…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

গাজীপুরে বেতন বাড়ানোর দাবিতে ফের মহাসড়ক অবরোধ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ শ্রমিকেরা

নিজস্ব প্রতিবেদক
গাজীপুরে বেতন বাড়ানোর দাবিতে ফের মহাসড়ক অবরোধ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ শ্রমিকেরা
ছবি: সংগৃহীত

বেতন বাড়ানোর দাবিতে গাজীপুরের সদর উপজেলার ভবানীপুর এবং বাঘের বাজারের নতুন বাজার এলাকায় ফের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন শ্রমিকেরা। আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে অবরোধ শুরু করেন তাঁরা।

এরপর সোয়া ১০টার দিকে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাঁদের সরিয়ে দেয় পুলিশ। অবরোধকারীদের সরিয়ে দেওয়ার এক ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল শুরু হয়েছে।

পুলিশ, শ্রমিক ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকালে গাজীপুর সদর উপজেলার মেম্বারবাড়ি এলাকায় মহাসড়ক অবরোধ করে বেতন বাড়ানোর দাবি জানায় কয়েকটি শিল্পকারখানার শ্রমিকেরা। একই সময়ে পাশের বাঘের বাজারের নতুন বাজার এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে শ্রমিকেরা।

অবরোধের কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগে পড়েন মহাসড়কের যানবাহনে থাকা যাত্রীরা।

পরে দায়িত্বরত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মহাসড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ করেন। বিক্ষুব্ধ শ্রমিকেরা পুলিশের অনুরোধ উপেক্ষা করে অবরোধ চালিয়ে যান। এ সময় পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়ার ঘটনা ঘটে।

আত্মরক্ষার্থে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সাউন্ড গ্রেনেড ছুড়ে মহাসড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

পরিস্থিতি স্বাভাবিক করতে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে কাজ করছে গাজীপুর শিল্প পুলিশ, জেলা পুলিশ, বিজিবি, এসআরবি ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

গাজীপুরে শ্রমিক বিক্ষোভে পুলিশ বক্স ভাঙচুর, আসবাব বের করে মহাসড়কে আগুন
আইন ও অপরাধ

গাজীপুরে শ্রমিক বিক্ষোভে পুলিশ বক্স ভাঙচুর, আসবাব বের করে মহাসড়কে আগুন

গাজীপুর মহানগরীর গাজীপুরা বাসস্ট্যান্ডে একটি পুলিশ বক্সে ভাঙচুর করে ভেতর থেকে মালামাল বের করে আগুন দিয়েছেন আন্দোলনকারীরা। আজ মঙ্গলবার বেলা ১১টার পর এ…

গাজীপুরে ৩০ হাজার টাকা মজুরির দাবিতে শ্রমিক বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া, ৭০ কারখানায় ছুটি
আইন ও অপরাধ

গাজীপুরে ৩০ হাজার টাকা মজুরির দাবিতে শ্রমিক বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া, ৭০ কারখানায় ছুটি

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিন…

মোহাম্মদপুরে ট্রাকচালক হোসেন হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ পেছাল, নতুন তারিখ ৭ ডিসেম্বর
আইন ও অপরাধ

মোহাম্মদপুরে ট্রাকচালক হোসেন হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ পেছাল, নতুন তারিখ ৭ ডিসেম্বর

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ট্রাকচালক মো. হোসেন নিহত হওয়ার ঘটনায় দায়ের করা হত্যা মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধা…

ঢাকায় এক দিনে ট্রাফিক আইনে ৪ হাজার ১৯১ মামলা, সবচেয়ে বেশি গুলশানে
আইন ও অপরাধ

ঢাকায় এক দিনে ট্রাফিক আইনে ৪ হাজার ১৯১ মামলা, সবচেয়ে বেশি গুলশানে

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ১৯১টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। একই সময়ে ৭৯০টি গাড়ি ডাম্পি…