…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

১৮ কার্যদিবসে হাইকোর্টে নিষ্পত্তি ৭৪ হাজারের বেশি পুরোনো মামলা

নিজস্ব প্রতিবেদক

মাত্র ১৮ কার্যদিবসে হাইকোর্ট বিভাগে মোট ৭৪ হাজার ৩৫১টি পুরোনো ক্রিমিনাল মিস মামলা নিষ্পত্তি হয়েছে। সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম শনিবার (২৮ নভেম্বর) সাংবাদিকদের এ কথা বলেন।

গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পর্যন্ত হাইকোর্ট বিভাগের ১১টি ক্রিমিনাল মোশন বেঞ্চে এক দিনেই ২ হাজার ৩৭৮টি পুরোনো ক্রিমিনাল মিস মামলা নিষ্পত্তি করা হয়েছে।

এ ছাড়া পুরোনো মামলা নিষ্পত্তির বিশেষ কার্যক্রম শুরুর পর থেকে এখন পর্যন্ত হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মিস ও রিট মামলা মিলিয়ে মোট ৮১ হাজার ২৫৮টি পুরোনো মামলা নিষ্পত্তি হয়েছে।

সুপ্রিম কোর্ট সূত্রে জানা গেছে, প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নির্দেশনায় হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মোশন ও রিট মোশন বেঞ্চগুলোতে দীর্ঘদিনের পুরোনো মামলা নিষ্পত্তির এই বিশেষ কার্যক্রম চলছে।

বিচারপ্রার্থীদের দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা, মামলাজট কমানো এবং বিচারিক কার্যক্রমে গতি আনতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে সুপ্রিম কোর্ট সূত্র জানিয়েছে।

গত ৭ মে হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মোশন ও রিট মোশন বেঞ্চের বিচারপতিরা এই কার্যক্রম শুরু করেন। এর আওতায় প্রতি সপ্তাহের নির্দিষ্ট দিনে পুরোনো ক্রিমিনাল মিস ও রিট মামলা নিষ্পত্তিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

বিশেষ এই কার্যক্রমের মাধ্যমে ধারাবাহিকভাবে বিপুলসংখ্যক পুরোনো মামলা নিষ্পত্তি হচ্ছে। বিচারপ্রার্থীদের দীর্ঘদিনের ভোগান্তি কমাতে এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

আইন ও অপরাধ

লন্ডনে নাহিদ ইসলামের সংবর্ধনা ঘিরে সহিংসতা: গ্রেপ্তার সুশান্ত দাস গুপ্ত জামিনে মুক্ত

যুক্তরাজ্যের লন্ডনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের সংবর্ধনা অনুষ্ঠানকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় গ্রেপ্তার আওয়ামী লীগ কর্মী …

মোহনগঞ্জে ছাত্রলীগ কর্মী ছোট ভাইকে না পেয়ে চা বিক্রেতা বড় ভাইকে ধরে নিয়ে গেল পুলিশ
আইন ও অপরাধ

মোহনগঞ্জে ছাত্রলীগ কর্মী ছোট ভাইকে না পেয়ে চা বিক্রেতা বড় ভাইকে ধরে নিয়ে গেল পুলিশ

নেত্রকোনার মোহনগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মীকে বাড়িতে না পেয়ে তাঁর বড় ভাই চা বিক্রেতা দিদারুল ইসলাম দিদারকে (২৯) ধরে নিয়ে গেছে পুলিশ।…

শাহ আমানত বিমানবন্দরে ক্যাবল চুরির চেষ্টায় আটক সোহেলের ছয় মাসের কারাদণ্ড
আইন ও অপরাধ

শাহ আমানত বিমানবন্দরে ক্যাবল চুরির চেষ্টায় আটক সোহেলের ছয় মাসের কারাদণ্ড

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বৈদ্যুতিক ক্যাবল চুরির চেষ্টার অভিযোগে মো. সোহেল নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত…

আইন ও অপরাধ

রাজধানীর মিরপুরে অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পাঁচ নেতাকর্মীসহ গ্রেপ্তার ৬০

রাজধানীর মিরপুর মডেল থানা এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের পাঁচ নেতাকর্মীসহ ৬০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মিরপুর মডেল থান…