…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

সখীপুরে গ্রেপ্তার চার সাংবাদিকের মুক্তিতে সাত দিনের সময়সীমা, টাঙ্গাইলে প্রতিবাদ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক
সখীপুরে গ্রেপ্তার চার সাংবাদিকের মুক্তিতে সাত দিনের সময়সীমা, টাঙ্গাইলে প্রতিবাদ সমাবেশ
ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের সখীপুরে গ্রেপ্তার চার সাংবাদিকের নিঃশর্ত মুক্তি ও তাঁদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের ময়মনসিংহ বিভাগীয় ইউনিট এ কর্মসূচি পালন করে। সমাবেশ থেকে চার সাংবাদিককে মুক্তি দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সাত দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।

দাবি পূরণ না হলে জাতীয় প্রেসক্লাবের সামনে বৃহত্তর কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন সাংবাদিক নেতারা। সমাবেশে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, নির্ধারিত সাত দিনের মধ্যে চার সাংবাদিকের মুক্তি নিশ্চিত না হলে জাতীয় প্রেসক্লাবের সামনে বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।

সমাবেশে বক্তব্য দেন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের চেয়ারম্যান খায়রুল আলম রফিক, বাংলাদেশ সম্পাদক প্রকাশক পরিষদের সাধারণ সম্পাদক মতিউর রহমান, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের পরিচালক মোহাম্মদ আলী আবির, কেন্দ্রীয় সদস্য জামাল উদ্দিন খান, সংগঠনটির ময়মনসিংহ জেলা সভাপতি ইয়াহিয়া আরিফ, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রাব্বি ও বিভাগীয় আহ্বায়ক বিল্লাল হোসেন মানিকসহ অন্যরা।

বক্তারা বলেন, সখীপুরের চার সাংবাদিকের বিরুদ্ধে করা মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করতে হবে। একই সঙ্গে তাঁদের নিঃশর্ত মুক্তি ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।

বক্তারা সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। তাঁরা বলেন, স্বাধীন সাংবাদিকতার পরিবেশ বাধাগ্রস্ত হয়—এমন কোনো কর্মকাণ্ড গ্রহণযোগ্য নয়। সাংবাদিক নির্যাতনের ঘটনায় কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবিও জানানো হয় সমাবেশ থেকে।

উল্লেখ্য, ১৩ নভেম্বর সন্ধ্যায় টাঙ্গাইলের সখীপুর উপজেলার দেওবাড়ি এলাকায় মাদক সেবনের ভিডিও ধারণ করে ফেরার পথে স্থানীয় জনতা চার সাংবাদিককে পাঁচ ঘণ্টা আটক রাখে। রাত ১২টার দিকে পুলিশ তাঁদের উদ্ধার করে। পরদিন শনিবার সকালে স্থানীয় এক বিএনপি নেতা ওই চার সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করেন। পুলিশ তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

কারাবন্দী চার সাংবাদিক হলেন এনটিভি অনলাইনের সখীপুর-কালিহাতী উপজেলা প্রতিনিধি আব্দুর রাজ্জাক সুজন, তাঁর সহকারী ছানিম মিয়া, মানবকণ্ঠের সখীপুর প্রতিনিধি মোর্শেদ খান ও স্থানীয় সাপ্তাহিক সখীপুর বার্তার অনলাইন ইনচার্জ শেখ মনির।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

গাজীপুরের শ্রীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষে অতিরিক্ত পুলিশ সুপারসহ কয়েকজন আহত, মহাসড়ক অবরোধ
আইন ও অপরাধ

গাজীপুরের শ্রীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষে অতিরিক্ত পুলিশ সুপারসহ কয়েকজন আহত, মহাসড়ক অবরোধ

গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভের সময় শ্রমিক-পুলিশ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গাজীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (কা…

গাজীপুরের ভোগড়ায় ফের মহাসড়ক অবরোধের চেষ্টা শ্রমিকদের, সাউন্ড গ্রেনেড ছুড়ে সরাল পুলিশ
আইন ও অপরাধ

গাজীপুরের ভোগড়ায় ফের মহাসড়ক অবরোধের চেষ্টা শ্রমিকদের, সাউন্ড গ্রেনেড ছুড়ে সরাল পুলিশ

গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করেছেন একদল পোশাকশ্রমিক। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে…

আইন ও অপরাধ

মুকসুদপুর থানায় আগুনের ‘পরিকল্পনাকারী’ অভিযোগে অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান গ্রেপ্তার

গোপালগঞ্জের মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় ময়মনসিংহের এসআরবি-১৪ কার্যালয়ে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ।…

টঙ্গীতে মাদ্রাসায় হামলার মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন শাহজালাল রুমি
আইন ও অপরাধ

টঙ্গীতে মাদ্রাসায় হামলার মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন শাহজালাল রুমি

গাজীপুরের টঙ্গীতে মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও শিক্ষককে মারধরের অভিযোগে দায়ের করা মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন শাহজালাল রুমি। তিনি যৌন …