…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › রাজনীতি › খবর
রাজনীতি

জনগণের প্রতিপক্ষ হয়ে কেউ ক্ষমতায় টিকে থাকতে পারে না: গোবিন্দগঞ্জে সমাজকল্যাণমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
জনগণের প্রতিপক্ষ হয়ে কেউ ক্ষমতায় টিকে থাকতে পারে না: গোবিন্দগঞ্জে সমাজকল্যাণমন্ত্রী
ছবি: সংগৃহীত

সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, জনগণের প্রতিপক্ষ হয়ে কেউ ক্ষমতায় টিকে থাকতে পারে না। পতিত আওয়ামী লীগ সরকার ক্ষমতায় টিকে থাকতে বিভিন্ন নামে বাহিনী গঠন করেছিল। কিন্তু মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে যাওয়ায় ২০২৪ সালের আন্দোলনের মুখে ক্ষমতা ছেড়ে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে তারা।

আজ শনিবার বিকেলে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ রংপুর সুগার মিল হাইস্কুল মাঠ পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। আগামী ৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে সেখানে জনসভার আয়োজন করা হচ্ছে।

সমাজকল্যাণমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে দিনরাত কাজ করে যাচ্ছেন। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্ত করতে বিভিন্ন মহল থেকে উসকানি দেওয়া হচ্ছে। জনগণকে আবারও সেই রাতের ভোটের যুগে ফিরিয়ে নেওয়ার চেষ্টা চলছে। তবে বাংলাদেশের মানুষ সব সময় সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছে।

এ জেড এম জাহিদ হোসেন আরও বলেন, এ দেশের মানুষ একটি নির্দিষ্ট সময় পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করে। কিন্তু পরিস্থিতি অসহনীয় হয়ে উঠলে তারা প্রতিবাদে ফেটে পড়ে। ১৯৯০ ও ২০২৪ সালের আন্দোলন তার প্রমাণ।

তিনি বলেন, দেশের বাইরে থেকে হুমকি-ধমকি দিয়ে কোনো লাভ হবে না। দেশে ফিরতে চাইলে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরতে হবে এবং আইন-আদালতের মুখোমুখি হতে হবে। এ দেশের মানুষ কারও হুমকি-ধমকিতে ভয় পায় না।

মাঠ পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মমতাজ আলো, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির গ্রাম সরকারবিষয়ক সম্পাদক আনিসুজ্জামান খান বাবু, রংপুর বিভাগের বিএনপির সহসাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম এবং গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মাইনুল হাসান সাদিকসহ জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

রাজনীতি বিভাগের আরও খবর

রাজনীতি

পাঁচ বছরে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা সরকারের, গড়া হবে জাতীয় গ্রিড

দেশের সড়ক যোগাযোগব্যবস্থার আমূল পরিবর্তন, পণ্য ও যাত্রী পরিবহনে গতি আনা এবং যানজট নিরসনে পাঁচ বছরে দেশের বিভিন্ন রুটে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির…

‘প্রয়োজনে জীবন দেব, তবু পতিত স্বৈরাচারকে ফিরতে দেব না’: রংপুরে বেরোবি শিবির সভাপতি
রাজনীতি

‘প্রয়োজনে জীবন দেব, তবু পতিত স্বৈরাচারকে ফিরতে দেব না’: রংপুরে বেরোবি শিবির সভাপতি

প্রয়োজনে জীবন দিয়েও পতিত স্বৈরাচারকে দেশে ফিরতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শ…

কিশোরগঞ্জ-৩ উপনির্বাচনে ইসলামী আন্দোলনের প্রার্থী আলমগীর হোসাইন তালুকদার
রাজনীতি

কিশোরগঞ্জ-৩ উপনির্বাচনে ইসলামী আন্দোলনের প্রার্থী আলমগীর হোসাইন তালুকদার

কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের আসন্ন উপনির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা ক…

শেখ হাসিনা ফিরতে চাইলে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমেই ফিরতে হবে: কুড়িগ্রামে ত্রাণমন্ত্রী দুলু, তিস্তা প্রকল্পের সমীক্ষা শেষ
রাজনীতি

শেখ হাসিনা ফিরতে চাইলে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমেই ফিরতে হবে: কুড়িগ্রামে ত্রাণমন্ত্রী দুলু, তিস্তা প্রকল্পের সমীক্ষা শেষ

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, আওয়ামী লীগ সন্ত্রাসী ও মাফিয়া দল। সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলার অবনতি ঘটিয়ে তারা প্রমাণ…