…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › রাজনীতি › খবর
রাজনীতি

শেখ হাসিনা ফিরতে চাইলে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমেই ফিরতে হবে: কুড়িগ্রামে ত্রাণমন্ত্রী দুলু, তিস্তা প্রকল্পের সমীক্ষা শেষ

নিজস্ব প্রতিবেদক
শেখ হাসিনা ফিরতে চাইলে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমেই ফিরতে হবে: কুড়িগ্রামে ত্রাণমন্ত্রী দুলু, তিস্তা প্রকল্পের সমীক্ষা শেষ
ছবি: সংগৃহীত

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, আওয়ামী লীগ সন্ত্রাসী ও মাফিয়া দল। সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলার অবনতি ঘটিয়ে তারা প্রমাণ করেছে যে তারা শুধরাবে না। শেখ হাসিনা বিচার চলাকালে দেশে আসেননি। এখন তিনি দেশে ফিরতে চাইলে ভারতের সঙ্গে করা বন্দি বিনিময় চুক্তির মাধ্যমেই তাঁকে ফিরতে হবে।

আজ শনিবার (২৮ নভেম্বর) সকালে কুড়িগ্রাম সদর উপজেলার নাগদাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষপূর্তি অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

গোপালগঞ্জ ও মাদারীপুরে আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ তুলে দুলু বলেন, সেখানে থানা পুড়িয়ে দেওয়া হয়েছে, পরিষদ উড়িয়ে দেওয়া হয়েছে এবং প্রশাসনের সরকারি প্রতিষ্ঠানগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে। এরপরও রাষ্ট্র ধৈর্যের পরিচয় দিচ্ছে।

আন্তর্জাতিক নদীর পানি বণ্টন প্রসঙ্গে কঠোর অবস্থান ব্যক্ত করে মন্ত্রী বলেন, আন্তর্জাতিক নদীর পানি একতরফাভাবে প্রত্যাহার করে বাংলাদেশকে মরুকরণ করা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

তিস্তা মহাপরিকল্পনা প্রসঙ্গে মন্ত্রী বলেন, তিস্তা প্রকল্পের সমীক্ষার কাজ ইতিমধ্যে শেষ হয়েছে এবং তা পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। শিগগির তিস্তা পাড়ের মানুষ এ বিষয়ে সুখবর পাবেন বলে তিনি জানান।

পরে মন্ত্রী নাগদাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানে যোগ দেন। অনুষ্ঠানে কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিকুর রহমান মোজাহিদ, সাবেক রাষ্ট্রদূত ও কুড়িগ্রাম জেলা পরিষদের সাবেক প্রশাসক মেজর জেনারেল (অব.) আমসাআ আমিন, জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, জেলা পরিষদ প্রশাসক সোহেল হোসাইন কায়কোবাদ, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব এবং সুপ্রিম কোর্টের আইনজীবী আজিজুর রহমান দুলু উপস্থিত ছিলেন।

শতবর্ষে পদার্পণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থী, এলাকাবাসী এবং স্থানীয় রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশ নেন।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

রাজনীতি বিভাগের আরও খবর

রাজনীতি

পালিয়ে গিয়েও নৃশংস কর্মকাণ্ড থেকে সরে আসেনি পরাজিত শক্তি: নয়াপল্টনে রিজভী, ১ ডিসেম্বর সোহরাওয়ার্দীতে বিএনপির উদ্বোধনী সমাবেশ

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, গণতন্ত্র হত্যাকারী ও হত্যার রাজনীতিতে জড়িত পরাজিত শক্তি পালিয়ে যাওয়ার পরও তাদের নৃশংস কর্মকাণ্ড…

শেখ হাসিনার কারণে নিরীহ আওয়ামী লীগ সমর্থকেরাও কষ্ট পাচ্ছেন: প্রেস ক্লাবের সমাবেশে দুলু
রাজনীতি

শেখ হাসিনার কারণে নিরীহ আওয়ামী লীগ সমর্থকেরাও কষ্ট পাচ্ছেন: প্রেস ক্লাবের সমাবেশে দুলু

শেখ হাসিনার সাম্প্রতিক ঘোষণার কারণে আওয়ামী লীগের অনেক নেতা-কর্মী ঘরছাড়া হয়েছেন বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তা…

রাজনীতি

দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারা নস্যাৎ করা হবে: রাজারবাগে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

দেশে অস্থিরতা সৃষ্টি, জ্বালাও-পোড়াও ও শ্রমিকদের মধ্যে অসন্তোষ ছড়ানোর যেকোনো অপচেষ্টা নস্যাৎ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম…

রাজনীতি

পাঁচ বছরে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা সরকারের, গড়া হবে জাতীয় গ্রিড

দেশের সড়ক যোগাযোগব্যবস্থার আমূল পরিবর্তন, পণ্য ও যাত্রী পরিবহনে গতি আনা এবং যানজট নিরসনে পাঁচ বছরে দেশের বিভিন্ন রুটে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির…