…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › রাজনীতি › খবর
রাজনীতি

খুলনায় আখতার হোসেন: ঐক্যের আগে প্রতিশ্রুতি পূরণ ও জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে

নিজস্ব প্রতিবেদক
খুলনায় আখতার হোসেন: ঐক্যের আগে প্রতিশ্রুতি পূরণ ও জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন বলেছেন, ঐক্যের কথা বলার আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতে হবে। বাস্তবায়ন করতে হবে জুলাই সনদ ও জনগণের রায়।

শনিবার বিকেলে খুলনার ডাকবাংলা চত্বরে এনসিপির এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আখতার হোসেন এসব কথা বলেন।

তিনি বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিচার ছাড়া দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করা সম্ভব নয়। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের ক্ষমতায় থাকার অধিকার নেই বলেও তিনি মন্তব্য করেন।

আখতার হোসেন বলেন, আওয়ামী লীগ বর্তমানে নাশকতা ও সহিংসতার মাধ্যমে রাষ্ট্রীয় সম্পদে হামলা চালাচ্ছে। আয়নাঘরে মানুষকে বন্দি রাখা, ভোটাধিকার হরণ এবং জুলাই গণ-অভ্যুত্থানে ১ হাজার ৪০০ মানুষকে হত্যা ও হাজার হাজার মানুষকে পঙ্গু করার ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনতে হবে বলে তিনি দাবি করেন।

খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, দিনের বেলায়ও মানুষ চলাচল করতে ভয় পাচ্ছে। ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি করা হচ্ছে। টাকা না দিলে বাড়িতে গিয়ে হুমকি, তুলে নেওয়া, গুম ও খুনের ঘটনা ঘটছে। খুলনার মানুষ এসবের প্রতিকার চায় বলে তিনি উল্লেখ করেন।

ভারতের সঙ্গে সম্পর্কের প্রসঙ্গ টেনে আখতার হোসেন বলেন, বাংলাদেশ ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায়। তবে তা হতে হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে, প্রভু-ভৃত্যের সম্পর্ক নয়। ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশে নাশকতার সুযোগ দেওয়া হলে তা মেনে নেওয়া হবে না। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জনগণ ঐক্যবদ্ধ এবং বাংলাদেশের এক ইঞ্চি জমিও অন্য কাউকে দখল করতে দেওয়া হবে না বলে তিনি বলেন।

এনসিপির খুলনা মহানগর আহ্বায়ক আহম্মদ হামীম রাহাতের সভাপতিত্বে সমাবেশ সঞ্চালনা করেন ডা. আব্দুল্লাহ চৌধুরী। এতে বক্তব্য দেন দলের যুগ্ম সদস্যসচিব ফরিদুল হক, যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসুম ও আরিফ আবিদ, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শাহরীন ইরা এবং কেন্দ্রীয় যুব ও কর্মসংস্থানবিষয়ক সম্পাদক ওহিদুজ্জামান।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

রাজনীতি বিভাগের আরও খবর

জেলাকে স্বাধীন ঘোষণা রাষ্ট্রদ্রোহিতা, গণভোটের রায় মানতে সরকারকে জামায়াত আমিরের আহ্বান
রাজনীতি

জেলাকে স্বাধীন ঘোষণা রাষ্ট্রদ্রোহিতা, গণভোটের রায় মানতে সরকারকে জামায়াত আমিরের আহ্বান

‘একটি জেলাকে স্বাধীন ঘোষণা করা স্পষ্ট রাষ্ট্রদ্রোহিতা’—এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। শনিবার রাজধানীর মগবা…

রাজনীতি

প্রেসক্লাবের সামনে হুইপ দুলু: শেখ হাসিনা থাকলে দেশের মানুষ শান্তিতে থাকতে পারবে না

আওয়ামী লীগ ও শেখ হাসিনা যতদিন থাকবে, বাংলাদেশের মানুষ ততদিন শান্তিতে থাকতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও জাতীয় সংসদের হুইপ …

কিশোরগঞ্জ-৩ উপনির্বাচনে ইসলামী আন্দোলনের প্রার্থী আলমগীর হোসাইন তালুকদার
রাজনীতি

কিশোরগঞ্জ-৩ উপনির্বাচনে ইসলামী আন্দোলনের প্রার্থী আলমগীর হোসাইন তালুকদার

কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের আসন্ন উপনির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা ক…

জনগণের প্রতিপক্ষ হয়ে কেউ ক্ষমতায় টিকে থাকতে পারে না: গোবিন্দগঞ্জে সমাজকল্যাণমন্ত্রী
রাজনীতি

জনগণের প্রতিপক্ষ হয়ে কেউ ক্ষমতায় টিকে থাকতে পারে না: গোবিন্দগঞ্জে সমাজকল্যাণমন্ত্রী

সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, জনগণের প্রতিপক্ষ হয়ে কেউ ক্ষমতায় টিকে থাকতে পারে না। পতিত আওয়ামী লীগ সরকার ক্ষমতায় টিকে…