…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › খেলা › খবর
খেলা

চট্টগ্রামে শুরু চতুর্থ আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল, উদ্বোধনী দিনে চিটাগাং ইনডিপেনডেন্টের ৭-২ গোলের জয়

নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামে শুরু চতুর্থ আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল, উদ্বোধনী দিনে চিটাগাং ইনডিপেনডেন্টের ৭-২ গোলের জয়
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে শুরু হয়েছে চতুর্থ ইস্পাহানি-প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট। আজ দুপুরে বন্দর স্টেডিয়াম নামে পরিচিত শহরের শহীদ প্রকৌশলী শামসুজ্জামান স্টেডিয়ামে জাতীয় সংগীত বাজিয়ে ও বেলুন উড়িয়ে এই পর্বের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অল্প সময়ের নোটিশে মাঠের ব্যবস্থা করে দেওয়ার জন্য চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান প্রথম আলোর প্রধান ক্রীড়া সম্পাদক উৎপল শুভ্র। স্বাগত বক্তব্যে তিনি বলেন, ‘২০২৩ সালে ৩২টি বিশ্ববিদ্যালয় নিয়ে শুরু হওয়া এই টুর্নামেন্টে ২০২৬ সালে দলসংখ্যা দাঁড়িয়েছে ৫০টি। ভবিষ্যতে ১০০টি বিশ্ববিদ্যালয়কে সম্পৃক্ত করার স্বপ্ন দেখি আমরা।’

ইস্পাহানি টি লিমিটেডের মহাব্যবস্থাপক ওমর হান্নান বলেন, ‘এ বছর ৭৭টি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেছিল, যার মধ্যে ৫০টি দলকে নেওয়া হয়েছে। আমরা বুঝতে পারছি যে এই টুর্নামেন্টের জনপ্রিয়তা প্রতিবছর বাড়ছে। আশা করছি একটা সুন্দর টুর্নামেন্ট আমরা এবারও উপহার দিতে পারব।’

ওমর হান্নান আরও বলেন, গত বছর চট্টগ্রামের প্রথম এবং একমাত্র দল হিসেবে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি সেমিফাইনালে খেলেছিল। আজ সেই দলটি টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ৭-২ গোলে বড় জয় পেয়েছে। তিনি আশা প্রকাশ করেন, চট্টগ্রাম থেকে দুটি ভালো দল ঢাকার চূড়ান্ত পর্বে উঠবে।

টুর্নামেন্ট কমিটির প্রধান ও জাতীয় দলের সাবেক অধিনায়ক আশরাফউদ্দিন আহমেদ চুন্নু গোটা আয়োজনের সাফল্য কামনা করেন। তিনি বলেন, ‘গত তিনটি বছর আমরা ভালোভাবে টুর্নামেন্টটা শেষ করেছি। টুর্নামেন্টটি ব্যাপক জনপ্রিয়তা পাচ্ছে। আমি এর সঙ্গে চার বছর ধরেই সম্পৃক্ত আছি। আগের মতো এবারও আমরা চাই সুন্দর ও পরিচ্ছন্ন পরিবেশে আয়োজনটি শেষ করতে।’

উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে আরও উপস্থিত ছিলেন টুর্নামেন্ট কমিটির সদস্য, জাতীয় দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম ও জাহিদ হাসান এমিলি। উপস্থিত ছিলেন স্পনসর প্রতিষ্ঠান ইস্পাহানি গ্রুপের পরিচালক আলী ইস্পাহানি, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ক্রীড়া সমিতির সভাপতি ও উপপ্রধান প্রকৌশলী মো. শোয়েব এবং প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী।

আনুষ্ঠানিক উদ্বোধনের আগেই দিনের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রথম ম্যাচে চিটাগাং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি ৭-২ গোলে হারিয়েছে চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস ইউনিভার্সিটিকে। ম্যাচে দুটি হ্যাটট্রিক হয়েছে, যার প্রথমটি করেন ম্যাচসেরা হেফাজ উদ্দিন।

