…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › খেলা › খবর
খেলা

টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের ব্যাটিং গড় ১৯.১০, ইতিহাসের সবচেয়ে বাজে

নিজস্ব প্রতিবেদক
টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের ব্যাটিং গড় ১৯.১০, ইতিহাসের সবচেয়ে বাজে
ছবি: সংগৃহীত

টেস্ট ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের গল্পটা বরাবরই একতরফা হারের। সেই গল্প শুধু দক্ষিণ আফ্রিকাতেই নয়, লেখা হয়েছে বাংলাদেশের মাটিতেও। দুই দল এ পর্যন্ত যে ১৮টি টেস্টে মুখোমুখি হয়েছে, তার ১৬টিতেই জয়ী দলের নাম দক্ষিণ আফ্রিকা। অন্য দুটি ম্যাচ ড্র হওয়ার বড় কারণ ছিল বৃষ্টি।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের দুর্দশা কতটা ভয়াবহ, সেটি বোঝাতে একটি সংখ্যাই যথেষ্ট—১৯.১০। টেস্টে প্রোটিয়াদের বিপক্ষে এটি বাংলাদেশের ব্যাটিং গড়। অর্থাৎ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ প্রতি ১৯.১ রানে একটি উইকেট হারিয়েছে।

প্রায় ১৫০ বছর ছুঁই ছুঁই টেস্ট ইতিহাসে কমপক্ষে পাঁচবার মুখোমুখি হয়েছে যেসব দল, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের এই গড়ই সবচেয়ে বাজে। এখন পর্যন্ত ৪৫ জোড়া দল পাঁচবারের বেশি মুখোমুখি হয়েছে টেস্টে। আফগানিস্তান ও জিম্বাবুয়ে ছাড়া বাকি ৪৪টি দ্বৈরথই টেস্ট ক্রিকেটের প্রথম ১০ সদস্যের মধ্যে।

কোনো একটি দলের বিপক্ষে বাজে ব্যাটিং গড়ের এই হিসাবে বাংলাদেশের ঠিক ওপরে আছে জিম্বাবুয়ের নাম। দক্ষিণ আফ্রিকার বিপক্ষেই দলটির ব্যাটিং গড় ২১.২৪।

বিপরীত পরিসংখ্যানেও সবার ওপরে দক্ষিণ আফ্রিকা। টেস্টে কোনো দলের বিপক্ষে সবচেয়ে বেশি ব্যাটিং গড় জিম্বাবুয়ের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার ৫৬.২৬। বাংলাদেশের বিপক্ষে ৫৩.৮৯ গড় নিয়ে দুই নম্বরেও দক্ষিণ আফ্রিকা।

দুই দলের ব্যাটিং গড়ের পার্থক্য হিসাব করলে সবচেয়ে একতরফা টেস্ট দ্বৈরথের একটা ধারণা পাওয়া যায়। অল্প ব্যবধানে সেই তালিকার দুই নম্বরে থাকে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্ট দ্বৈরথ। দুই দলের ব্যাটিং গড়ের পার্থক্য ৩৪.৭৯। মাত্র ০.২৩ গড়ের পার্থক্যে এগিয়ে আছে দক্ষিণ আফ্রিকা-জিম্বাবুয়ে লড়াই।

এই হিসাবের তিন ও চার নম্বরেও আছে বাংলাদেশের নাম। বাংলাদেশ ও ভারতের গড়ের পার্থক্য ২৮.২৭ এবং শ্রীলঙ্কা ও বাংলাদেশের গড়ের পার্থক্য ২৫.২৮।

টেস্টে বাংলাদেশ সব মিলিয়ে উইকেটপ্রতি রান তুলেছে ২৫.৫১ গড়ে। মাত্র ১৩টি টেস্ট খেলা আয়ারল্যান্ডই শুধু এই রেকর্ডে বাংলাদেশের পেছনে, তাদের গড় ২৪.৪৫।

