…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › বিনোদন › খবর
বিনোদন

১১ বছর পর সিনেমার সংগীত পরিচালনায় ফিরলেন রবি চৌধুরী, নারগিস আক্তারের ‘জাত’-এ

নিজস্ব প্রতিবেদক
১১ বছর পর সিনেমার সংগীত পরিচালনায় ফিরলেন রবি চৌধুরী, নারগিস আক্তারের ‘জাত’-এ
ছবি: সংগৃহীত

এক দশক পর আবারও সিনেমার সংগীত পরিচালনায় ফিরেছেন আধুনিক বাংলা সংগীতের পরিচিত নাম রবি চৌধুরী। ১১ বছর পর আবারও নির্মাতা নারগিস আক্তারের সিনেমায় সংগীত পরিচালনার দায়িত্ব নিয়েছেন তিনি।

মৌলিক গানের পাশাপাশি প্লেব্যাকেও খ্যাতি রয়েছে রবি চৌধুরীর। ২০১৫ সালে নারগিস আক্তারের ‘পুত্র এখন পয়সাওয়ালা’ সিনেমার সংগীত পরিচালনা করেন তিনি। এরপর এই ভূমিকায় আর পাওয়া যায়নি তাঁকে।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা নারগিস আক্তার সরকারি অনুদানে নির্মাণ করছেন ‘জাত’ নামের সিনেমা। এই সিনেমার গান তৈরির জন্য তিনি বেছে নিয়েছেন রবি চৌধুরীকে। দীর্ঘদিন পর সিনেমার সংগীত পরিচালনায় ফিরতে পেরে আনন্দিত রবি চৌধুরী।

রবি চৌধুরী জানান, ‘জাত’ সিনেমার গল্প অনুযায়ী গান তৈরি করছেন তিনি। এখানে রোমান্টিক, স্যাড ঘরানার পাশাপাশি থাকবে একটি সুফি ঘরানার গান। নতুন প্রজন্মের শিল্পীদের দিয়েই গান রেকর্ড করার পরিকল্পনা করছেন তিনি। কণ্ঠ দিতে পারেন তিনি নিজেও।

রবি চৌধুরী বলেন, ‘নতুন প্রজন্মের শিল্পীদের দিয়ে গানগুলো গাওয়ানোর ইচ্ছা আছে। যার কণ্ঠে ভালো মানাবে, তাকেই বেছে নেওয়া হবে। নির্মাতার সঙ্গে আলাপ করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেব। কোনো গানে যদি আমার কণ্ঠ ভালো লাগে নির্মাতার, তাহলে আমার গানও থাকতে পারে।’

সিনেমার সংগীত পরিচালনায় দীর্ঘ বিরতি প্রসঙ্গে জানতে চাইলে রবি চৌধুরী বলেন, ‘সিনেমার গানে সিন্ডিকেটের কথা মোটামুটি সবাই জানে। আমি কখনো সিন্ডিকেটের অংশ হতে চাই না। ৩৬ বছরের সংগীত ক্যারিয়ারে সিন্ডিকেট ছাড়াই গান করে যাচ্ছি। এ কারণেই সিনেমার সংগীত পরিচালনায় এই গ্যাপ।’

তিনি আরও জানান, মাঝে অভিনেত্রী রোজিনার পরিচালিত একটি সিনেমায় কাজ করার কথা ছিল। কিন্তু সে সময় করোনায় আক্রান্ত হয়েছিলাম বলে সেই কাজটি করা হয়নি। আবারও সিনেমার গান তৈরির সুযোগ পেয়ে ভালো লাগছে এবং ভালো গান উপহার দিতে পারবেন বলে আশা করছেন তিনি।

এখন থেকে নিয়মিত সিনেমার সংগীত পরিচালক হিসেবে দেখা যাবে কি না—জানতে চাইলে রবি চৌধুরী বলেন, ‘সিনেমার সংগীত পরিচালনার বিষয়টি নির্ভর করে নির্মাতার ওপর। কোনো নির্মাতা যদি আমাকে যোগ্য মনে করে, তাহলে অবশ্যই দেখা যাবে।’

২০২৩-২৪ অর্থবছরে সরকারি অনুদান পেয়েছিল ‘জাত’। সিনেমাটির প্রযোজক হিসেবে আছেন প্রয়াত অভিনেতা মান্নার স্ত্রী শেলী কাদের। এখনো আনুষ্ঠানিকভাবে সিনেমাটির অভিনয়শিল্পীদের নাম ঘোষণা করা হয়নি।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

বিনোদন বিভাগের আরও খবর

বিনোদন

শেষ ছয় পর্ব প্রচার করে থামল ‘ব্যাচেলর পয়েন্ট’, বিদায় মানতে পারছেন না দর্শক

জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর পঞ্চম সিজনের পর্দা নেমেছে। শুক্রবার সন্ধ্যায় প্রচারিত হয়েছে সিরিজটির ১৪০ পর্বের শেষ ছয়টি পর্ব, আর এর মধ্য …

কানাডার কিচেনারে ছেলে অনিকের কাছেই প্রতি বছর ছুটে যান ববিতা
বিনোদন

কানাডার কিচেনারে ছেলে অনিকের কাছেই প্রতি বছর ছুটে যান ববিতা

ঢাকা থেকে কানাডা—বরেণ্য অভিনয়শিল্পী ফরিদা আক্তার ববিতার কাছে এই দীর্ঘ পথ এখন আপনজনের কাছে ফেরার পথ। বছরের একটি নির্দিষ্ট সময়ে তিনি কানাডায় যান। সেখ…

বিনোদন

আদালতের বাইরেই শ্যাটো মিরাভাল বিরোধ মিটিয়ে নিলেন ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি

ফ্রান্সের ঐতিহাসিক আঙুর ক্ষেত ও ওয়াইনারি ‘শ্যাটো মিরাভাল’ নিয়ে আদালতে চলমান বিরোধ অবশেষে আদালতের বাইরেই মিটিয়ে নিয়েছেন হলিউডের দুই তারকা ব্র্যাড প…

প্রথম মৃত্যুবার্ষিকীতে ‘একটা চাদর হবে’র শিল্পী জেনস সুমনকে স্মরণ
বিনোদন

প্রথম মৃত্যুবার্ষিকীতে ‘একটা চাদর হবে’র শিল্পী জেনস সুমনকে স্মরণ

অ্যাম্বুলেন্সে শুয়ে ছিলেন জেনস সুমন, চাদরে ঢাকা তাঁর নিথর দেহ। কয়েক হাত দূরে একটি চায়ের দোকানে বসে কয়েকজন তরুণ, তাঁদের একজন গুনগুন করে গাইছিলেন ‘এ…