…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

খুলনায় ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৭৩, উদ্ধার ৭৫টি ইয়াবা

নিজস্ব প্রতিবেদক
খুলনায় ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৭৩, উদ্ধার ৭৫টি ইয়াবা
ছবি: সংগৃহীত

খুলনা মহানগর ও জেলায় গত ২৪ ঘণ্টায় পৃথক অভিযান চালিয়ে ৭৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিভিন্ন মামলা ও অপরাধে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৭৫টি ইয়াবা বড়ি উদ্ধার এবং ১৪টি যানবাহন আটক করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) ও জেলা পুলিশের পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

কেএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে গত ২৪ ঘণ্টায় পুলিশের আটটি থানা ও গোয়েন্দা শাখা পৃথক অভিযান চালায়। এসব অভিযানে ৪২ জনকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া চারটি মোটরসাইকেল আটক করা হয়েছে।

কেএমপির আরেকটি সংবাদ বিজ্ঞপ্তিতে নারী ও শিশু অপহরণ মামলার ভুক্তভোগীকে উদ্ধারের তথ্য জানানো হয়। এ ঘটনায় মামলার এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করেছে লবণচরা থানা-পুলিশ। তাঁরা হলেন রাকিব হাসান (২২), মো. এমদাদুল হক সরদার (৪৫) ও মোছা. শারমিন আক্তার ওরফে ময়না (৩৮)। গতকাল বুধবার ঢাকা মহানগরীর কদমতলী থানার গ্যাসের গলি-সংলগ্ন পাটেরবাগ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে খুলনা জেলা পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলার নয়টি থানায় গত ২৪ ঘণ্টায় নিয়মিত অভিযান ও যানবাহন তল্লাশি চালানো হয়েছে। এসব অভিযানে বিভিন্ন মামলায় ৩১ জনকে গ্রেপ্তার করা হয়।

জেলা পুলিশের অভিযানে ৭৩৮টি যানবাহন তল্লাশি করা হয়, ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ৯টি মামলা হয় এবং ১০টি যানবাহন আটক করা হয়। মাদকবিরোধী অভিযানে উদ্ধার করা হয় ৭৫টি ইয়াবা বড়ি।

খুলনার পুলিশ সুপার সরকার ওমর ফারুক বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান ও তল্লাশি কার্যক্রম অব্যাহত রয়েছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

সাত জেলায় পুলিশ সুপার পদে রদবদল, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি
আইন ও অপরাধ

সাত জেলায় পুলিশ সুপার পদে রদবদল, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি

সাত জেলায় পুলিশ সুপার (এসপি) পদে রদবদল আনা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।…

আইন ও অপরাধ

খুলনার দৌলতপুরে গুলিবিদ্ধ আওয়ামী লীগ নেতা আব্দুল হালিমের হাসপাতালে মৃত্যু

খুলনার দৌলতপুরে দুর্বৃত্তদের গুলিতে আহত আব্দুল হালিম নামের এক ব্যক্তি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি কার্যক্রম নিষি…

জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড চাইলেন অ্যাটর্নি জেনারেল, বললেন অপরাধ সমুদ্রসমান
আইন ও অপরাধ

জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড চাইলেন অ্যাটর্নি জেনারেল, বললেন অপরাধ সমুদ্রসমান

আওয়ামী লীগ সরকারের আমলে শতাধিক গুম-খুনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড চেয়েছেন অ্য…

শেরপুরের ঝিনাইগাতীতে ইউনিয়ন ভূমি অফিসে আগুন, পুড়ে গেছে অধিকাংশ নথি
আইন ও অপরাধ

শেরপুরের ঝিনাইগাতীতে ইউনিয়ন ভূমি অফিসে আগুন, পুড়ে গেছে অধিকাংশ নথি

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার রাজগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ভবনের একাংশ, আসবাবপত্র ও অধিকাংশ নথিপত্র পুড়ে গেছে। গতকাল বুধবার …