দ্বিতীয় ম্যাচে সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ ৮-০ গোলে হারিয়েছে ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চিটাগাংকে। জয়ী দলের এ কে এম ফারুকুল ইসলাম হ্যাটট্রিক ও দুটি গোলে সহায়তা করে ম্যাচসেরার পুরস্কার জেতেন।

তৃতীয় ম্যাচে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ ১-০ গোলে হারিয়েছে টুর্নামেন্টে প্রথমবারের মতো অংশ নেওয়া চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে। একমাত্র গোলদাতা তানভীর ইসলাম পেয়েছেন ম্যাচসেরার পুরস্কার।

দিনের প্রথম তিনটি ম্যাচের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইস্পাহানি টি লিমিটেডের মহাব্যবস্থাপক সৈয়দ হুসেইন পিসনাজাজ, একই প্রতিষ্ঠানের উপমহাব্যবস্থাপক এইচ এম ফজলে রাব্বি ও জ্যেষ্ঠ বিভাগীয় ব্যবস্থাপক চৌধুরী মোহাম্মদ আবু হেনা মোস্তফা হেলাল।

প্রতিবেদন লেখা পর্যন্ত দিনের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছিল পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও প্রিমিয়ার ইউনিভার্সিটি। ১০ দল নিয়ে চট্টগ্রাম পর্বের খেলা শেষ হবে আগামীকাল। এই পর্ব থেকে দুটি দল উঠবে ঢাকার চূড়ান্ত পর্বে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

খেলা বিভাগের আরও খবর

মাঠ ও মাঠের বাইরে হামজা এক অনুপ্রেরণা, বললেন তরুণ ফরোয়ার্ড ফারহান
খেলা

মাঠ ও মাঠের বাইরে হামজা এক অনুপ্রেরণা, বললেন তরুণ ফরোয়ার্ড ফারহান

সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পাকিস্তানের কাছে ১-০ গোলে হেরে বাংলাদেশের বিদায়ের দুই সপ্তাহ পেরিয়ে গেছে। সেই টুর্নামেন্টে দেশের ফুটবলে নতুন আশার আলো …

স্যান্ডপেপার কাণ্ডই ক্যারিয়ারে দীর্ঘ ছায়া ফেলেছে, বললেন ব্যানক্রফট; ধারণা নাকচ করলেন নির্বাচক বেইলি
খেলা

স্যান্ডপেপার কাণ্ডই ক্যারিয়ারে দীর্ঘ ছায়া ফেলেছে, বললেন ব্যানক্রফট; ধারণা নাকচ করলেন নির্বাচক বেইলি

২০১৮ সালের স্যান্ডপেপার কাণ্ডের পর তৈরি হওয়া পরিস্থিতি ও অস্বস্তিই নিজের ক্যারিয়ারে দীর্ঘ ছায়া ফেলেছে বলে অভিযোগ করেছেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার ক্য…

গোল আর পুরস্কারে ভরা, তবু শিরোপা হাতছাড়া: যেমন কাটল মেসির ২০২৬ সাল
খেলা

গোল আর পুরস্কারে ভরা, তবু শিরোপা হাতছাড়া: যেমন কাটল মেসির ২০২৬ সাল

২০২৬ সালটা লিওনেল মেসির জন্য অম্লমধুরই বলা চলে। পারফরম্যান্স ছিল দুর্দান্ত, জিতেছেন অনেক পুরস্কারও। কিন্তু শিরোপার কাছাকাছি গিয়ে ফিরে আসতে হয়েছে বার…

খেলা

চার গুণ বেতনের প্রস্তাবেই বার্সেলোনা ছেড়েছিলেন রোনালদো, জানালেন নিজেই

প্রায় তিন দশক আগে বার্সেলোনা ছেড়ে ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানে পাড়ি জমানোর নেপথ্যের কারণ জানিয়েছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো নাজারিও। তাঁর ম…