…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

গোপালগঞ্জের সহিংসতায় সংশ্লিষ্টতার অভিযোগে ময়মনসিংহের পুলিশ পরিদর্শক সেলিম মিয়া প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক
গোপালগঞ্জের সহিংসতায় সংশ্লিষ্টতার অভিযোগে ময়মনসিংহের পুলিশ পরিদর্শক সেলিম মিয়া প্রত্যাহার
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও সহিংস কর্মকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগে ময়মনসিংহের এক পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। পুলিশের একটি সূত্র জানিয়েছে, তাঁর ব্যবহৃত সরকারি ও ব্যক্তিগত দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।

প্রত্যাহার হওয়া ওই কর্মকর্তার নাম মো. সেলিম মিয়া। তিনি ময়মনসিংহ নগরীর ২ নম্বর পুলিশ ফাঁড়ির পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন।

আজ বৃহস্পতিবার দুপুরে তাঁকে নগরীর ২ নম্বর পুলিশ ফাঁড়ি থেকে প্রত্যাহার করে ময়মনসিংহ পুলিশ লাইনসে সংযুক্ত (ক্লোজড) করা হয়।

প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ কামরুল হাসান। তিনি বলেন, স্বাভাবিক প্রক্রিয়ায় সেলিম মিয়াকে পুলিশ লাইনসে ক্লোজড করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে বলে তিনি জানান।

তবে নাম প্রকাশ না করার শর্তে পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, অভ্যন্তরীণ একটি গোয়েন্দা প্রতিবেদনে গোপালগঞ্জে সংঘটিত ঘটনায় ওই পুলিশ কর্মকর্তার সংশ্লিষ্টতার অভিযোগ উঠে এসেছে। এ কারণে তাঁকে ক্লোজড করে অভিযোগের বিষয়ে অনুসন্ধান করা হচ্ছে।

ওই কর্মকর্তা আরও জানান, অনুসন্ধানে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে প্রকাশ্যে মিছিল নিষিদ্ধ ছাত্রলীগের, পুলিশ বলছে কোথায় হয়েছে জানা নেই
আইন ও অপরাধ

গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে প্রকাশ্যে মিছিল নিষিদ্ধ ছাত্রলীগের, পুলিশ বলছে কোথায় হয়েছে জানা নেই

গাজীপুরে প্রকাশ্যে বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের জেলা শাখার নেতাকর্মীরা।…

ভালুকায় বেতন বাড়ানোর দাবিতে শ্রমিকদের মহাসড়কে যাওয়ার চেষ্টা, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেলে ছত্রভঙ্গ
আইন ও অপরাধ

ভালুকায় বেতন বাড়ানোর দাবিতে শ্রমিকদের মহাসড়কে যাওয়ার চেষ্টা, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেলে ছত্রভঙ্গ

ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের স্কয়ার মাস্টারবাড়ী এলাকার আইডিয়া মোড়ে বৃহস্পতিবার দুপুর ২টার দিকে বেতন বাড়ানোর দাবিতে আন্দোলনরত পি…

সখীপুরে গ্রেপ্তার চার সাংবাদিকের মুক্তিতে সাত দিনের সময়সীমা, টাঙ্গাইলে প্রতিবাদ সমাবেশ
আইন ও অপরাধ

সখীপুরে গ্রেপ্তার চার সাংবাদিকের মুক্তিতে সাত দিনের সময়সীমা, টাঙ্গাইলে প্রতিবাদ সমাবেশ

টাঙ্গাইলের সখীপুরে গ্রেপ্তার চার সাংবাদিকের নিঃশর্ত মুক্তি ও তাঁদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। আজ বৃহস…

গাজীপুরের শ্রীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষে অতিরিক্ত পুলিশ সুপারসহ কয়েকজন আহত, মহাসড়ক অবরোধ
আইন ও অপরাধ

গাজীপুরের শ্রীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষে অতিরিক্ত পুলিশ সুপারসহ কয়েকজন আহত, মহাসড়ক অবরোধ

গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভের সময় শ্রমিক-পুলিশ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গাজীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (কা…