…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

রাজধানীর মিরপুরে অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পাঁচ নেতাকর্মীসহ গ্রেপ্তার ৬০

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মিরপুর মডেল থানা এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের পাঁচ নেতাকর্মীসহ ৬০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মিরপুর মডেল থানা পুলিশ গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেপ্তার করে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার (২৮ নভেম্বর) এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে গ্রেপ্তার হওয়া পাঁচ নেতাকর্মীর নাম জানানো হয়েছে। তাঁরা হলেন শাহ আলী থানা শাখা আওয়ামী লীগের আহ্বায়ক মো. মহসিন (৪৫), আওয়ামী লীগ কর্মী সাইফুল হক মামুন (৫৫), যুবলীগ কর্মী মো. সরোয়ার (২৬), যুবলীগ কর্মী নাহিদ হোসেন (২৮) ও ঢাকা মহানগর ২ নম্বর ওয়ার্ড শাখা যুবলীগের সহ-সভাপতি মো. অপু (২৮)।

এই পাঁচজনসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে মোট ৬০ জনকে গ্রেপ্তার করা হয় বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে বলে ডিএমপির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

পাবনার সাঁথিয়ায় ফেসবুকে সরকারবিরোধী পোস্টের অভিযোগে চিকিৎসক রাশিদুল হাসান গ্রেপ্তার, কারাগারে
আইন ও অপরাধ

পাবনার সাঁথিয়ায় ফেসবুকে সরকারবিরোধী পোস্টের অভিযোগে চিকিৎসক রাশিদুল হাসান গ্রেপ্তার, কারাগারে

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সরকারবিরোধী পোস্ট ও প্রচার চালানোর অভিযোগে পাবনার সাঁথিয়ায় রাশিদুল হাসান নামের এক চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ। তিন…

টিকাটুলীতে ছুরিকাঘাতে নিহত হোটেল ব্যবস্থাপক নাঈমুরের গোয়ালন্দের বাড়িতে মাতম, বিচার চাইলেন অসুস্থ বাবা
আইন ও অপরাধ

টিকাটুলীতে ছুরিকাঘাতে নিহত হোটেল ব্যবস্থাপক নাঈমুরের গোয়ালন্দের বাড়িতে মাতম, বিচার চাইলেন অসুস্থ বাবা

পুরান ঢাকার টিকাটুলীতে ছুরিকাঘাতে নিহত হোটেল ওসমানী ইন্টারন্যাশনালের ব্যবস্থাপক নাঈমুর রহমানের গ্রামের বাড়িতে মাতম চলছে। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার …

টিটন হত্যা মামলায় সুইডেন আসলাম ফের পাঁচ দিনের রিমান্ডে, ‘সঠিক তথ্য দিচ্ছেন না’ বলছে ডিবি
আইন ও অপরাধ

টিটন হত্যা মামলায় সুইডেন আসলাম ফের পাঁচ দিনের রিমান্ডে, ‘সঠিক তথ্য দিচ্ছেন না’ বলছে ডিবি

রাজধানীর নিউমার্কেট এলাকায় দুর্বৃত্তদের গুলিতে শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাইম আহমেদ টিটন (৫৫) নিহত হওয়ার ঘটনায় করা মামলায় শীর্ষ সন্ত্রাসী শেখ মো. আস…

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫০ জন, নিষিদ্ধ আওয়ামী লীগের ৫২ জনসহ
আইন ও অপরাধ

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫০ জন, নিষিদ্ধ আওয়ামী লীগের ৫২ জনসহ

রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৫৫০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ড…