…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

ভালুকায় বেতন বাড়ানোর দাবিতে শ্রমিকদের মহাসড়কে যাওয়ার চেষ্টা, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেলে ছত্রভঙ্গ

নিজস্ব প্রতিবেদক
ভালুকায় বেতন বাড়ানোর দাবিতে শ্রমিকদের মহাসড়কে যাওয়ার চেষ্টা, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেলে ছত্রভঙ্গ
ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের স্কয়ার মাস্টারবাড়ী এলাকার আইডিয়া মোড়ে বৃহস্পতিবার দুপুর ২টার দিকে বেতন বাড়ানোর দাবিতে আন্দোলনরত পিএ নিট কারখানার শ্রমিকদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেতন বাড়ানোর দাবিতে দুপুরে কারখানার ভেতরে জড়ো হন শ্রমিকেরা। একপর্যায়ে তাঁরা মহাসড়কে নেমে বিক্ষোভ করার প্রস্তুতি নেন।

শ্রমিকেরা কারখানা থেকে বের হয়ে মহাসড়কে বিক্ষোভ করতে পারেন—এমন তথ্যের ভিত্তিতে আগে থেকেই কারখানার ফটকের সামনে পুলিশ ও বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়।

দুপুর সোয়া ২টার দিকে শ্রমিকেরা বিভিন্ন স্লোগান দিয়ে কারখানার ফটক খুলে বাইরে বের হওয়ার চেষ্টা করেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁদের বাধা দেন।

একপর্যায়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করতে দফায় দফায় সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করা হয়। এতে শ্রমিকেরা ছত্রভঙ্গ হয়ে কারখানার ভেতরে ফিরে যান।

কারখানাটির মানবসম্পদ বিভাগের সহকারী মহাব্যবস্থাপক আহমেদ জাহান রুমী বলেন, বৃহস্পতিবার সকালে শ্রমিকেরা স্বাভাবিকভাবেই কাজে যোগ দিয়েছিলেন। তবে দুপুরের খাবারের বিরতির সময় তাঁরা আন্দোলনে যাওয়ার চেষ্টা করেন।

আহমেদ জাহান রুমী বলেন, টিয়ারশেলের ধোঁয়ায় আক্রান্ত সাত শ্রমিক কারখানার মেডিকেল সেন্টারে চিকিৎসা নিয়েছেন।

তিনি আরও বলেন, শ্রমিকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লেও তা সঠিক নয়। ঘটনার পর থেকে কারখানার উৎপাদন বন্ধ রয়েছে। শ্রমিকদের অল্প অল্প করে কারখানা থেকে বাইরে বের করে দেওয়া হচ্ছে।

শিল্প পুলিশ-৫ ময়মনসিংহের পুলিশ সুপার মো. আনছার উদ্দিন বলেন, পিএ নিট কারখানার শ্রমিকদের আন্দোলনের বিষয়ে আগে থেকেই তথ্য ছিল। এ কারণে কারখানার ফটকের সামনে শতাধিক পুলিশ ও বিজিবি সদস্য মোতায়েন করা হয়।

পুলিশ সুপার জানান, শ্রমিকেরা ফটক খুলে বাইরে বের হওয়ার চেষ্টা করলে তাঁদের ছত্রভঙ্গ করতে আনুমানিক ২০ রাউন্ড সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করা হয়েছে। এতে কেউ আহত হয়েছেন কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি বলে তিনি জানান।

পুলিশ সুপার বলেন, ঘটনার পর শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে কারখানা থেকে বের হয়ে যাচ্ছেন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। তবে নিরাপত্তার স্বার্থে পুলিশ এখনো কারখানার সামনে অবস্থান করছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

সখীপুরে গ্রেপ্তার চার সাংবাদিকের মুক্তিতে সাত দিনের সময়সীমা, টাঙ্গাইলে প্রতিবাদ সমাবেশ
আইন ও অপরাধ

সখীপুরে গ্রেপ্তার চার সাংবাদিকের মুক্তিতে সাত দিনের সময়সীমা, টাঙ্গাইলে প্রতিবাদ সমাবেশ

টাঙ্গাইলের সখীপুরে গ্রেপ্তার চার সাংবাদিকের নিঃশর্ত মুক্তি ও তাঁদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। আজ বৃহস…

গাজীপুরের শ্রীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষে অতিরিক্ত পুলিশ সুপারসহ কয়েকজন আহত, মহাসড়ক অবরোধ
আইন ও অপরাধ

গাজীপুরের শ্রীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষে অতিরিক্ত পুলিশ সুপারসহ কয়েকজন আহত, মহাসড়ক অবরোধ

গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভের সময় শ্রমিক-পুলিশ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গাজীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (কা…

গাজীপুরের ভোগড়ায় ফের মহাসড়ক অবরোধের চেষ্টা শ্রমিকদের, সাউন্ড গ্রেনেড ছুড়ে সরাল পুলিশ
আইন ও অপরাধ

গাজীপুরের ভোগড়ায় ফের মহাসড়ক অবরোধের চেষ্টা শ্রমিকদের, সাউন্ড গ্রেনেড ছুড়ে সরাল পুলিশ

গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করেছেন একদল পোশাকশ্রমিক। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে…

আইন ও অপরাধ

মুকসুদপুর থানায় আগুনের ‘পরিকল্পনাকারী’ অভিযোগে অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান গ্রেপ্তার

গোপালগঞ্জের মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় ময়মনসিংহের এসআরবি-১৪ কার্যালয়ে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ।…