…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

শেরপুরের ঝিনাইগাতীতে ইউনিয়ন ভূমি অফিসে আগুন, পুড়ে গেছে অধিকাংশ নথি

নিজস্ব প্রতিবেদক
শেরপুরের ঝিনাইগাতীতে ইউনিয়ন ভূমি অফিসে আগুন, পুড়ে গেছে অধিকাংশ নথি
ছবি: সংগৃহীত

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার রাজগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ভবনের একাংশ, আসবাবপত্র ও অধিকাংশ নথিপত্র পুড়ে গেছে। গতকাল বুধবার দিবাগত রাত থেকে আজ বৃহস্পতিবার ভোরের কোনো এক সময় এ ঘটনা ঘটে।

উপজেলার তিনানী বাজারে অবস্থিত এই কার্যালয়ে রাজগঞ্জ ছাড়াও মালিঝিকান্দা ও হাতীবান্ধা ইউনিয়ন ভূমি অফিসের কার্যক্রম পরিচালিত হয়। ফলে তিনটি ইউনিয়নের ভূমিসংক্রান্ত সেবা এই একটি কার্যালয়ের ওপর নির্ভরশীল।

ঝিনাইগাতী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শুভাগত সরকার বর্ণ বিষয়টি নিশ্চিত করেছেন।

ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বুধবার কাজ শেষে কার্যালয় তালাবদ্ধ করে চলে যান কর্মকর্তা-কর্মচারীরা। আজ বৃহস্পতিবার ভোরে স্থানীয় বাসিন্দারা অফিস থেকে ধোঁয়া বের হতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেন।

পরে ঝিনাইগাতী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে কার্যালয়ের ভেতরে থাকা কাগজপত্র ও বেশ কিছু আসবাবপত্র পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত হয় ভবনের একাংশ।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন ও পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম।

স্থানীয় বাসিন্দা হারুন-অর-রশিদ বলেন, ‘কে বা কারা আগুন দিয়েছে, তা আমরা দেখিনি। তবে এটা নাশকতামূলক কর্মকাণ্ড। এতে আমাদের অনেক ক্ষতি হয়েছে। এখন জমির কাগজপত্র তুলতে গেলে হয়রানি হতে হবে। আমরা এ ঘটনায় দায়ীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’

সহকারী কমিশনার (ভূমি) শুভাগত সরকার বর্ণ বলেন, ভোররাতে দুর্বৃত্তরা ভূমি কার্যালয়টিতে আগুন দেয়। তিনি আরও বলেন, বিআরএস রেকর্ডের কিছু বই ছাড়া বাকি সব নথিপত্র পুড়ে গেছে।

শুভাগত সরকার বর্ণ জানান, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত কার্যক্রম চলছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড চাইলেন অ্যাটর্নি জেনারেল, বললেন অপরাধ সমুদ্রসমান
আইন ও অপরাধ

জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড চাইলেন অ্যাটর্নি জেনারেল, বললেন অপরাধ সমুদ্রসমান

আওয়ামী লীগ সরকারের আমলে শতাধিক গুম-খুনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড চেয়েছেন অ্য…

খুলনায় ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৭৩, উদ্ধার ৭৫টি ইয়াবা
আইন ও অপরাধ

খুলনায় ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৭৩, উদ্ধার ৭৫টি ইয়াবা

খুলনা মহানগর ও জেলায় গত ২৪ ঘণ্টায় পৃথক অভিযান চালিয়ে ৭৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিভিন্ন মামলা ও অপরাধে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৭৫টি…

রংপুরে একই পরিবারের চার খুন: চুরি করতে গিয়ে দেখে ফেলায় হত্যা, অভিযোগপত্রে পুলিশ
আইন ও অপরাধ

রংপুরে একই পরিবারের চার খুন: চুরি করতে গিয়ে দেখে ফেলায় হত্যা, অভিযোগপত্রে পুলিশ

রংপুর মহানগরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চার সদস্যকে হত্যার পেছনে ছিল চুরির পরিকল্পনা। বাড়িতে টাকা ও স্বর্ণালং…

মানিকগঞ্জের ঘিওরে গার্মেন্টসকর্মী চম্পা হত্যা: মামলার তিন ঘণ্টার মধ্যে প্রেমিক গ্রেপ্তার
আইন ও অপরাধ

মানিকগঞ্জের ঘিওরে গার্মেন্টসকর্মী চম্পা হত্যা: মামলার তিন ঘণ্টার মধ্যে প্রেমিক গ্রেপ্তার

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় গার্মেন্টসকর্মী চম্পা বেগম (৪০) হত্যার রহস্য উদ্‌ঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় মামলা দায…