…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

ময়মনসিংহে ২২টি বইঠাসহ স্বেচ্ছাসেবক লীগ কর্মী মোজাম্মেল গ্রেপ্তার, ফুলপুরে আটক যুবলীগ কর্মী

নিজস্ব প্রতিবেদক
ময়মনসিংহে ২২টি বইঠাসহ স্বেচ্ছাসেবক লীগ কর্মী মোজাম্মেল গ্রেপ্তার, ফুলপুরে আটক যুবলীগ কর্মী
ছবি: সংগৃহীত

ময়মনসিংহ নগরের শম্ভুগঞ্জ এলাকায় যৌথ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের কর্মী মোজাম্মেল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে এই গ্রেপ্তারের সময় তিনি বইঠা বানাচ্ছিলেন বলে পুলিশ দাবি করেছে।

বৃহস্পতিবার রাত পৌনে আটটার দিকে জেলা পুলিশের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, কোতোয়ালি মডেল থানার পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যৌথভাবে শম্ভুগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে মোজাম্মেল হোসেনকে গ্রেপ্তার করে।

মোজাম্মেল হোসেন শম্ভুগঞ্জ মোড় এলাকার বাসিন্দা এবং কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের সক্রিয় কর্মী বলে পুলিশ জানিয়েছে। গ্রেপ্তারের সময় তাঁর কাছ থেকে ২২টি বইঠা জব্দ করা হয়েছে।

জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবদুল্লাহ আল মামুন বলেন, নগরে নাশকতামূলক কর্মকাণ্ডের প্রস্তুতির অংশ হিসেবে বইঠা তৈরি করা হচ্ছিল। গ্রেপ্তার মোজাম্মেল হোসেনের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।

অপরদিকে একই দিন ফুলপুর বাসস্ট্যান্ড থেকে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের কর্মী সেলিম মিয়াকে আটক করে পুলিশে দিয়েছেন যুবদলের স্থানীয় নেতা-কর্মীরা। বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সদস্য ওয়াহিদুজ্জামান মিঠুনের নেতৃত্বে তাঁকে আটক করা হয়।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ ফিরোজ হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, যুবদলের নেতা-কর্মীরা সেলিম মিয়াকে আটক করে থানায় সোপর্দ করেছেন। সেলিম মিয়া নাশকতার উদ্দেশ্যে ঢাকায় যাচ্ছিলেন বলে জানা গেছে।

ওসি মুহাম্মদ ফিরোজ হোসেন আরও বলেন, শুক্রবার মামলায় গ্রেপ্তার দেখিয়ে সেলিম মিয়াকে আদালতে পাঠানো হবে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

গোপালগঞ্জের সহিংসতায় সংশ্লিষ্টতার অভিযোগে ময়মনসিংহের পুলিশ পরিদর্শক সেলিম মিয়া প্রত্যাহার
আইন ও অপরাধ

গোপালগঞ্জের সহিংসতায় সংশ্লিষ্টতার অভিযোগে ময়মনসিংহের পুলিশ পরিদর্শক সেলিম মিয়া প্রত্যাহার

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও সহিংস কর্মকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগে ময়মনসিংহের এক পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। পুল…

গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে প্রকাশ্যে মিছিল নিষিদ্ধ ছাত্রলীগের, পুলিশ বলছে কোথায় হয়েছে জানা নেই
আইন ও অপরাধ

গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে প্রকাশ্যে মিছিল নিষিদ্ধ ছাত্রলীগের, পুলিশ বলছে কোথায় হয়েছে জানা নেই

গাজীপুরে প্রকাশ্যে বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের জেলা শাখার নেতাকর্মীরা।…

ভালুকায় বেতন বাড়ানোর দাবিতে শ্রমিকদের মহাসড়কে যাওয়ার চেষ্টা, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেলে ছত্রভঙ্গ
আইন ও অপরাধ

ভালুকায় বেতন বাড়ানোর দাবিতে শ্রমিকদের মহাসড়কে যাওয়ার চেষ্টা, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেলে ছত্রভঙ্গ

ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের স্কয়ার মাস্টারবাড়ী এলাকার আইডিয়া মোড়ে বৃহস্পতিবার দুপুর ২টার দিকে বেতন বাড়ানোর দাবিতে আন্দোলনরত পি…

সখীপুরে গ্রেপ্তার চার সাংবাদিকের মুক্তিতে সাত দিনের সময়সীমা, টাঙ্গাইলে প্রতিবাদ সমাবেশ
আইন ও অপরাধ

সখীপুরে গ্রেপ্তার চার সাংবাদিকের মুক্তিতে সাত দিনের সময়সীমা, টাঙ্গাইলে প্রতিবাদ সমাবেশ

টাঙ্গাইলের সখীপুরে গ্রেপ্তার চার সাংবাদিকের নিঃশর্ত মুক্তি ও তাঁদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। আজ বৃহস…