বোলিং গড়ে অবশ্য বাংলাদেশই সবচেয়ে বাজে। বাংলাদেশের বোলিং গড় ৪১.৮৬। দশমিকের পার্থক্যে বাংলাদেশের ঠিক ওপরে আয়ারল্যান্ড, ৪১.৬১।

দুই দল যখন লাল বলের ক্রিকেটে মুখোমুখি হয়, উইকেটের ধরন নিয়েও বিভ্রান্তি তৈরি হয়। দক্ষিণ আফ্রিকার ব্যাটিংয়ের সময় উইকেটকে মনে হয় ব্যাটিং-স্বর্গ, আবার বাংলাদেশ ব্যাটিংয়ে নামলে উইকেট হয়ে ওঠে ব্যাটসম্যানদের জন্য পুরোপুরি নরক।

সর্বশেষ সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসটা অবশ্য ব্যতিক্রম ছিল। বাংলাদেশ করে ফেলেছিল ৪০০ রান। তবে ব্যতিক্রম তো ব্যতিক্রমই—এরপর বাংলাদেশ ফিরে আসে নিজেদের পরিচিত চেহারায়। দক্ষিণ আফ্রিকায় আরেকটি সিরিজ শেষে টেস্ট ক্রিকেটে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা দ্বৈরথই সবচেয়ে একতরফা কি না, সেই প্রশ্নটা তাই করাই যায়।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

খেলা বিভাগের আরও খবর

১৫ বছর পর টেস্ট দল থেকে বাদ নাথান লায়ন, নিউজিল্যান্ড সিরিজের অস্ট্রেলিয়া দলে দুই নতুন মুখ
খেলা

১৫ বছর পর টেস্ট দল থেকে বাদ নাথান লায়ন, নিউজিল্যান্ড সিরিজের অস্ট্রেলিয়া দলে দুই নতুন মুখ

২০১১ সালে টেস্ট অভিষেকের পর অস্ট্রেলিয়া দলে এক রকম ‘অটো চয়েস’ হয়ে গিয়েছিলেন নাথান লায়ন। এবার প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার টেস্ট দল থেকে বাদ পড়লে…

খেলা

ক্রাইস্টচার্চ টেস্টে আকাশ দ্বীপের ৫ উইকেট, তারপর ১১৬ রানেই ৬ উইকেট হারিয়ে চাপে ভারত

ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই টেস্টের সিরিজের দ্বিতীয় ম্যাচে দ্বিতীয় দিন শেষে চাপে রয়েছে ভারত। স্বাগতিকদের ৩৫৬ রানের জবা…

ক্রাইস্টচার্চে দ্বিতীয় দিনে ১১৬ রানে ৬ উইকেট হারিয়ে বিপর্যয়ে ভারত, ২৪০ রানে এগিয়ে নিউজিল্যান্ড
খেলা

ক্রাইস্টচার্চে দ্বিতীয় দিনে ১১৬ রানে ৬ উইকেট হারিয়ে বিপর্যয়ে ভারত, ২৪০ রানে এগিয়ে নিউজিল্যান্ড

ক্রাইস্টচার্চের হেগলি ওভালে নিউজিল্যান্ডের ৩৫৬ রানের জবাবে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে ভারত। দ্বিতীয় দিন শেষে সফরকারীরা ১১৬ রানে ৬ উইকেট হারিয়েছে, আর ২…

ইউরোপা লিগের দুই ম্যাচে সমর্থকদের সংঘর্ষ, ১১ বুলগেরিয়ান আহত, তদন্তে উয়েফা
খেলা

ইউরোপা লিগের দুই ম্যাচে সমর্থকদের সংঘর্ষ, ১১ বুলগেরিয়ান আহত, তদন্তে উয়েফা

উয়েফা ইউরোপা লিগের দুটি ম্যাচে সমর্থকদের সংঘর্ষের ঘটনায় তদন্ত শুরু করেছে উয়েফা। মার্সেই ও লেভস্কি সোফিয়ার ম্যাচে সহিংসতায় ১১ জন বুলগেরিয়ান সমর্থ…