…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

মুকসুদপুর থানায় আগুনের ‘পরিকল্পনাকারী’ অভিযোগে অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

গোপালগঞ্জের মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় ময়মনসিংহের এসআরবি-১৪ কার্যালয়ে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ৮টার দিকে ডিবি পুলিশের একটি দল ময়মনসিংহের এসআরবি-১৪ কার্যালয় থেকে তাঁকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার আবুল হাসান ৩৪তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। তাঁর বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর এলাকায়।

তিনি ২০২৪ সালের ৫ আগস্টের আগে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে তাঁকে এসআরবিতে বদলি করা হয়।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গত ১৯ নভেম্বর ছাত্রলীগের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি চলাকালে মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ করা হয়। এতে থানা ভবন পুড়ে যায়।

ওসি আরও জানান, ঘটনার তদন্তে অগ্নিসংযোগের পরিকল্পনাকারী হিসেবে পুলিশ কর্মকর্তা আবুল হাসানের সম্পৃক্ততার তথ্য প্রাথমিকভাবে উঠে এসেছে।

গ্রেপ্তারের আগে তাঁকে এসআরবি-১১ ও হেডকোয়ার্টারে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে তাঁর কথাবার্তা ও অভিব্যক্তিতে অগ্নিসংযোগের ঘটনায় সম্পৃক্ততার ইঙ্গিত পাওয়ায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

গাজীপুরে শ্রমিক বিক্ষোভে পুলিশ বক্স ভাঙচুর, আসবাব বের করে মহাসড়কে আগুন
আইন ও অপরাধ

গাজীপুরে শ্রমিক বিক্ষোভে পুলিশ বক্স ভাঙচুর, আসবাব বের করে মহাসড়কে আগুন

গাজীপুর মহানগরীর গাজীপুরা বাসস্ট্যান্ডে একটি পুলিশ বক্সে ভাঙচুর করে ভেতর থেকে মালামাল বের করে আগুন দিয়েছেন আন্দোলনকারীরা। আজ মঙ্গলবার বেলা ১১টার পর এ…

নারীদের ছবি ব্যবহার করে ডেটিং অ্যাপে প্রতারণা, ময়মনসিংহে চক্রের সাত সদস্য আটক
আইন ও অপরাধ

নারীদের ছবি ব্যবহার করে ডেটিং অ্যাপে প্রতারণা, ময়মনসিংহে চক্রের সাত সদস্য আটক

‘মেগা পার্সনাল’ নামের একটি ডেটিং অ্যাপে নারীদের ছবি ও পরিচয় ব্যবহার করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে প্রতারণা করত একটি চক্র। এভাবে শতাধিক ব্যক্…

গাজীপুরে ৩০ হাজার টাকা মজুরির দাবিতে শ্রমিক বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া, ৭০ কারখানায় ছুটি
আইন ও অপরাধ

গাজীপুরে ৩০ হাজার টাকা মজুরির দাবিতে শ্রমিক বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া, ৭০ কারখানায় ছুটি

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিন…

গাজীপুরে বেতন বাড়ানোর দাবিতে ফের মহাসড়ক অবরোধ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ শ্রমিকেরা
আইন ও অপরাধ

গাজীপুরে বেতন বাড়ানোর দাবিতে ফের মহাসড়ক অবরোধ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ শ্রমিকেরা

বেতন বাড়ানোর দাবিতে গাজীপুরের সদর উপজেলার ভবানীপুর এবং বাঘের বাজারের নতুন বাজার এলাকায় ফের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন শ্রমিকেরা। আজ মঙ্গলবা…