আফগানিস্তানের কুনারে স্কুলের পাশে বিস্ফোরণে ছয় শিক্ষার্থী নিহত, আহত ৯৭

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশে একটি স্কুলের পাশে বিস্ফোরণে অন্তত ছয় শিক্ষার্থী নিহত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) সকাল ১০টার দিকে প্রদেশটির একটি মাধ্যমিক স্কুলের পাশে এই বিস্ফোরণ ঘটে।
বিস্ফোরণটি ছিল ডিনামাইট বিস্ফোরণ। এ ঘটনায় আহত হয়েছে আরও ৯৭ জন।




