…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

ডিএনসিসির ১৫ বছর পূর্তিতে হাতিরঝিলে নৌকাবাইচ, অংশ নিল নদীর নামে ১০টি নৌকা

নিজস্ব প্রতিবেদক
ডিএনসিসির ১৫ বছর পূর্তিতে হাতিরঝিলে নৌকাবাইচ, অংশ নিল নদীর নামে ১০টি নৌকা
ছবি: সংগৃহীত

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ১৫ বছর পূর্তি উপলক্ষে রাজধানীর হাতিরঝিলে ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে। বাংলার ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এই আয়োজন করে ডিএনসিসি।

শনিবার বেলা ৩টার দিকে হাতিরঝিলের পুলিশ প্লাজা প্রান্ত থেকে প্রতিযোগিতা শুরু হয়। নৌকাগুলো এফডিসি প্রান্ত ঘুরে আবার পুলিশ প্লাজায় ফিরে আসে।

প্রতিযোগিতায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা ১০টি নৌকা অংশ নেয়। নৌকাগুলোর নাম পদ্মা, মেঘনা, যমুনা, কালীগঙ্গা, কর্ণফুলী, সুরমা, বালু নদী, তিস্তা, ইছামতী ও তুরাগ।

নৌকাবাইচ দেখতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে হাতিরঝিলে দর্শনার্থীরা ভিড় করেন। বিশেষ করে শিশু-কিশোরদের মধ্যে এই আয়োজন ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রশাসক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক শফিকুল ইসলাম খান মিল্টন এবং সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি প্রমুখ।

শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, ডিএনসিসির ১৫ বছর পূর্তি উপলক্ষে ১৫টি কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে বাংলাদেশের সংস্কৃতিকে নতুন করে ধারণ এবং ফিরিয়ে আনার লক্ষ্যে হাতিরঝিলে নৌকাবাইচের আয়োজন করা হয়েছে।

ডিএনসিসি প্রশাসক আরও বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশন উন্নয়নমূলক কর্মকাণ্ডের পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনা, মশা নিয়ন্ত্রণ এবং নগরকে পরিচ্ছন্ন ও সবুজ রাখার জন্য বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে। নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে অবৈধভাবে দখল করা ফুটপাত উচ্ছেদের কার্যক্রমও চলছে। একটি পরিচ্ছন্ন, আধুনিক ও বাসযোগ্য শহর উপহার দেওয়া সিটি করপোরেশনের নৈতিক দায়িত্ব বলে তিনি উল্লেখ করেন।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

জাতীয় বিভাগের আরও খবর

সাভার ও আশুলিয়ায় এক রাতে দাঁড়িয়ে থাকা তিন বাসে আগুন দিল দুর্বৃত্তরা
জাতীয়

সাভার ও আশুলিয়ায় এক রাতে দাঁড়িয়ে থাকা তিন বাসে আগুন দিল দুর্বৃত্তরা

ঢাকার সাভার ও আশুলিয়ায় এক রাতে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা তিনটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৭ নভেম্বর) দিবাগত রাতের বিভিন্ন সময়ে এসব …

জাতীয়

জুন থেকে রাজধানীর ১৩ এলাকায় গন্ধর্বপুর প্ল্যান্টের বিশুদ্ধ পানি পৌঁছাবে

আগামী বছরের জুন মাস থেকে রাজধানীর ১৩টি অঞ্চলে নিরাপদ ও বিশুদ্ধ পানি সরবরাহ করবে গন্ধর্বপুর পানি শোধনাগার প্ল্যান্ট। ঢাকা এনভায়রনমেন্টালি সাসটেইনেবল ও…

ঢাকাসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন, গোপালগঞ্জেই ৫৬ প্লাটুন
জাতীয়

ঢাকাসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন, গোপালগঞ্জেই ৫৬ প্লাটুন

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় আজ শনিবার ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ময়ম…

সেপটিক ট্যাংকের অদৃশ্য গ্যাসে বারবার প্রাণহানি: কোন গ্যাস কতটা বিপজ্জনক, বাঁচার উপায় কী
জাতীয়

সেপটিক ট্যাংকের অদৃশ্য গ্যাসে বারবার প্রাণহানি: কোন গ্যাস কতটা বিপজ্জনক, বাঁচার উপায় কী

মুঠোফোনটা হঠাৎ সেপটিক ট্যাংকে পড়ে গেছে। সেটি তুলতে একজন নিচে নামলেন। কিছুক্ষণ পর তাঁর কোনো সাড়া নেই। তাঁকে উদ্ধার করতে আরেকজন নামলেন। তিনিও অচেতন। এ…