…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

গাজীপুরে ৩০ হাজার টাকা মজুরির দাবিতে শ্রমিক বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া, ৭০ কারখানায় ছুটি

নিজস্ব প্রতিবেদক
গাজীপুরে ৩০ হাজার টাকা মজুরির দাবিতে শ্রমিক বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া, ৭০ কারখানায় ছুটি
ছবি: সংগৃহীত

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন শ্রমিকেরা; জবাবে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে। প্রায় এক ঘণ্টা পর ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে শ্রমিকেরা ভোগড়া বাইপাস ও চৌরাস্তা এলাকায় মহাসড়ক অবরোধ করেন। দুপুর সাড়ে ১২টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

পুলিশ ও শ্রমিক সূত্রে জানা যায়, সকাল থেকেই গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও অবরোধ করেন শ্রমিকেরা। কয়েকটি স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে তাদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। কোথাও কোথাও টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের ছত্রভঙ্গ করা হয়।

বেলা পৌনে ১২টার দিকে ভোগড়া বাইপাস ও চৌরাস্তা এলাকায় শ্রমিকেরা সড়ক অবরোধ করলে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গেলে শ্রমিকেরা তাদের লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন। পরে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের সরিয়ে দেয়।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, মহাসড়কের বিভিন্ন পয়েন্টে শ্রমিকেরা অবরোধ করেছিলেন। তাদের সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

এদিকে মঙ্গলবার সকালে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় এক শ্রমিকের মৃত্যুর গুজবকে কেন্দ্র করে অসন্তোষ দেখা দেয়। পরে মৌচাকের তেলিরচালা এলাকায়ও সড়ক অবরোধ করেন শ্রমিকেরা।

সকাল ৯টার দিকে গাজীপুর সদর উপজেলার মেম্বারবাড়ী এলাকায় কয়েকটি কারখানার শ্রমিকেরা বেতন বাড়ানোর দাবিতে মহাসড়ক অবরোধ করেন। একই সময়ে পাশের বাঘের বাজারের নতুন বাজার এলাকায়ও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকেরা। এসব এলাকায় পরে পুলিশ শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।

বেতন বাড়ানোর দাবিতে গাজীপুরের সদর উপজেলার ভবানীপুর এবং বাঘের বাজারের নতুন বাজার এলাকায়ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন শ্রমিকেরা। মঙ্গলবার সকালে এই অবরোধ শুরু হয়।

এসব ঘটনার মধ্যে মঙ্গলবার গাজীপুরের ৭০টি কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

গাজীপুরে শ্রমিক বিক্ষোভে পুলিশ বক্স ভাঙচুর, আসবাব বের করে মহাসড়কে আগুন
আইন ও অপরাধ

গাজীপুরে শ্রমিক বিক্ষোভে পুলিশ বক্স ভাঙচুর, আসবাব বের করে মহাসড়কে আগুন

গাজীপুর মহানগরীর গাজীপুরা বাসস্ট্যান্ডে একটি পুলিশ বক্সে ভাঙচুর করে ভেতর থেকে মালামাল বের করে আগুন দিয়েছেন আন্দোলনকারীরা। আজ মঙ্গলবার বেলা ১১টার পর এ…

গাজীপুরে বেতন বাড়ানোর দাবিতে ফের মহাসড়ক অবরোধ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ শ্রমিকেরা
আইন ও অপরাধ

গাজীপুরে বেতন বাড়ানোর দাবিতে ফের মহাসড়ক অবরোধ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ শ্রমিকেরা

বেতন বাড়ানোর দাবিতে গাজীপুরের সদর উপজেলার ভবানীপুর এবং বাঘের বাজারের নতুন বাজার এলাকায় ফের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন শ্রমিকেরা। আজ মঙ্গলবা…

মোহাম্মদপুরে ট্রাকচালক হোসেন হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ পেছাল, নতুন তারিখ ৭ ডিসেম্বর
আইন ও অপরাধ

মোহাম্মদপুরে ট্রাকচালক হোসেন হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ পেছাল, নতুন তারিখ ৭ ডিসেম্বর

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ট্রাকচালক মো. হোসেন নিহত হওয়ার ঘটনায় দায়ের করা হত্যা মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধা…

ঢাকায় এক দিনে ট্রাফিক আইনে ৪ হাজার ১৯১ মামলা, সবচেয়ে বেশি গুলশানে
আইন ও অপরাধ

ঢাকায় এক দিনে ট্রাফিক আইনে ৪ হাজার ১৯১ মামলা, সবচেয়ে বেশি গুলশানে

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ১৯১টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। একই সময়ে ৭৯০টি গাড়ি ডাম্পি…