…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › রাজনীতি › খবর
রাজনীতি

সীমান্তের এপারে কাউকে অপতৎপরতা চালাতে দেওয়া হবে না: রাজারবাগে স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
সীমান্তের এপারে কাউকে অপতৎপরতা চালাতে দেওয়া হবে না: রাজারবাগে স্বরাষ্ট্রমন্ত্রী
ছবি: সংগৃহীত

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সীমান্তের ওপারে কে কী করছে, তা দেখার বিষয় নয়। তবে দেশের অভ্যন্তরে বা সীমান্তের এপারে কাউকে কোনো ধরনের অপতৎপরতা চালাতে দেওয়া হবে না। শনিবার রাজধানীর রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভিনদেশি কোনো ব্যক্তির অপ্রাসঙ্গিক, অপাঙ্ক্তেয় ও অরাজনৈতিক বক্তব্যের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে প্রায় দুই সপ্তাহ বিভিন্ন স্থানে বোমা বিস্ফোরণ, বাসে আগুন, বাড়িঘরে হামলা-অগ্নিসংযোগের বেশ কিছু ঘটনা ঘটে। পুলিশ বলছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা এসব সহিংসতা চালিয়েছে। মাঝে চোরাগোপ্তা ককটেল নিক্ষেপ ও গাড়িতে আগুনের ঘটনা কমলেও আবার শুরু হয়েছে। শুক্রবার রাতে ঢাকার কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়া হয়েছে।

এ অবস্থায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বাহিনীগুলোর প্রস্তুতি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব সময় প্রস্তুত থাকে। তাদের কাজই এটি। সব সময় কিছু অস্থিরতা সৃষ্টি হতে পারে, তা ধরেই নেওয়া হয়। এ জন্যই পুলিশ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় রয়েছে।

শ্রমিক অসন্তোষের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাধারণ শ্রমিক ভাই-বোনেরা মজুরি বোর্ডের ন্যূনতম মজুরি ঘোষণাকে স্বাগত জানিয়েছেন। তাঁরা অত্যন্ত সন্তুষ্ট ও সুশৃঙ্খল রয়েছেন। তবে কিছু শ্রমিক নামধারী ব্যক্তি ও সীমান্তের ওপার থেকে ঘোষণা দিয়ে জ্বালাও-পোড়াও করার অপচেষ্টাকারীরা দেশের দু-একটি ইউনিয়ন পর্যায়ে বিচ্ছিন্নভাবে মশালমিছিল বা অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে, যা কখনোই সফল হবে না।

কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে সাম্প্রতিক নাশকতা ও সহিংসতায় আহত পুলিশ সদস্যদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশনা দেন তিনি। একই সঙ্গে বীরত্বপূর্ণ ভূমিকার জন্য তাঁদের পুলিশ পদকসহ অন্যান্যভাবে পুরস্কৃত করা হবে বলেও জানান।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পেশাদারত্ব ও ধৈর্যের প্রশংসা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চাকরিতে নিয়োগের সময় সদস্যরা প্রাণের বিনিময়ে হলেও জনগণের জানমালের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার শপথ নেন। সাম্প্রতিক শ্রমিক অসন্তোষের সময় বাহিনীর সদস্যরা নিজেরা গুরুতর আহত হওয়া সত্ত্বেও অত্যন্ত ধৈর্যের পরিচয় দিয়েছেন। কোনো শ্রমিকের গায়ে হাত তোলেননি। ফলে কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি, যা দেশে ও বিদেশে সর্বত্র প্রশংসিত হয়েছে।

পরিদর্শনকালে স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ কর্মকর্তাদের যথাযথ ক্যারিয়ার পরিকল্পনার নির্দেশ দেন। কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের আধুনিকায়ন ও সেবার মান বাড়াতে গৃহীত প্রকল্পগুলো অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের তাগিদ দেন তিনি।

কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল পরিদর্শন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী পিলখানায় বিজিবি সদর দপ্তরের শহীদ জাকির হোসেন বিজিবি হাসপাতালে যান। সেখানে তিনি চিকিৎসাধীন গোপালগঞ্জ ও গাজীপুরে দায়িত্ব পালনকালে আহত বিজিবি সদস্যদের শারীরিক অবস্থার খোঁজ নেন।

এ সময় বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী ও পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির উপস্থিত ছিলেন।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

রাজনীতি বিভাগের আরও খবর

রাজনীতি

কিশোরগঞ্জ-৩ উপনির্বাচন: বিএনপির মনোনয়ন চেয়ে শোডাউন ও সমাবেশ ডা. সোহেলের অনুসারীদের

কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়ন পেতে নিজের অবস্থান তুলে ধরেছেন দলটির মনোনয়নপ্রত্যাশী চিকিৎসক ও সংগঠক ডা. মো. এরশাদ আ…

আখাউড়ায় নিষিদ্ধ দলের মিছিলে অংশ নিলে বাড়িঘর গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি জেলা বিএনপি নেতার
রাজনীতি

আখাউড়ায় নিষিদ্ধ দলের মিছিলে অংশ নিলে বাড়িঘর গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি জেলা বিএনপি নেতার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় মিছিল করলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা-কর্মীদের বাড়িঘর গুঁড়িয়ে দেওয়…

খুলনায় আখতার হোসেন: ঐক্যের আগে প্রতিশ্রুতি পূরণ ও জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে
রাজনীতি

খুলনায় আখতার হোসেন: ঐক্যের আগে প্রতিশ্রুতি পূরণ ও জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন বলেছেন, ঐক্যের কথা বলার আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতে হবে। বাস্তবায়ন…

জেলাকে স্বাধীন ঘোষণা রাষ্ট্রদ্রোহিতা, গণভোটের রায় মানতে সরকারকে জামায়াত আমিরের আহ্বান
রাজনীতি

জেলাকে স্বাধীন ঘোষণা রাষ্ট্রদ্রোহিতা, গণভোটের রায় মানতে সরকারকে জামায়াত আমিরের আহ্বান

‘একটি জেলাকে স্বাধীন ঘোষণা করা স্পষ্ট রাষ্ট্রদ্রোহিতা’—এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। শনিবার রাজধানীর মগবা…