় বৃহস্পতিবার আদালতে অভিযোগপত্র দাখিল করবে গোয…

ময়মনসিংহে ২২টি বইঠাসহ স্বেচ্ছাসেবক লীগ কর্মী মোজাম্মেল গ্রেপ্তার, ফুলপুরে আটক যুবলীগ কর্মী
আইন ও অপরাধ

ময়মনসিংহে ২২টি বইঠাসহ স্বেচ্ছাসেবক লীগ কর্মী মোজাম্মেল গ্রেপ্তার, ফুলপুরে আটক যুবলীগ কর্মী

ময়মনসিংহ নগরের শম্ভুগঞ্জ এলাকায় যৌথ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের কর্মী মোজাম্মেল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার ব…

ডেমরায় মাইক্রোবাসচালক হারুনুর রশিদকে অপহরণের পর হত্যা: তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড
আইন ও অপরাধ

ডেমরায় মাইক্রোবাসচালক হারুনুর রশিদকে অপহরণের পর হত্যা: তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড

রাজধানীর ডেমরায় মাইক্রোবাসচালক হারুনুর রশিদ হাওলাদারকে অপহরণের পর হত্যার মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২৫ হ…