রামগঞ্জ থানার ওসিকে থানা জ্বালিয়ে দেওয়ার হুমকি, ফেসবুক লাইভে তিন দিনের আলটিমেটাম

লক্ষ্মীপুরের রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরীকে তিন দিনের আলটিমেটাম দিয়ে থানা জ্বালিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই নেতা এই হুমকি দিয়েছেন।
শুক্রবার (২৭ নভেম্বর) ফেসবুক লাইভে এসে তাঁরা ওসিকে উদ্দেশ করে এই হুমকি দেন। লাইভে ওসিকে চ্যালেঞ্জ করে বলা হয়, ‘পারলে ঠেকান’।
হুমকিতে ওসিকে তিন দিনের সময় বেঁধে দেওয়া হয় এবং সেই সময়ের মধ্যে দাবি না মানা হলে থানা জ্বালিয়ে দেওয়ার কথা বলা হয়।




