…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

রংপুরে একই পরিবারের চারজনকে হত্যা: ডিএনএ মিলিয়ে দুই আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দিচ্ছে ডিবি

নিজস্ব প্রতিবেদক
রংপুরে একই পরিবারের চারজনকে হত্যা: ডিএনএ মিলিয়ে দুই আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দিচ্ছে ডিবি
ছবি: সংগৃহীত

রংপুর মহানগরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চার সদস্যকে হত্যার ঘটনায় বৃহস্পতিবার আদালতে অভিযোগপত্র দাখিল করবে গোয়েন্দা পুলিশ (ডিবি)। মামলায় গ্রেপ্তার দুই আসামি সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসকে অভিযুক্ত করা হচ্ছে।

ঘটনাস্থল থেকে সংগ্রহ করা বিভিন্ন আলামতের ডিএনএ পরীক্ষায় সিদ্ধার্থ ও মুগ্ধের সংশ্লিষ্টতা পাওয়ার কথা জানিয়েছে পুলিশ। তবে পুলিশের তদন্তে সন্তুষ্ট নন নিহতদের স্বজনেরা; তাঁদের দাবি, চার হত্যাকাণ্ডের পেছনে আরও কেউ জড়িত থাকতে পারেন।

রংপুর মহানগর গোয়েন্দা পুলিশের উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী জানান, ডিএনএ পরীক্ষার প্রতিবেদন ও দীর্ঘ তদন্তে হত্যাকাণ্ডে গ্রেপ্তার দুই আসামির সংশ্লিষ্টতাই নিশ্চিত হওয়া গেছে। ঘটনায় অন্য কারও সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। দুই আসামিই বর্তমানে কারাগারে রয়েছেন।

মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক জিন্নাত আলী জানান, ঘটনাস্থল থেকে সংগ্রহ করা আলামত ঢাকায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক ল্যাবে পরীক্ষা করা হয়। পরীক্ষায় খেজুরের বীজে মুগ্ধ দাস, শসার টুকরায় সিদ্ধার্থ দাস এবং বিড়ির শেষাংশে দুজনের ডিএনএ উপস্থিতি পাওয়া গেছে।

নিহত প্রীতিলতা চক্রবর্তীর গলায় পেঁচানো গামছার নমুনায় শুধু মুগ্ধ দাসের ডিএনএ শনাক্ত হয়েছে বলে তদন্ত কর্মকর্তা জানান। তিনি আরও জানান, পরীক্ষায় প্রীতিলতা ও তাঁর মেয়ে আগামীকে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি।

পুলিশের দাবি, গণপতি চক্রবর্তীর অবসরের পর ব্যাংক থেকে তোলা ৫০ থেকে ৬০ লাখ টাকা বাড়িতে রাখা আছে বলে জানতেন আসামিরা। স্বর্ণালংকার চুরির উদ্দেশ্যে তাঁরা বাড়িতে ঢুকে চারজনকে হত্যা করেন।

তবে এ ব্যাখ্যা মানতে নারাজ নিহত গণপতির বড় ভাই ও মামলার বাদী গোপীনাথ চক্রবর্তী। তিনি বলেন, টাকা চুরির জন্য চারজনকে হত্যা করা হয়েছে, এটা খোঁড়া অজুহাত। এর পেছনে আরও শক্তিশালী কেউ আছে। শুরু থেকেই তিনি বলে আসছেন, দুজনের পক্ষে চারজনকে হত্যা করা সম্ভব নয়। তিনি সুষ্ঠু তদন্ত ও প্রকৃত অপরাধীদের শনাক্ত করার দাবি জানিয়েছেন, কিন্তু তাঁদের কথা গুরুত্ব পায়নি বলে তিনি অভিযোগ করেন।

গত ২২ আগস্ট রাতে নগরের মাছুয়াপাড়ার বাড়ি থেকে গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী প্রীতিলতা, মেয়ে আগামী ও ১২ বছর বয়সী ছেলে আয়ুশের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরদিন এ ঘটনায় হত্যা মামলা দায়ের করেন গোপীনাথ চক্রবর্তী।

প্রথমে কোতোয়ালি থানা মামলাটি তদন্ত করলেও পরে তদন্তের দায়িত্ব নেয় মহানগর ডিবি পুলিশ।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় রংপুর মহানগর পুলিশ কমিশনারের কার্যালয়ের সম্মেলনকক্ষে এ মামলার অভিযোগপত্র দাখিলসহ তদন্তের বিভিন্ন বিষয়ে সংবাদ সম্মেলন করার কথা রয়েছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

রংপুরে একই পরিবারের চার খুন: চুরি করতে গিয়ে দেখে ফেলায় হত্যা, অভিযোগপত্রে পুলিশ
আইন ও অপরাধ

রংপুরে একই পরিবারের চার খুন: চুরি করতে গিয়ে দেখে ফেলায় হত্যা, অভিযোগপত্রে পুলিশ

রংপুর মহানগরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চার সদস্যকে হত্যার পেছনে ছিল চুরির পরিকল্পনা। বাড়িতে টাকা ও স্বর্ণালং…

জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড চাইলেন অ্যাটর্নি জেনারেল, বললেন অপরাধ সমুদ্রসমান
আইন ও অপরাধ

জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড চাইলেন অ্যাটর্নি জেনারেল, বললেন অপরাধ সমুদ্রসমান

আওয়ামী লীগ সরকারের আমলে শতাধিক গুম-খুনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড চেয়েছেন অ্য…

শেরপুরের ঝিনাইগাতীতে ইউনিয়ন ভূমি অফিসে আগুন, পুড়ে গেছে অধিকাংশ নথি
আইন ও অপরাধ

শেরপুরের ঝিনাইগাতীতে ইউনিয়ন ভূমি অফিসে আগুন, পুড়ে গেছে অধিকাংশ নথি

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার রাজগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ভবনের একাংশ, আসবাবপত্র ও অধিকাংশ নথিপত্র পুড়ে গেছে। গতকাল বুধবার …

খুলনায় ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৭৩, উদ্ধার ৭৫টি ইয়াবা
আইন ও অপরাধ

খুলনায় ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৭৩, উদ্ধার ৭৫টি ইয়াবা

খুলনা মহানগর ও জেলায় গত ২৪ ঘণ্টায় পৃথক অভিযান চালিয়ে ৭৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিভিন্ন মামলা ও অপরাধে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৭৫টি…